ইসরায়েলের বিরুদ্ধে ফুঁসে উঠেছে বিশ্ব -ড. আব্দুল্লাহ্-আল-মামুন
বিশ্বব্যাপী ইসরায়েলি হামলার বিরুদ্ধে নজিরবিহীন গণবিক্ষোভ চলছে বলে মন্তব্য করেছেন সমাজ ও রাজনীতি বিশ্লেষক ড. আব্দুল্লাহ্-আল-মামুন। তিনি বলেন, ইসরায়েল নিয়ে সারা বিশ্বে এই পরিমাণ বিক্ষোভ আর কখনও হয়নি। মুসলিম, অমুসলিম নির্বিশেষে পৃথিবীর প্রায় প্রতিটি কোণ থেকে প্রতিবাদ উঠছে।
ড. মামুন বলেন, ইসরায়েল ইতোমধ্যে গাজার ৫০% এলাকা ধ্বংস করে ফেলেছে। ১৮ তারিখের পর থেকে যে ভয়াবহ বর্বরতা চলছে, তাতে গাজায় এখন আর কোনো ‘লিভিং এলিমেন্ট’ অবশিষ্ট নেই।
তিনি আরো বলেন, যে আমেরিকা মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা শেখায়- তাদের এনজিও আর কনসালট্যান্টরা সারাবিশ্বে এই আদর্শ ছড়িয়ে দিতে চায়, তাদের ভূমিকা আজ সবচেয়ে বড় প্রশ্নের মুখে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।