ইসরায়েলি হামলায় প্রধানমন্ত্রী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করলো হুথিরা
, ০৮ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৪ রবি’, ১৩৯৩ শামসী সন , ০২ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ১৮ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইয়েমেনের হুথি গোষ্ঠী নিশ্চিত করেছে, তাদের প্রধানমন্ত্রী আহমেদ গালেব নাসের আল-রাহাভি ইসরায়েলি সন্ত্রাসী বিমান হামলায় নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার ইয়েমেনের রাজধানী সানায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর হামলায় প্রধানমন্ত্রী ছাড়াও তাদের আরো কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিহত হয়েছেন। তবে তাদের নাম প্রকাশ করা হয়নি।
এদিকে আইডিএফ জানিয়েছে, রাজধানী সানায় একটি বৈঠকে অংশ নেয়ার সময় ইসরায়েলি যুদ্ধবিমান হামলা চালিয়ে রাহাভিসহ হুথিদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ‘নিশ্চিহ্ন’ করা হয়েছে।
সৌদি সংবাদমাধ্যম আল-হাদাত জানিয়েছে, নিহতদের মধ্যে হুথিদের পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও বিচার, যুব ও ক্রীড়া, সামাজিক কল্যাণ এবং শ্রম মন্ত্রী রয়েছেন।
হুথিদের প্রেসিডেন্ট মাহদি আল-মাশাতের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, ওই হামলায় আরো বেশ কয়েকজন মন্ত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে কেউ কেউ গুরুতরভাবে আহত হয়েছেন। এতে আরো বলা হয়েছে, হুথিদের উপ-প্রধানমন্ত্রী মুহাম্মদ আহমেদ মিফতাহ প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করবেন।
রাহাভি ২০২৪ সালের আগস্ট থেকে এই পদে ছিলেন। তবে তাকে মূলত প্রতীকী প্রধান হিসেবে দেখা হতো। সামরিক অভিযান পরিকল্পনাসহ উচ্চপর্যায়ের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার সাথে তিনি সরাসরি যুক্ত ছিলেন না।
গত বৃহস্পতিবারের হামলায় হতাহতের মধ্যে হুথি আন্দোলনের সর্বোচ্চ নেতা আব্দুল-মালিক আল-হুথি, সেইসাথে এই বিদ্রোহী গোষ্ঠীর প্রতিরক্ষামন্ত্রী ও কর্মী বাহিনীর প্রধানের নাম নেই বলে জানা গেছে।
গত শনিবার রাতে এক বিবৃতিতে আইডিএফ জানিয়েছে, ওই বৈঠকের গোয়েন্দা তথ্য পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তারা হামলা চালায়। তবে এখনো পুরো অভিযানের প্রভাব মূল্যায়ন চলছে বলে জানিয়েছে তারা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মার্কিন হামলায় নিহত ৩৫; বাহরাইন-কুয়েতে পাল্টা হামলা ইরানের
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সন্ত্রাসবিরোধী প্রস্তাবে ইসরায়েল-মার্কিন ও আর্জেন্টিনার বিরোধিতা
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাঁকড়া মসজিদে জুমার নামাজ আদায় করতে পারেননি মুসল্লিরা
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ফিলিস্তিনি কারাগারের চারপাশে কুমির ছাড়ার প্রকল্প সন্ত্রাসী ইসরায়েলের
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাডার ও হেলিকপ্টার ধ্বংস
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কানাডায় ভয়াবহ দাবানল, ধোঁয়ায় ঢাকলো যুক্তরাষ্ট্রের আকাশ
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘ইসরায়েলের পরিকল্পিত সন্ত্রাসবাদে ইইউ অংশীদার’
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
খাইবার শেকান বের করলো ইরান, জর্ডান-বাহরাইনে হামলা
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সউদী ও কুয়েতের কাছে ২০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি মার্কিন যুক্তরাষ্ট্রের
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভারতীয় নাবিকদের হরমুজ প্রণালিতে প্রবেশে কঠোর নির্দেশনা
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সমুদ্রের নিচে আস্ত অস্ত্রাগার: অপরাজেয় শক্তির পথে পাক নৌবাহিনী
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র মক্কা শরীফে দুর্লভ কুরআন শরীফের পান্ডুলিপি প্রদর্শনী
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)