নতুন দেওয়ানি আইন করছে বিজেপি, বিপাকে মুসলিমরা
আল ইহসান ডেস্ক:
হিন্দুত্ববাদী ভারতের বিজেপি জোটের শাসিত সব রাজ্যে ২০২৯ সালের মধ্যে অভিন্ন দেওয়ানি আইন কার্যকর করা হবে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত। তবে এই উদ্যোগ বিশেষ করে, দেশটির মুসলিম জনগোষ্ঠীর মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ভারতের মানুষ একই ধরনের ফৌজদারি আইনের আওতায় থাকলেও বিয়ে, বিবাহবিচ্ছেদ ও উত্তরাধিকারের মতো ব্যক্তিগত বিষয়ে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নিজস্ব রীতি ও আইন অনুসরণ করা হয়।
এসব ভিন্ন আইন ও রীতির পরিবর্তে সবার জন্য একটি অভিন্ন দেওয়ানি আইন চালু করা মুসলিমবিদ্বেষী বিজেপির দীর্ঘদিনের অন্যতম রাজনৈতিক লক্ষ্য।
গত রোববার (১৩ সেপ্টেম্বর) অমিত বলেছে, বিজেপি নেতৃত্বাধীন জোটের কয়েকটি রাজ্যে ইতোমধ্যে অভিন্ন দেওয়ানি আইন চালু করা হয়েছে।
সে বলেছে, ২০২৯ সালের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) শাসিত ২১টি রাজ্যেই এই আইন কার্যকর করার বিষয়ে সে আত্মবিশ্বাসী।
এখন পর্যন্ত অন্তত চারটি রাজ্যে ইউসিসি বাস্তবায়ন করা হয়েছে।
অভিন্ন দেওয়ানি আইন চালুর উদ্যোগ নিয়ে ভারতের মুসলিম জনগোষ্ঠীর মধ্যে উদ্বেগ রয়েছে। তাদের আশঙ্কা, অভিন্ন আইন চালু হলে ধর্মীয় স্বাধীনতা ও নিজস্ব পারিবারিক রীতি পালনের অধিকার ক্ষতিগ্রস্ত হতে পারে।
আরও পড়ুন
সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।