যে সব কারণে ডলারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার প্রচেষ্টা বিশ্বজুড়ে
, ১৬ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০২ সাবি’ ১৩৯১ শামসী সন , ০১ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ১৫ অগ্রহায়ণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
বাণিজ্যিক লেনদেন ও পরিশোধের জন্য চীনা ইউয়ান ও বিটকয়েনের মতো বিকল্প মুদ্রা ব্যবহারের কথা ভাবছে ব্রাজিল, আর্জেন্টিনা, বাংলাদেশ ও ভারত। বৈশ্বিক বাণিজ্য ও অর্থায়নে ডলারের দীর্ঘ আধিপত্যের মধ্যেও ব্য়ষ্টিক অর্থনৈতিক-ভূরাজনৈতিক পরিবেশ দেশগুলোকে বিকল্প মুদ্রা অনুসন্ধানের পথে ঠেলে দিচ্ছে। অন্তত গত শতকের সত্তরের থেকে কয়েক বছর পরপর ডলারের বিকল্প নিয়ে আলোচনার ঝড় উঠে।
ডলারের আধিপত্য কমানোর পরিকল্পনার সম্ভাব্য ৩টি কারণ তুলে ধরেছে বিজনেস ইনসাইডার:
১. বিশ্বজুড়ে মার্কিন মুদ্রানীতির প্রভাব : ডলারের আধিপত্যের কারণে মাত্রাতিরিক্ত সুবিধা ভোগ করছে যুক্তরাষ্ট্র। সুবিধার বড় দিক হলো ডলারের ব্যাপক দরপতনের কারণে ঋণ পরিশোধে ব্যর্থ হলেও যুক্তরাষ্ট্র সংকটে পড়বে না। কারণ, দেশটি চাইলেই ডলার ছাপাতে পারবে।
ভারতসহ অন্য অনেক দেশই বলছে, তারা মার্কিন মুদ্রানীতির কাছে জিম্মি থেকে থেকে বিরক্ত ও ক্লান্ত হয়ে পড়েছে। ভারতের রিজার্ভ ব্যাংকের একটি অংশ বিদেশি বাণিজ্যের জন্য ভারতীয় রুপি ব্যবহারের চেষ্টা করছে।
২. উদীয়মান দেশগুলোর জন্য অত্যন্ত ব্যয়বহুল হয়ে উঠছে মার্কিন ডলার : মুদ্রাস্ফীতির কারণে আর্জেন্টিনা মার্কিন ডলারের পরিবর্তে ইউয়ান দিয়ে চীনা আমদানি দায় শোধ করছে। ডলারের আধিপত্য থেকে বেরিয়ে আসার জন্য বিকল্প মুদ্রায় লেনদেন নিষ্পত্তি চালু করতে সবচেয়ে সোচ্চার ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডা সিলভা। এ পথে আসতে রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকাকে উৎসাহিত করে যাচ্ছে।
৩. বিশ্ববাণিজ্য ও তেলের চাহিদায় বৈচিত্রে পেট্রোডলার ঝুঁকিতে : ১৯৪৫ সালে বিশ্বের প্রধান তেল উৎপাদনকারী দেশ সৌদি আরব যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক চুক্তির মাধ্যমে পেট্রোডলার ব্যবস্থা স্থায়ী রূপ লাভ করে। চুক্তি অনুযায়ী, সৌদি আরব আমেরিকার কাছে শুধু ডলারের বিনিময়েই তেল বিক্রি করবে। এর পরিবর্তে সৌদি আরব এর বাড়তি ডলার রিজার্ভ যুক্তরাষ্ট্রের কোষাগার ও কোম্পানিগুলোতে পুনরায় বিনিয়োগ করবে। এর ফলে সৌদি আরবের জন্য মার্কিন নিরাপত্তা নিশ্চিত হয়ে যায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় -রাষ্ট্রপতি
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা -অর্থমন্ত্রী
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ শতাংশ নদীগর্ভে, তদন্ত কমিটি গঠন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












