ইরান যুদ্ধে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের প্রায় সব মজুত ব্যবহার করে ফেলেছে যুক্তরাষ্ট্র
ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র তাদের দীর্ঘপাল্লার স্থল থেকে স্থলে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের প্রায় পুরো মজুত ব্যবহার করে ফেলেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
, ২০ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৫ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ০৪ আগস্ট, ২০২৬ খ্রি:, ২০ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
রয়টার্সের তথ্য অনুযায়ী, সংঘাত চলাকালে ব্যাপক ব্যবহারের কারণে এসব ক্ষেপণাস্ত্রের মজুত উল্লেখযোগ্যভাবে কমে গেছে। প্রতিরক্ষা শিল্পের উৎপাদন সক্ষমতা বিবেচনায় এই অস্ত্রভাণ্ডার আগের অবস্থায় ফিরিয়ে আনতে কয়েক বছর সময় লাগতে পারে।
বিশ্লেষকদের মতে, দূরপাল্লার নির্ভুল হামলার সক্ষমতা বজায় রাখতে যুক্তরাষ্ট্রকে এখন ক্ষেপণাস্ত্র উৎপাদন আরও বাড়াতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে অন্য কোনো সম্ভাব্য সংঘাতের জন্য পর্যাপ্ত অস্ত্র মজুত রাখাও ওয়াশিংটনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।
তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর (পেন্টাগন) এখনও আনুষ্ঠানিকভাবে ক্ষেপণাস্ত্রের অবশিষ্ট মজুত বা ব্যবহারের সুনির্দিষ্ট পরিমাণ প্রকাশ করেনি।
ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে লকহিড মার্টিনের সঙ্গে চুক্তি
ইউক্রেন যুদ্ধ এবং ইরান কেন্দ্রিক মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে ক্ষেপণাস্ত্রের মজুত আশঙ্কাজনক হারে কমে যাওয়ায় যুক্তরাষ্ট্রের বিমান প্রতিরক্ষা ভাণ্ডার পুনর্গঠনে বড় পদক্ষেপ নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি হাতিয়ার প্যাট্রিয়ট ও থাড ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশ উৎপাদন দ্রুত বাড়াতে অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিন ও নর্থরপ গ্রুম্যান-এর সাথে ৩০০ কোটি (৩ বিলিয়ন) মার্কিন ডলারেরও বেশি মূল্যের একটি চুক্তিতে স্বাক্ষর করেছে পেন্টাগন।
সোমবার (৩ আগস্ট) মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন এবং অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান নর্থরপ গ্রুম্যানের পক্ষ থেকে এক যৌথ বিবৃতিতে এই চুক্তির কথা নিশ্চিত করা হয়।
উৎপাদন বাড়ানো হবে তিন থেকে চার গুণ
ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (সিএসআইএস)-এর সাম্প্রতিক তথ্য অনুযায়ী, বর্তমানে মার্কিন সামরিক বাহিনীর হাতে ১,০০০টিরও কম প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর এবং ২৫০টিরও কম থাড ইন্টারসেপ্টর অবশিষ্ট রয়েছে।
পেন্টাগন জানিয়েছে, নতুন এই ফ্রেমওয়ার্ক চুক্তির আওতায় প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের উৎপাদন বর্তমানে থাকা সক্ষমতার চেয়ে অন্তত তিন গুণ এবং থাড (টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স) ক্ষেপণাস্ত্রের উৎপাদন প্রায় চার গুণ বৃদ্ধি পাবে। এর ঠিক এক সপ্তাহ আগেই লকহিড মার্টিনের সাথে আলাদাভাবে প্রায় ৫ হাজার ৮৬০ কোটি (৫৮.৬ বিলিয়ন) ডলারের চুক্তি নিশ্চিত করেছিল ওয়াশিংটন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মেঘনায় গোসলে নেমে নিখোঁজ ৩ স্কুলছাত্রের লাশ উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ন্যাম ভবন থেকে জামাত এমপি গাজী নজরুলের কথিত স্ত্রীর মরদেহ উদ্ধার!
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিধবা স্ত্রী বা বিপত্নীক স্বামী আবার বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফাতেহা-ই-ইয়াজদহম ছুটির তালিকা সংশোধন
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইলিয়াস মোল্লাসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পেনশনভোগীদের সার্ভার অদৃশ্য মাফিয়ার নিয়ন্ত্রণে
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদকের টাকার জন্য শিশুকে বিক্রির চেষ্টা -৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অপ্রাপ্তবয়স্কদের হ্যান্ডসেট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা জরুরি
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অর্থনৈতিক প্রশাসনে বহাল পুরনো বলয়
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেতন বাড়ল সরকারি চাকরিজীবীদের, বেসরকারি খাতে চ্যালেঞ্জ!
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন আজ -জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুক্তরাষ্ট্র ও মিত্রদের বড় ধরনের নতুন হামলার প্রস্তুতি, কঠোর হুঁশিয়ারি ইরানের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)