৮ লেন হচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক
-আগামী বছরই কাজ শুরু
, ১১ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৮ সাদিস ১৩৯১ শামসী সন , ২৬ নভেম্বর, ২০২৩ খ্রি:, ১০ অগ্রহায়ণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
রফতানিমুখী চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করে দেশের অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে এ মহাসড়কে যান চলাচল। টু লেন থেকে ফোর লেনে উন্নীত করার সময় এ মহাসড়কে প্রতি বছর যান চলাচল বাড়ার হার নিয়ে যে সমীক্ষা করা হয়েছিলো, তা অতিক্রম করেছে অনেক আগেই।
২০১৬ সালে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি বা জাইকার সমীক্ষায় ২০২৬ সালে এ মহাসড়কে দৈনিক ২২ হাজার যান চলাচল করবে বলে ধারণা করা হয়েছিল। এছাড়া বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) জরিপে বলা হয়েছিল, ২০২২ সালে প্রতিদিন ২৬ হাজার যান চলাচলের কথা।
তবে পরিকল্পনা কমিশনের এ সংক্রান্ত সর্বশেষ জরিপ অনুযায়ী, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দৈনিক যান চলাচলের সংখ্যা ছাড়িয়ে গেছে ৩০ হাজার।
যানবাহনের চাপ এবং চট্টগ্রাম ও কক্সবাজারকে ঘিরে সরকারের নেয়া নানা মেগা উন্নয়ন প্রকল্পের বাস্তবতায় ফের সামনে উঠে আসে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে আরও প্রশস্ত করার বিষয়টি। বিশেষ করে চট্টগ্রামের মীরসরাইয়ে হতে যাওয়া অর্থনৈতিক অঞ্চল এবং কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরকে ঘিরে আন্তঃদেশীয় যান চলাচলের বাস্তবতা তৈরি হওয়ায় ঢাকা-চট্টগ্রাম করিডোরে একটি অত্যাধুনিক ও প্রশস্ত মহাসড়ক নির্মাণ হয়ে ওঠে সময়ের দাবি।
এ পরিস্থিতিতে যাত্রাবাড়ী থেকে চট্টগ্রামের সিটি গেট পর্যন্ত ২৩২ কিলোমিটার মহাসড়ককে প্রশস্ত করার প্রকল্প হাতে নেয় সড়ক ও জনপথ বিভাগ। এরই মধ্যে শুরু হয়েছে মহাসড়কটির নকশা ও সমীক্ষার কাজ। যার কাজ শেষ হবে ২০২৪ সালের মার্চ মাসে। এর পর জুনের মধ্যে উন্নয়ন প্রকল্প প্রস্তাব বা ডিপিপি তৈরির পর আগামী বছরের শেষ নাগাদ দৃশ্যমান হবে মহাসড়ক নির্মাণের মূল কাজ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি সমিতির
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এবার রাতের আঁধারে গুঁড়িয়ে দেয়া হলো নির্মাণাধীন মসজিদ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালয়েশিয়া ও চীন সফর: প্রধানমন্ত্রীকে সংসদের ধন্যবাদ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নতুন অর্থনৈতিক করিডোরসহ আরও যে সকল প্রস্তাব চীনের
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নদীর পানি বাড়ছে, সাত জেলায় বন্যার আশঙ্কা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের সার্বভৌমত্ব রক্ষা, দ্বীনি চেতনা সুরক্ষা ও সকল ঔপনিবেশিক-দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজারবাগ দরবার শরীফ উনার অনন্য আয়োজন ঐতিহাসিক ৯০ দিনব্যাপী মাহফিল ১৪৪৮ হিজরী উনার উদ্বোধন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন: প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












