ইসরায়েলে অস্ত্র নিষেধাজ্ঞায় চীন-রাশিয়ার সমর্থন, ‘গুরুত্বপূর্ণ’ বলছেন এরদোয়ান
, ১২ ই জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৮ সাদিস, ১৩৯২ শামসী সন , ১৫ নভেম্বর, ২০২৪ খ্রি:, ৩০ কার্তিক, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
সন্ত্রাসী ইসরায়েলকে অস্ত্র নিষেধাজ্ঞা সমর্থন করার জন্য রাশিয়া ও চীনের প্রশংসা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তিনি বলেন, ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগে রাশিয়া ও চীন সই করাকে তুরস্ক অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছে।
সৌদি আরব ও আজারবাইজান সফরের পর ফেরার পথে বিমানে থাকা সাংবাদিকদের এ কথা বলেন তুর্কি প্রেসিডেন্ট।
এরদোয়ান বলেন, চীন ও রাশিয়া উভয়েই বলেছে, ইসরায়েলের হামলা অন্যায় ও অবৈধ। তারা হামলা বন্ধ এবং কূটনৈতিকভাবে বিষয়টি নিষ্পত্তির প্রয়োজনীয়তার কথাও বলে। রাশিয়া ও চীন আমাদের যৌথ উদ্যোগে সই করেছে এবং ইসরায়েলে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ বন্ধ করার ব্যবস্থা গ্রহণের জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
তিনি বলেন, অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ অব্যাহত থাকলে ইসরায়েল আরও বেশি আগ্রাসী হয়ে উঠবে। তাদের থামানো না গেলে ফিলিস্তিন ও লেবাননের মানবিক পরিস্থিতির প্রতিদিনই অবনতি হতে থাকবে। যতদিন পর্যন্ত মানবিক সহায়তা অবাধে পৌঁছানো না হবে, ততদিন ওষুধের অভাবে, ক্ষুধা, তৃষ্ণা ও নির্দয় আক্রমণে প্রতিদিন সেখানে মানুষ মারা যাবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্যাপক হারে চলে যাচ্ছে ইসরায়েলের তরুণরা
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সন্ত্রাসী ইসরায়েলের অস্ত্র রপ্তানি বেড়েছে ১৩০ শতাংশ, বড় ক্রেতা আমিরাত
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গাজায় ত্রাণ প্রবেশে বিলম্বে ভয়াবহ পরিণতির আশঙ্কা : ডব্লিউএইচও
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানকে ঘিরে পরোক্ষ লড়াইয়ে যুক্তরাষ্ট্র-চীন?
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করতে যাচ্ছে ইরান
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফ্রান্সে ঋণের সুদের হার ২০০২ সালের পর সর্বোচ্চ পর্যায়ে
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চাঁদে যাচ্ছে পাকিস্তানের জিন্নাহ-১
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফিলিস্তিনিদের জায়গা দখল করে, সেই খেজুর পরিচয় লুকিয়ে বিক্রি করছে ইসরাইল
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গাজা সিটির আবাসিক ভবনে ইসরায়েলি হামলা, নিহত ৫
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)