সরকারের পরিচালন ব্যয়ে সামাজিক অবকাঠামোর অংশ কমছে
প্রতি বছর বাজেট প্রণয়নের সময় বড় একটি অংশ বরাদ্দ রাখা হয় সামাজিক অবকাঠামো খাতে। জনসাধারণের জীবনমান উন্নয়নে এ খাতের আওতায় শিক্ষা, স্বাস্থ্য, আবাসন, সামাজিক নিরাপত্তা ও কল্যাণ, স্থানীয় সরকার বিভাগ এবং উন্নয়ন ও সমবায় বাবদ অর্থ ব্যয় করে থাকে সরকার, যা বিবেচিত হয় সরকারের পরিচালন ব্যয়ের অংশ হিসেবে। অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০১৬-১৭ অর্থবছরেও সরকারের মোট পরিচালন ব্যয়ে সামাজিক অবকাঠামো খাতের অংশ ছিল সবচেয়ে বেশি। সে সময় মোট পরিচালন বাজেটের ৩২.১ শতাংশ বরাদ্দ ছিল এ খাতে। আর ২০২২-২৩ অর্থবছরে তা নেমে আসে ২৫.৯ শতাংশে। একই সময় মোট পরিচালন ব্যয়ে সামাজিক অবকাঠামোর অংশ ৩৮.২ শতাংশ থেকে নেমে এসেছে ২৭.২ শতাংশে।
যদিও এ সময়ের মধ্যে সরকারের পরিচালন ব্যয় বেড়ে দ্বিগুণ হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০১৬-১৭ থেকে ২০২২-২৩ অর্থবছর পর্যন্ত সাত অর্থবছরে পরিচালন ব্যয়ের আকার বেড়েছে ১০৫ শতাংশ। ২০১৬-১৭ অর্থবছরে সরকারের পরিচালন ব্যয়ের পরিমাণ ছিল ১ লাখ ৭৫ হাজার ৭৯৫ কোটি টাকা। এরপর ২০১৭-১৮ অর্থবছরে ২ লাখ ৯ হাজার ২৮ কোটি ও ২০১৮-১৯ অর্থবছরে ২ লাখ ২৬ হাজার ৭৮৮ কোটি টাকা ব্যয় হয়েছে।
২০১৯-২০ অর্থবছরে পরিচালন খাতে সরকারের ব্যয় হয়েছে ২ লাখ ৫৬ হাজার ৬২৪ কোটি টাকা। এ ব্যয়ের মধ্যে ২৯.৪ শতাংশ অর্থ খরচ হয়েছে সামাজিক অবকাঠামো খাতে। এরপর ২০২০-২১ অর্থবছরে এ বাবদ ব্যয় হয়েছে পরিচালন ব্যয়ের ২৮.৫ শতাংশ অর্থ। আলোচ্য অর্থবছরে সরকারের পরিচালন ব্যয় ছিল ২ লাখ ৮৩ হাজার ৫৪৪ কোটি টাকা। ২০২১-২২ অর্থবছরের ৩ লাখ ৯ হাজার ৩৭২ কোটি টাকার পরিচালন ব্যয়ের মধ্যে সরকার সামাজিক অবকাঠামো খাতে ব্যয় করেছে ২৮.৪ শতাংশ অর্থ। সর্বশেষ ২০২২-২৩ অর্থবছরে সরকারের মোট পরিচালন ব্যয় দাঁড়িয়েছে ৩ লাখ ৬১ হাজার ২১ কোটি টাকা। এ সময়ে সামাজিক অবকাঠামো খাতে ২৭.২ শতাংশ অর্থ ব্যয় করেছে সরকার।
সরকারের খাতভিত্তিক ব্যয় পর্যালোচনায় দেখা যায়, ২০১৬-১৭ অর্থবছরে সরকারের পরিচালন ব্যয়ের সবচেয়ে বেশি অর্থ খরচ হয়েছে সামাজিক অবকাঠামো খাতে। যদিও সর্বশেষ ২০২২-২৩ অর্থবছরে পরিচালন ব্যয়ের সবচেয়ে বেশি ৩৬.৩ শতাংশ অর্থ গেছে প্রশাসন খাতে। সরকারি কর্মচারীদের বেতন-ভাতা এ খাতের ব্যয়ের বড় অংশ। তাছাড়া ২০১৬-১৭ অর্থবছরে সুদ বাবদ পরিচালন ব্যয়ের ১৮.৩ শতাংশ অর্থ ব্যয় হলেও ২০২২-২৩ অর্থবছরে এর পরিমাণ দাঁড়িয়েছে ২৩.৩ শতাংশে।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।