দখলদার সন্ত্রাসী ইসরাইলের কাপুরুষতা:
ইসরায়েল থেকে পালানোর প্রবণতা বাড়ছে; চলে যাচ্ছে কথিত বিশেষজ্ঞরাও
, ০৭ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৫ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ২৫ মে, ২০২৬ খ্রি:, ১১ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
এক নতুন জরিপে দেখা গেছে, দখলদার ইসরায়েল থেকে ইহুদিদের পালিয়ে যাওয়ার প্রবণতা ব্যাপকভাবে বেড়েছে। এই প্রবণতা এখন উচ্চ আয়ের বিশেষ করে কথিত বিশেষজ্ঞ, প্রকৌশলী এবং চিকিৎসকদের মধ্যেও ছড়িয়ে পড়েছে।
ইসরায়েলের অর্থনীতি বিষয়ক গণমাধ্যমের বিশ্লেষণ অনুযায়ী, এটি ইসরায়েলের উৎপাদন, উদ্ভাবন ও অর্থনৈতিক স্থিতিশীলতার ভিত্তির জন্য গুরুতর হুমকি।
দৈনিক ক্যালকালিস্ট-এর নতুন প্রতিবেদনে ইসরায়েল থেকে পালানোর একটা চিত্র তুলে ধরা হয়েছে। তেলআবিব বিশ্ববিদ্যালয়ের গবেষণা অনুযায়ী, ২০২৩ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত সময়ে ৯০ হাজার ইহুদি দখলদার ইসরায়েল ত্যাগ করেছে।
গবেষকদের মতে, এটি “অভিবাসন ভারসাম্যের ভাঙন”, কারণ আগের ঢেউগুলোর মতো এবার নিম্নআয়ের মানুষ নয়; বরং মূলত উচ্চ আয়ের লোকজন, তরুণ, বিশেষজ্ঞ, এবং গুরুত্বপূর্ণ মানবসম্পদ হারিয়ে যাচ্ছে অর্থাৎ সেই শ্রেণি দুর্বল হয়ে পড়ছে যারা ইসরায়েলের দক্ষ কর্মশক্তির মেরুদ- হিসেবে বিবেচিত।
দৈনিকটি লিখেছে, দুই বছরের কম সময়ের মধ্যে এই বিপুল মানুষের দেশত্যাগে সরকারের প্রায় ১.৫ বিলিয়ন শেকেল (প্রায় ৩৯৫ মিলিয়ন ডলার) আয় কমে গেছে। এই আয় কমেছে কর খাত থেকে।
গবেষণায় দেখা গেছে, ৮৭৫ চিকিৎসক দখলদার ইসরায়েল ছেড়েছে। এর ফলে বিশেষজ্ঞ চিকিৎসকের ঘাটতি দেখা দিয়েছে। এমন এক সময়ে এই ঘটনা ঘটছে যখন ইসরায়েলের স্বাস্থ্য খাত আগে থেকেই তীব্র জনবল সংকটে ভুগছে।
একই সময়ে ২২৪ জন গবেষক ও ২,৩৩০ জন প্রকৌশলী স্থায়ীভাবে দেশ ছাড়ছে।
আরও উদ্বেগজনক বিষয় হলো, ৪০ বছরের বেশি বয়সী অভিজ্ঞ বিশেষজ্ঞদের মধ্যেও দখলদার ইসরায়েল ত্যাগের প্রবণতা বেড়ে গেছে, এই বিশেষজ্ঞরা অর্থনীতির বহু গুরুত্বপূর্ণ খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তেলআবিব বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এটিকে একটি “বিপজ্জনক পরিবর্তন” হিসেবে বর্ণনা করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যুক্তরাজ্য ও তিন মুসলিম দেশকে ধন্যবাদ জানাল যুক্তরাষ্ট্র
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইয়েমেন যুদ্ধে বহু বিমান ও ড্রোন হারিয়েছে সৌদি আরব
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জাতিসংঘে ইসরায়েলি সন্ত্রাসীর ভাষণ শুরুর আগেই ৭৭ দেশের প্রতিনিধিদের ওয়াকআউট
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘ইরানের বিরুদ্ধে আগ্রাসনে অংশ নেয়ায় ইউরোপকে জবাবদিহির আওতায় আনতে হবে’
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
লেবাননে দখলদার ইসরাইলের ‘ফসফরাস’ হামলা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
২০২২ সালের পর সবচেয়ে কঠিন শীত আসছে ইউরোপে, মারাত্মক জ্বালানি সংকটের আশঙ্কা
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনে সাবমেরিন শনাক্তকারী মুঠোযন্ত্র তৈরি
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রিয়াদে সেনাপ্রধানদের জরুরি বৈঠক, হুথি-সউদী যুদ্ধে যোগদানের সম্ভাবনা কতটুকু পাকিস্তান-তুরস্কের?
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বড় ধরণের বাজেট সংকটে ইসরায়েলি সন্ত্রাসী সেনাবাহিনী
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তীব্র মানসিক চাপে ৮ মার্কিন নাবিকের আত্মহত্যার চেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)