ইসরায়েলের অভ্যন্তরে ঢুকেই যুদ্ধ চালিয়ে যাচ্ছে হামাস
ইসরায়েলের অভ্যন্তরে ঢুকে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। ইসরায়েল ও হামাসের চলমান এ যুদ্ধে এখন পর্যন্ত নিহতের খবর পাওয়া গেছে পাঁচ শতাধিক মানুষের। এর মধ্যে হামাসের হামলায় প্রাণ হারিয়েছে ৩০০ ইসরায়েলি। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখ-ে ইসরায়েলি পাল্টা হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা হাজার ছাড়িয়েছে। এছাড়াও এখন পর্যন্ত আহত হয়েছেন প্রায় ৩-৪ হাজার মানুষ। খবর আল জাজিরার।
এক প্রতিবেদনে আল জাজিরা জানায়, হামাসের সশস্ত্র শাখা আল-কাসাম এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলের বেশ কয়েকটি শহরে এখনও ভয়াবহ যুদ্ধে লিপ্ত আছে হামাস। যেসব শহরে যুদ্ধ চলমান আছে সেগুলোর মধ্যে অফাকিম, সেডেরট, বেরি, কিসুফিম, ইয়াদ মোর্দেচাই ও কেফার আজ্জার নাম উল্লেখ করা হয়।
এক বিবৃতিতে ইসরায়েলের সশস্ত্র বাহিনী বলছে, গাজা উপত্যকায় হামাসের গোয়েন্দা প্রধানের বাড়িতে হামলা চালিয়েছে তাদের বাহিনী। এছাড়া ইসরায়েলি সেনাবাহিনী গাজা ভূখ-জুড়ে হামলা চালিয়ে যাচ্ছে বলেও জানিয়েছে ইসরায়েলের সশস্ত্র বাহিনী।
এদিকে হামাসের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ইসরায়েলি বন্দিদের গাজা উপত্যকায় জীবিত অবস্থায় ধরে আনার অনেক পোস্ট করা হচ্ছে। হামাসের ভাষ্যমতে, আটক ইসরায়েলিদের সংখ্যা ইসরায়েল যা জানে তার চেয়েও অনেক বেশি।
এর আগে শনিবার (৭ অক্টোবর) সকালে ইসরায়েলে রকেট হামলা চালায় হামাস। হামাসের হামলার পর ইসরায়েলের জনগণের উদ্দেশে দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছে, ইসরায়েলের জনগণ, আমরা যুদ্ধের মধ্যে রয়েছি। আমরা জিতব। শত্রুদের এ জন্য এমন মূল্য দিতে হবে, যে সম্পর্কে তাদের কোনো ধারণা নেই।
আরও পড়ুন
সব ›
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
১৪৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
নিজস্ব প্রতিবেদক:শ্রম অসন্তোষ ও নিরাপত্তাহীনতার কারণে আশুলিয়া ও সাভার অঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকা…
শ্রমিকরা কাজে না ফিরলে কারখানা বন্ধ
নিজস্ব সংবাদদাতা:আন্দোলনের নামে ভাঙচুর ও রাস্তাঘাট অবরোধ অব্যাহত থাকলে এবং শ্রমিকরা কাজে যোগ না দিলে শ্রম আইন …
ঢাকায় তিনটি ও চট্টগ্রামে দুটি বাণিজ্যিক আদালত করার পরিকল্পনা সরকারের
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।