ইসরায়েলি অভিযানে দীর্ঘ হচ্ছে ফিলিস্তিনিদের মৃত্যুর মিছিল
আল ইহসান ডেস্ক:
ফিলিস্তিনের বিভিন্ন স্থানে চলছে ইসরায়েলি বাহিনীর বর্বর অভিযান। কোনোভাবেই থামছে না তাদের হত্যাচার, নির্যাতন ও হত্যাযজ্ঞ। এতে ক্রমেই দীর্ঘ হচ্ছে ফিলিস্তিনিদের মৃত্যুর মিছিল।
গতকাল জুমুয়াবারও (৭ জুন) ইসারায়েলি বাহিনী দখলকৃত পশ্চিমতীরের শহর নাবলুসে অভিযান চালিয়েছে। এতে সেখানের দুই ফিলিস্তিনি নিহত হয়।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এদিন সকালের দিকে চালানো এই হামলাকে স্থানীয়রা আগ্রাসন বলে বর্ণনা করেছেন। এতে হামজা মকবুল ও খয়েরি শাহীন নামের দুইজন নিহত হয়।
মাত্র দুই দিন আগে জেনিন শরণার্থী শিবিরে হামলা চালিয়ে অন্তত ১২ ফিলিস্তিনিকে হত্যা করা হয়। ওই ঘটনায় আহত হয় ১৪০ জন। তাদের মধ্যে ৩০ জনের অবস্থা গুরুতর।
তাছাড়া ওই অভিযানে শত শত ফিলিস্তিনি ক্যাম্প ছেড়ে পালিয়েছে। এটা ছিল গত ২০ বছরের মধ্যে পশ্চিমতীরে বড় হামলা।
জেনিন শরণার্থী শিবিরে প্রায় ১৮ হাজার ফিলিস্তিনির বসবাস। অভিযানের সময় সেখানকার সড়কগুলো খুঁড়ে ফেলে ইসরায়েলি সেনাবাহিনীর বোমাবিরোধী বুলডোজার। এতে পুরো এলাকায় পরিণত হয়েছে ধ্বংসযজ্ঞে।
ফিলিস্তিনের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে মোকাবিলায় ২০২১ সালের জুনের পর প্রায় প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছে ইসরায়েল। এতে একের পর এক ফিলিস্তিনি প্রাণ হারাচ্ছে।
আরও পড়ুন
সব ›
‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’
কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকট
ফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান
যে অভিযোগে আটক মুফতি রুহুল আমিন
জানা গেছে, মাওলানা মুফতি রুহুল আমিনের বিরুদ্ধে ৫ আগস্টের পর গ্রামের বাড়ি গোপালগঞ্জ থেকে ৫ গাড়ি লোক এনে বায়তুল …
৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহর
আগামী ১৯ নভেম্বর থেকে ২২ জানুয়ারি পর্যন্ত টানা ৬৫ দিন সূর্যোদয় ছাড়াই কাটাবে যুক্তরাষ্ট্রের সর্ব-উত্তরের শহর …
বিকট বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ, বিমানবন্দরে ধোঁয়ার কুণ্ডলী
বার্তা সংস্থা এএফপির সাংবাদিক ও স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের ভাষ্য, বিস্ফোরণের আ…
শিগগিরই সংসদ ভবনকে সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা ব…
সব এমপিকে নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর
বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের এ বৈঠক শু…
পাকিস্তানে চার প্রদেশ ভেঙে তৈরি হচ্ছে ১৪টি প্রদেশ, নতুন পরিকল্পনায় যা আছে
সংসদে আজানকে ‘শিল্প’ করার প্রস্তাব
শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলন ভিন্ন খাতে নেয়ার চেষ্টা হচ্ছে -পুলিশ
-মিরপুরে বিক্ষোভ, গাজীপুরে ৭০ কারখানায় ছুটি
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।