ইসরায়েলকে বার্তা দিয়ে গোলান মালভূমিতে সেনা মোতায়েন রাশিয়ার: রিপোর্ট
, ১৬ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০২ সাবি’ ১৩৯১ শামসী সন , ০১ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ১৫ অগ্রহায়ণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
গাজা যুদ্ধের মধ্যেই ইসরায়েলকে চিন্তায় ফেলে সিরিয়ার গোলান মালভূমিতে সেনা মোতায়েন করেছে রাশিয়া। গণমাধ্যমের প্রতিবেদনে এমনটিই দাবি করা হয়েছে।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘আরটি’- এর একটি ভিডিও প্রতিবেদনের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়।
প্রতিবেদনে দাবি করা হয়, সিরিয়ার গোলান মালভূমিতে ইসরায়েলের অধিকৃত সীমান্ত এলাকায় রুশ সেনাদের মোতায়েন করা হয়েছে। সেখানে রাশিয়ার পতাকা উড়ছে।
গাজা যুদ্ধের মধ্যে ইসরায়েলের জন্য এটি একটি কঠোর বার্তা বলে মনে করা হচ্ছে।
অতি সম্প্রতি সিরিয়ার দামেস্ক বিমানবন্দরে বোমা হামলা চালায় ইসরায়েল। ওই ঘটনার তীব্র নিন্দা জানায় রাশিয়া। এই আবহে সিরিয়ার গোলান মালভূমিতে রুশ সেনা মোতায়েনকে ইসরায়েলের জন্য কঠোর বার্তা হিসেবেই দেখছে বিশেষজ্ঞরা।
শুধু তা-ই নয়, চলমান গাজা যুদ্ধেও ইসরায়েলকে ফিলিস্তিনের ওই উপত্যাকায় গণহত্যা বন্ধেরও আহ্বান জানিয়েছে রাশিয়া।
এদিকে, অধিকৃত গোলান মালভূমি নিয়ে জাতিসংঘেও ইসরায়েলের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। ইসরায়েলকে গোলান থেকে সৈন্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে একটি প্রস্তাব গৃহীত হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় -রাষ্ট্রপতি
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা -অর্থমন্ত্রী
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ শতাংশ নদীগর্ভে, তদন্ত কমিটি গঠন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)