ইসরাইলের রাষ্ট্রদূতকে বহিষ্কার করার আহ্বান জানালেন জর্দানের এমপিরা
ফিলিস্তিনের পশ্চিম তীরের আল-খলিল শহরের একটি বাড়িতে পাঁচ নারীকে বিবস্ত্র করে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের তল্লাশি চালানোর ঘটনায় ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন জর্ডানের এমপিরা। তারা তাদের দেশ থেকে ইহুদিবাদী ইসরাইলের রাষ্ট্রদূতকে বহিষ্কার করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
এসব এমপি এক যৌথ বিবৃতিতে বলেছেন, বিবস্ত্র করে ফিলিস্তিনি নারীদের দেহে তল্লাশি চালানোর মধ্য দিয়ে ইসরাইলি সেনাদের নৈতিক অবক্ষয়ের চিত্র ফুটে উঠেছে।
জর্দানের জাতীয় সংসদের প্রতিনিধি পরিষদের ৫৯ জন সদস্য এই বিবৃতিতে সই করেছেন। তারা সুস্পষ্ট করে বলেছেন, জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতার মুখে ইসরাইলের সরকার ও সেনারা এই পর্যায়ে পৌঁছেছে। ১৩০ আসনের প্রতিনিধি পরিষদের এসব সদস্য তাদের বিবৃতিতে জর্দান থেকে বহিষ্কার এবং সরকারের উচ্চপর্যায়ে থেকে ইসরাইলি সেনাদের জঘন্য কর্মকা-ের বিরুদ্ধে নিন্দা জানিয়ে বিবৃতি দেয়ার আহ্বান জানান।
পাশাপাশি এসব জঘন্য কর্মকা-কে অগ্রহণযোগ্য বলে তা প্রত্যাখ্যান করার কথা বলেছেন জর্দানের সংসদ সদস্যরা। গত ১০ জুলাই সকালে আল-খলিল শহরের একটি বাড়িতে দুইজন ইসরাইলি নারী সেনা ফিলিস্তিনি পাঁচ নারীকে বিবস্ত্র করে তল্লাশির মতো ঘৃণ্য অপরাধ করেছে।
ওই দুই সেনা ৫৩ বছর বয়সী একজন মা, তার ১৭ বছর বয়সী মেয়ে এবং তিন ছেলের স্ত্রীকে একটি আলাদা কক্ষে নিয়ে বিবস্ত্র করে তল্লাশি চালায়। ইসরাইল সেনাদের এই কর্মকা-ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রধানমন্ত্রী সাতাইয়া এবং ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর নেতারা। এছাড়া, হামাস ও ইসলামী জিহাদ আন্দোলন এই জঘন্য অপরাধের প্রতিশোধ নেয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে।
আরও পড়ুন
সব ›
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২
সোমবার (১৬ নভেম্বর) রাত ১০টা ৫ মিনিটের দিকে মিরপুর মডেল থানাধীন মিরপুর-১ বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে। পুলিশ জানা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।