দখলদার সন্ত্রাসী ইসরাইলের কাপুরুষতা:
ইসরাইলের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক
, ২৪ রমাদ্বান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৫ হাদী আশার, ১৩৯১ শামসী সন , ০৪ এপ্রিল, ২০২৪ খ্রি:, ২১ চৈত্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি দূতাবাসের কনস্যুলার বিভাগে ইহুদিবাদী ইসরাইলের সন্ত্রাসী হামলার বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক হয়েছে।
(গত মঙ্গলবার) আমেরিকার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত এ বৈঠকে ইরানের উপ স্থায়ী প্রতিনিধি জাহরা এরশাদি ইসরাইলের আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে সুস্পষ্ট নিন্দা করার জন্য বিশ্ব সংস্থার প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, ইহুদিবাদী ইসরাইল দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়ে আঞ্চলিক সংঘাতের বিস্তার ঘটাতে চাইছে। ইসরাইল নিরাপত্তা পরিষদে পাস হওয়া প্রস্তাব অস্বীকার করে এবং আন্তর্জাতিক বাধ্যবাধকতার প্রতি সে অবজ্ঞা দেখায়।
জাহরা এরশাদি আরো বলেন, সোমবার ইসরাইল কন্সুলেট ভবনে হামলা চালিয়ে যে অপরাধ করেছে তা কূটনৈতিক নীতি এবং কনস্যুলার দায় মুক্তি নীতির চরম লঙ্ঘন। পাশাপাশি ১৯৬১ সালের কূটনৈতিক সম্পর্কের কনভেনশন, কনস্যুলার সম্পর্কের ১৯৬৩ সালের ভিয়েনা কনভেনশন এবং ১৯৭৩ সালের অপরাধের প্রতিরোধ ও শাস্তি সংক্রান্ত কনভেনশনকেও স্পষ্টভাবে লঙ্ঘন করেছে।
এদিকে, নিরাপত্তা পরিষদের বৈঠকে মস্কো বলেছে, ইসরাইলের পদক্ষেপ চলমান আঞ্চলিক সংঘাতকে আরো উসকে দেবে। ফলে অবিলম্বে এ ধরনের পদক্ষেপ বন্ধ করতে হবে।
সিরিয়ার রাষ্ট্রীয় সার্বভৌমত্বের "প্রকাশ্য লঙ্ঘনের" নিন্দা জানিয়ে, জাতিসংঘে রুশ রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া নিরাপত্তা পরিষদের বৈঠকে বলে, রাশিয়া মনে করে যে, ইসরাইলের এই ধরনের আক্রমণাত্মক পদক্ষেপ সংঘাতকে আরো উস্কে দেয়ার জন্য পরিকল্পনা করা হয়েছে। তবে এগুলো একেবারেই অগ্রহণযোগ্য এবং অবশ্যই বন্ধ করা উচিত।
নিরাপত্তা পরিষদের বৈঠকে চীনের রাষ্ট্রদূত বলে, ইসরাইলের হামলা জাতিসংঘ সনদ এবং আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন এবং সিরিয়া ও ইরান দুই দেশেরই সার্বভৌমত্বের লঙ্ঘন বলেও নিন্দা করেছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রেলে সরকারের আয় উধাও, বরাদ্দ ৯,৯৪১ কোটি টাকা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রকল্প বরাদ্দে জামাত এমপি’র বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৮ জেলায় বইছে তাপপ্রবাহ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদক মামলার বিচারে হবে পৃথক আদালত
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পৌনে ৪ লাখ আবেদন, তবুও মেলেনি যোগ্য প্রার্থী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুই বছরে বন্ধ ৪৫৭ প্রতিষ্ঠান - চাকরি হারিয়েছেন হাজার হাজার শ্রমিক
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এ বছরই আমি দেশে ফিরব -শেখ হাসিনা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আবারও ফুঁসে উঠছে তিস্তা, বন্যার শঙ্কা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এবার এলপিজি’র বাজারে আসছে বিপিসি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভবিষ্যতে কম জ্বালানিনির্ভর শিল্পে গুরুত্ব দেওয়া হবে: শিল্পমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের সহায়তায় নতুন অর্থবছরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: পানিসম্পদমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)