দখলদার সন্ত্রাসী ইসরাইলের কাপুরুষতা:
ইসরাইলি সেনাবাহিনীর মধ্যে মাদকাসক্তির পরিমাণ ২৫ শতাংশ বৃদ্ধি
, ০৯ ছফর শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৭ ছালিছ, ১৩৯২ শামসী সন , ১৯ আগষ্ট, ২০২৪ খ্রি:, ৩১ শ্রাবণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
গাজা যুদ্ধ শুরু হওয়ার পর ইহুদিবাদী ইসরাইলি সন্ত্রাসী সেনাদের মধ্যে মাদকদ্রব্যের ব্যবহার বেড়ে গেছে বলে ইসরাইলি হাসপাতাল সূত্রগুলো জানিয়েছে।
এসব সূত্র বলছে, ২০২৩ সালের ৭ অক্টোবর আল-আকসা তুফান অভিযান পরিচালিত হওয়ার পর ইহুদিবাদী সেনাদের মধ্যে মানসিক রোগ ও অস্থিরতা বেড়ে যাওয়ার কারণে তাদের মধ্যে মাদকের ব্যবহার ভয়াবহভাবে বেড়ে গেছে।
ইসরাইলের নেতানিয়া শহরের মাদকাসক্তি ও মানসিক স্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং মানসিক রোগের বিশেষজ্ঞ চিকিৎসক শাউল লরেন্ট এ সম্পর্কে বলেছে, গাজা যুদ্ধ শুরু হওয়ার পর ইসরাইলিদের মধ্যে ঘুমের ওষুধ খাওয়ার মাত্রা বেড়ে গেছে। অনেকেই নিষিদ্ধ ড্রাগের দিকে ঝুঁকে পড়েছে। অনেকে মাদকাসক্ত হয়ে পড়েছে এবং জুয়া খেলে নিজেকে ব্যস্ত রাখছে।
মাদকাসক্তি ও মানসিক স্বাস্থ্য কেন্দ্রের একটি টিম ইসরাইলের বিভিন্ন শ্রেণির প্রায় ১০০০ মানুষের ওপর একটি জরিপ চালিয়েছে। ওই জরিপে দেখা গেছে, ইসরাইলি সমাজে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর বিভিন্ন ধরনের মাদকের প্রতি মানুষের আসক্তি শতকরা ২৫ ভাগ বেড়ে গেছে। অর্থাৎ গাজা যুদ্ধ শুরু হওয়ার পর প্রতি চারজন ইসরাইলির মধ্যে একজন মাদকাসক্তির দিকে ঝুঁকে পড়েছে।
ইসরাইলের এই মানসিক চিকিৎসক আরো বলেছে: গাজা যুদ্ধ শুরু হওয়ার পর ঘুমের ওষুধে ব্যবহার ২০২৩ সালের নভেম্বর মাসে ১৮০ শতাংশ এবং ডিসেম্বরে ৭০ শতাংশ বেড়ে যায়। যারা এসব ওষুধ কিনতেন তাদের বেশিরভাগই বলতো, তাদের সন্তান গাজায় যুদ্ধ করতে গেছে এবং তারা টেনশানে ঘুমাতে পারছে না।
সম্প্রতি তেল আবিব থেকে প্রকাশিত হিব্রু দৈনিক হারেতজ জানিয়েছে, ইসরাইলের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে পরিচালিত গবেষণায় দেখা গেছে, ৭ অক্টোবর আল আকসা তুফান অভিযান শুরু হওয়ার পর থেকে অন্তত ৪০ শতাংশ ইসরাইলি মারাত্মক মানসিক সমস্যায় ভুগছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইরানি ড্রোন মোকাবিলায় মধ্যপ্রাচ্যে ২০১ সামরিক বিশেষজ্ঞ পাঠালো ইউক্রেন
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
লারিজানিকে হত্যার চূড়ান্ত জবাব দেওয়ার হুমকি ইরানের
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
লারিজানিকে হত্যায় ইরানের নেতৃত্ব ভাঙবে না -পররাষ্ট্রমন্ত্রী আরাগচি
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি, এক ব্যক্তির মৃত্যুদ- কার্যকর করলো ইরান
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সন্ত্রাসী যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে যুদ্ধে আমিরাত কেন ইরানের নিশানায়?
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মোজতবা খামেনি
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরাইলের প্রতিরক্ষা ও সতর্কীকরণ ব্যবস্থা থুবড়ে পড়েছে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরায়েলের অস্ত্র উৎপাদন স্থাপনায় হামলা
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যুক্তরাষ্ট্রে ২০২৩ সালের পর সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে গ্যাস
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কাবুলের হাসপাতালে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৪০৮: দাবি আফগানিস্তানের
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
উপসাগরীয় অঞ্চলে ইরানের সিরিজ ড্রোন হামলা, আমিরাতে প্রাণহানি
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ওমান উপসাগরে তেলবাহী ট্যাঙ্কারে হামলা
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)