দখলদার সন্ত্রাসী ইসরাইলের কাপুরুষতা:
ইসরাইলের জন্য মার্কিন অস্ত্রবাহী জাহাজকে নোঙ্গর করার অনুমতি দেয়নি স্পেন
, ০৯ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৫ সাদিস, ১৩৯২ শামসী সন , ১২ নভেম্বর, ২০২৪ খ্রি:, ২৭ কার্তিক, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
দখলদার ইসরাইলের জন্য সমরাস্ত্র বহন করার কারণে দু’টি মার্কিন জাহাজকে নোঙ্গর করতে দেয়নি স্পেন।
স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক ঘোষণায় বলেছে, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে ৩১ অক্টোবর মায়েরস্ক ডেনভার এবং ৪ নভেম্বর মায়েরস্ক সেলেটার জাহাজ দখলদার ইসরাইলের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। এসব জাহাজ যাত্রাবিরতির জন্য অনুমতি চাইলেও সেগুলোকে স্পেনের কোনো বন্দরে নোঙ্গর করতে দেয়া হবে না।
স্পেনের পার্লামেন্ট সদস্য এনরিক স্যান্টিয়েগো এর আগে দেশটির অ্যাটর্নি জেনারেলের কাছে এক আবেদনে বলেছিলো যে, ইসরাইলগামী দু’টি মার্কিন মালবাহী জাহাজ যথাক্রমে ৯ ও ১৪ নভেম্বর স্পেনের অ্যালগেসিরাস বন্দর অতিক্রম করবে। এসব জাহাজ যাতে ওই বন্দরে নোঙ্গর করার অনুমতি না পায় স্যান্টিয়েগো সে আবেদন জানায়।
এদিকে, স্পেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, দেশটি ফিলিস্তিন ও লেবাননে শান্তি প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ এবং আন্তর্জাতিক আইনের প্রতিও মাদ্রিদের পরিপূর্ণ আস্থা রয়েছে। এ কারণে ইসরাইলি অস্ত্র কোম্পানিগুলোকে মাদ্রিদ-২০২৫ সমরাস্ত্র প্রদর্শনীতে অংশগ্রহণ করার অনুমতি দেয়া হয়নি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)