হামাসের বীরত্ব:
ইসরাইলি বন্দরে আবার হামলা চালিয়েছে বাহরাইনের আল-আশতার ব্রিগেড
, ২৭ শাওওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৮ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ০৭, মে, ২০২৪ খ্রি:, ২৪ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
গাজাবাসী ফিলিস্তিনি জনগণের ওপর ইহুদিবাদী ইসরাইলের গণহত্যা ও দখলদারিত্বের প্রতিবাদে বাহরাইনের ইসলামি প্রতিরোধ আন্দোলন ‘আল-আশতার ব্রিগেড’ দ্বিতীয়বারের মতো ইসরাইলি বন্দরে হামলা চালানোর ঘোষণা দিয়েছে।
তারা বলেছে, তারা গত ২ মে অ্যাটাক ড্রোন ব্যবহার করে ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় এইলাত বন্দরের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। আরব বিশ্বে এইলাত বন্দর উম্মুর রাশরাশ নামে পরিচিত।
আল-আশতার ব্রিগেড এক বিবৃতিতে আরো বলেছে, অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইসরাইলি গণহত্যামূলক যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত এ হামলা চলতে থাকবে।
এর আগে এই ব্রিগেড গত ২ মে প্রথমবারের মতো ইসরাইলি লক্ষ্যবস্তুতে হামলা করার কথা জানিয়েছিল। এটি বলেছিল, তারা গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে ২৭ এপ্রিল ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় এইলাত বন্দরে নজিরবিহীন হামলা চালিয়েছে।
গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে গত ছয় মাসেরও বেশি সময় ধরে ইয়েমেন, ইরাক ও লেবাননের প্রতিরোধ যোদ্ধারা ইসরাইলের বিরুদ্ধে যে হামলা চালিয়ে আসছিল তাতে যোগ দিল বাহরাইনের এই প্রতিরোধ সংগঠন। এরইমধ্যে লোহিত সাগরে ইয়েমেনের সামরিক অভিযানের ফলে ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় এইলাত বন্দরের কার্যক্রম প্রায় মুখ থুবড়ে পড়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফরিদপুরে মাদ্রাসা ছাত্রের গলিত লাশ উদ্ধার, পাঁচজনকে গণপিটুনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৬৪ সংশোধনী নিয়ে অর্থ বিল পাস
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মেহেরপুরে সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যেসব কারণে নীরবে ক্ষতিগ্রস্ত হয় লিভার
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে ব্যবস্থার নির্দেশ, অভিযোগ জানাবেন যেভাবে
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউক্রেনের বিমানঘাঁটিতে হামলা: দুটি মিগ-২৯ যুদ্ধবিমান ধ্বংসের দাবি রাশিয়ার
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৩ হাসপাতালে র্যাবের অভিযান, ৮ দালালের কারাদণ্ড
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
উজানের ঢলে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে হামলা বন্ধে সমঝোতা, মঙ্গলবার দোহায় বৈঠক
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য বিনিয়োগ: প্রধানমন্ত্রী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রেলে সরকারের আয় উধাও, বরাদ্দ ৯,৯৪১ কোটি টাকা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)