ইসরায়েলের বিরুদ্ধে সর্বাত্মক নিষেধাজ্ঞা দিতে ওআইসির প্রতি ইরানের আহ্বান
ইসরায়েলের বিরুদ্ধে সর্বাত্মক নিষেধাজ্ঞা দিতে ইসলামী সহযোগী সংস্থার (ওআইসি) সদস্যভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ইরান।
গাজায় আল-আহলি আরব হাসপাতালে হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান। তিনি বলেছে, ওআইসির সদস্যদের উচিত অন্যান্য নিষেধাজ্ঞার সঙ্গে ইসরায়েলের কাছে তেল বিক্রি বন্ধ করে দেওয়া। সেই সঙ্গে ইসরায়েলের রাষ্ট্রদূতদের বহিষ্কার করারও আহ্বান জানিয়েছেন তিনি।
গাজায় ইসরায়েলের হামলায় হতাহতের সংখ্যা ব্যাপকভাবে বাড়তে থাকায় সৌদি আরবের জেদ্দায় জরুরি বৈঠকে বসেছে ওআইসি।
গত বুধবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী অবিলম্বে ইসরায়েলের বিরুদ্ধে সর্বাত্মক অবরোধ ঘোষণার আহ্বান জানিয়েছেন। যেসব দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে তাদের উচিত জায়নবাদী রাষ্ট্রটির রাষ্ট্রদূতদের বহিষ্কার করা এবং তেল বিক্রিতে নিষেধাজ্ঞা দেওয়া।
গাজায় ইসরায়েল যেসব যুদ্ধাপরাধ করছে তার সম্ভাব্য সব প্রমাণ একত্রিত করতে আইনজীবীদের একটি দল গঠন করারও আহ্বান জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী।
গত মঙ্গলবার মধ্যরাতে গাজায় একটি হাসপাতালে ইসরায়েলের বিমান হামলায় এখন পর্যন্ত ১৫০০ জন নিহত হওয়ার তথ্য দিয়েছে স্থানীয় ফিলিস্তিনি কর্তৃপক্ষ। গত ৭ অক্টোবর থেকে হামলা শুরু হওয়ার পর এটাই একক হামলায় সর্বাধিক বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনা।
হাসপাতালে হামলার পর আরব বিশ্ব ও উত্তর আফ্রিকার বিভিন্ন দেশের মানুষ ইসরায়েলবিরোধী বিক্ষোভে ফেটে পড়েছে।
আরও পড়ুন
সব ›
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২
সোমবার (১৬ নভেম্বর) রাত ১০টা ৫ মিনিটের দিকে মিরপুর মডেল থানাধীন মিরপুর-১ বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে। পুলিশ জানা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।