ইসরায়েলি বর্বরতা: গাজায় ৩০০ দিনে ৩০০ শিশু নিহত
, ২৪ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৯ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ০৮ আগস্ট, ২০২৬ খ্রি:, ২৪ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
গাজা উপত্যকায় গত ৩০০ দিনে অন্তত ৩০০ শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। অর্থাৎ এই সময়ে প্রতিদিন গড়ে একজন শিশু প্রাণ হারিয়েছে। উপত্যকায় দখলদার সন্ত্রাসী ইসরায়েলের গোলাবর্ষণ ও নৌবাহিনীর হামলাসহ তীব্র সামরিক অভিযান অব্যাহত থাকায় বেসামরিক নাগরিকরা হতাহতের শিকার হচ্ছেন।
৩০০ শিশু নিহত ছাড়াও একই সময়ে আরও শত শত শিশু আহত হয়েছে। জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়বিষয়ক দপ্তর (ওসিএইচএ) জানিয়েছে, গাজার শিশুরা এখনও অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে বসবাস করছে। অতিরিক্ত ভিড়ের আশ্রয়কেন্দ্র, নিরাপদ পানির সীমিত সরবরাহ এবং স্বাস্থ্যসেবায় পর্যাপ্ত প্রবেশাধিকার না থাকায় তাদের জীবন আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
পশ্চিম তীরে ইসরায়েলি সেটেলার দখলদার বসতি স্থাপনকারীদের হামলা এবং ইসরায়েলি সামরিক অভিযান ফিলিস্তিনিদের ঘরবাড়ি ও জীবিকায় ক্রমাগত প্রভাব ফেলছে বলে সতর্ক করেছে ওসিএইচএ।
হেবরনের মাসাফের ইয়াত্তা এলাকার তুবা নামের একটি ফিলিস্তিনি জনপদে রাতভর ইসরায়েলি দখলদার বসতি স্থাপনকারীরা কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেয় বলে জানিয়েছে সংস্থাটি। এতে ১৪ শিশুসহ তিনটি পরিবার বাস্তুচ্যুত হয়েছে। তারা নিরাপত্তার জন্য আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের বাড়িতে আশ্রয় নিয়েছে।
হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন, যাদের মধ্যে দুই শিশুও রয়েছে। এছাড়া হামলায় একটি সৌরবিদ্যুৎ ব্যবস্থা, ১০ টন পশুখাদ্য এবং অন্যান্য সম্পদও ধ্বংস হয়েছে বলে জানিয়েছে ওসিএইচএ।
সংস্থাটির তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে জুলাইয়ের শেষ পর্যন্ত ইসরায়েলি দখলদার বসতি স্থাপনকারীদের ১ হাজার ৩৮০টির বেশি হামলার ঘটনা নথিভুক্ত করা হয়েছে। এসব ঘটনায় হতাহত, সম্পদের ক্ষয়ক্ষতি অথবা উভয় ধরনের ঘটনা ঘটেছে। ফিলিস্তিনের ২৫০টি জনপদে প্রতিদিন গড়ে ছয় থেকে সাতটি এমন ঘটনা ঘটেছে।
ওই সময়ের মধ্যে বসতিস্থাপনকারীদের হামলা এবং সংশ্লিষ্ট চলাচল-নিষেধাজ্ঞার কারণে ২ হাজার ৩০০-এর বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন বলে জানিয়েছে ওসিএইচএ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এরদোয়ানের বক্তব্যের সময় ইনস্টাগ্রাম রিলসে ব্যস্ত সিরিয়ার প্রেসিডেন্ট
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত : বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমরা সন্ত্রাসের শিকার, আগ্রাসনের উত্তর দিতে কারও অনুমতি নেবো না : পেজেশকিয়ান
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মেক্সিকোর বিদ্যালয়ে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জ্বালানি সংকটে পেট্রোলের মূল্য হাজার রুপি হতে পারে : পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মন্দার কবলে ইউরোপের অর্থনীতি জার্মানি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দক্ষিণ সিরিয়া ছাড়লেই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক : আল-শারা
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক প্রযুক্তিগুলোও ইরানের নিয়ন্ত্রণে’
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
- ‘গাজাবাসী পরগাছা ইসরায়েলের ‘রাষ্ট্রীয় সন্ত্রাসের’ শিকার’
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জাপানে টাইফুন দুজুয়ান: বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নিজেকে শেষ করে দেয়ার চেষ্টা চালিয়েছে ২৭৯ সন্ত্রাসী সেনা
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)