ইসরায়েলি সন্ত্রাসবাদীদের উপর হামলা না করতে পশ্চিমাদের অনুরোধ; প্রত্যাখ্যান ইরানের
, ০৯ ছফর শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৭ ছালিছ, ১৩৯২ শামসী সন , ১৯ আগষ্ট, ২০২৪ খ্রি:, ৩১ শ্রাবণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
সম্প্রতি ইরানে গুপ্তহামলায় হামাস প্রধান ইসমাইল হানিয়া শহীদ হয়েছেন। এই হামলা ও হত্যাকা-ের জন্য হামাস ও ইরান সন্ত্রাসবাদী ইসরায়েলকে দায়ী করেছে এবং প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে।
এমন অবস্থায় সন্ত্রাসবাদী ইসরায়েলে হামলা না চালাতে ইরানকে অনুরোধ করেছিল যুক্তরাজ্য ও অন্যান্য কয়েকটি পশ্চিমা দেশ। তবে সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছে ইরান। গত মঙ্গলবার (১৩ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে আন্তর্জাতিক কূটনীতির তৎপরতার মধ্যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী গত সোমবার টেলিফোন কথোপকথনে ইরানের প্রেসিডেন্টকে ইসরায়েলে ‘সামরিক হামলার হুমকি থেকে সরে আসার’ আহ্বান জানিয়েছিলো।
তবে ইরানের রাষ্ট্রীয় মিডিয়া অনুসারে, প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেছে, ‘অপরাধ বন্ধ করার উপায়’ হিসেবে প্রতিশোধ নিতে হবে এবং এটি ইরানের ‘আইনি অধিকার’।
ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা ইরনা জানিয়েছে, ব্রিটিশ প্রধানমন্ত্রীকে ইরানি প্রেসিডেন্ট বলেছে, দখলদার ইসরায়েলের প্রতি পশ্চিমা দেশগুলোর সমর্থন দেশটিকে ‘নৃশংসতা চালিয়ে যেতে’ উৎসাহিত করেছে এবং শান্তি ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে।
ইরনা আরও জানিয়েছে, ‘পেজেশকিয়ান বলেছে-ইরান মনে করে, বিশ্বের যে কোনও অংশে যুদ্ধ কোনও দেশের স্বার্থে ভালো নয়। সে জোর দিয়ে বলেছে, আক্রমণকারীকে শাস্তিমূলক জবাব দেওয়া রাষ্ট্রগুলোর একটি আইনি অধিকার এবং একইসঙ্গে এটি অপরাধ এবং আগ্রাসন বন্ধ করার একটি উপায়ও।’
উল্লেখ্য, ইরানের সম্ভাব্য হামলার বিষয়ে ইতোমধ্যেই ইসরায়েলি সন্ত্রাসবাদীরা সামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্কতার স্তরে রেখেছে।
গত সোমবার বাইডেন ও ইউরোপের চার দেশের নেতাদের একটি যৌথ বিবৃতি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘আমরা ইরানের কাছে আবেদন জানাচ্ছি, তারা যেন ইসরায়েলকে আক্রমণ না করে।
এদিকে ইরান আক্রমণ করতে পারে মনে করে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি অনেকটাই বাড়িয়েছে আমেরিকা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)