ইসরায়েলি অবরোধ ভাঙতে গাজা অভিমুখে বার্সেলোনা থেকে নৌ অভিযান শুরু
আল ইহসান ডেস্ক:
ইসরায়েলি অবরোধ ভাঙতে স্পেনের বার্সেলোনা থেকে গত রোববার (৩১ আগস্ট) যাত্রা শুরু করেছে নৌ অভিযান ‘ফামিলিয়া’। এই অভিযানের মূল লক্ষ্য হলো ‘গাজার ওপর ইসরায়েলের অবৈধ অবরোধ ভাঙা’। স্থানীয় সময় বিকেল ৩টা ৩০ মিনিটে বন্দর থেকে যাত্রা শুরু করে জাহাজটি।
নৌকা যাত্রার সময় সেখানে হাজারো কর্মী, সমর্থক এবং শুভাকাক্সক্ষী উপস্থিত ছিলো। রওয়ানা হওয়ার কয়েক ঘণ্টা আগে, সুইডিশ কর্মী ও পরিবেশবাদী থুনবার্গ সন্ত্রাসী ইসরায়েলের প্যালেস্টিনিয়ানদের বিরুদ্ধে গণহত্যার নিন্দা জানায়। ফ্লোটিলার সঙ্গে যাত্রা করা আরও কয়েকজন উচ্চপদস্থ ব্যক্তি একই বক্তব্য দেয়।
থুনবার্গ বলেছে, ‘দখলদার ইসরায়েল তাদের গণহত্যামূলক উদ্দেশ্য নিয়ে সম্পূর্ণ স্পষ্ট। তারা প্যালেস্টিনিয়ান জাতি মুছে দিতে চায়। তারা গাজা স্ট্রিপ দখল করতে চায়।’ সে সরকারের দিকে আঙুল তোলে, যারা আন্তর্জাতিক আইন রক্ষা করতে ব্যর্থ হচ্ছে। সূত্র: আল জাজিরা।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।