দখলদার সন্ত্রাসী ইসরাইলের কাপুরুষতা:
ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে আন্তর্জাতিক নিন্দাবাদের ঝড়
, ০৬ ছফর শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৪ ছালিছ, ১৩৯২ শামসী সন , ১২ আগষ্ট, ২০২৪ খ্রি:, ২৮ শ্রাবণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
অবরুদ্ধ গাজা উপত্যকার আল-দারাজ এলাকার একটি স্কুলে আশ্রয় নেয়া উদ্বাস্তু লোকজনের ওপর ইহুদীবাদী কাপুরুষ ইসরাইল যে বিমান হামলা চালিয়েছে তার বিরুদ্ধে সারা বিশ্ব থেকে নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে।
এই বর্বর অপরাধযজ্ঞের বিরুদ্ধে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় কঠোর ভাষায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে। মন্ত্রণালয় বলেছে, “গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের এই গণহত্যা বন্ধ করা প্রয়োজন। ইহুদিবাদী ইসরাইলের মাধ্যমে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘনের কারণে গাজা উপত্যকা নজিরবিহীন মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে।”
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় গাজার এ হামলাকে ভয়াবহ গণহত্যা এবং নিরাপত্তাহীন বেসামরিক জনগণের বিরুদ্ধে বর্বর অপরাধ বলে উল্লেখ করেছে। এ ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্য জাতিসংঘের পক্ষ থেকে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন গঠনের আহ্বান জানিয়েছে কাতার।
মিশর এবং জর্দান কঠোর ভাষায় ইসরাইলি হামলার নিন্দা জানিয়ে বলেছে, এই হামলা সব ধরনের মানবিক মূল্যবোধের লঙ্ঘন। নিন্দা জানিয়ে বিবৃতি প্রকাশ করেছে লেবানন, সংযুক্ত আরব আমিরাত, ইরাক, তুরস্ক ও সিরিয়া।
ইসরাইলি বিমান হামলার নিন্দা জানিয়ে রাশিয়া বলেছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ থামানোর যে প্রচেষ্টা চলছে, এই হামলা তাকে বাধাগ্রস্ত করল। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছে, আমরা মনে করি কোনভাবেই এই হামলা ন্যায্য হতে পারে না।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জোরালো ভাষায় ইসরাইলি হামলার নিন্দা জানিয়ে বলেছেন, এই ধরনের বর্বরতার কোন ঐতিহাসিক নজির নেই।
ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসি হামলার নিন্দা জানিয়ে বলেছে, এর মধ্যদিয়ে গাজায় ইসরাইলের বর্বর গণহত্যার বিস্তার ঘটানো হলো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)