ইরানে ১২ দিনের যুদ্ধে অন্তত ২১ হাজার সন্দেহভাজন গ্রেপ্তার
, ২০ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৬ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ১৫ আগস্ট, ২০২৫ খ্রি:, ৩১ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
দখলদার ইসরায়েল-যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গত জুনে ১২ দিনের যুদ্ধের সময় দেশজুড়ে প্রায় ২১ হাজার ‘সন্দেহভাজন’ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ইরানি পুলিশ। দেশটির আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর এক মুখপাত্র রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।
গত ১৩ জুন সন্ত্রাসী ইসরায়েলের ব্যাপক বিমান হামলায় শীর্ষ সামরিক কর্মকর্তা, বিজ্ঞানী ও শত শত সাধারণ নাগরিক নিহত হওয়ার পর ইরানি নিরাপত্তা বাহিনী দেশজুড়ে গ্রেপ্তার অভিযান চালায়। সেই সময় রাজধানীসহ বিভিন্ন স্থানে তল্লাশি চৌকি বসিয়ে এবং ‘জনগণের অভিযোগ’ গ্রহণের ভিত্তিতে পুলিশের তৎপরতা জোরদার করা হয়।
যুদ্ধ চলাকালীন মার্কিন যুক্তরাষ্ট্রও দখলদার ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় ব্যাপক হামলা চালায়। ইরানি নাগরিকদের যেকোনো ‘সন্দেহজনক’ ব্যক্তি সম্পর্কে কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানানো হয়েছিলো।
ইরানি পুলিশের মুখপাত্র সাঈদ মনতাজেরোল মাহদি বলেছে, ‘জনগণের কাছ থেকে পাওয়া ফোনকল ৪১ শতাংশ বেড়েছিলো, ফলে ১২ দিনের যুদ্ধের মধ্যে ২১ হাজার সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে।’
মুখপাত্র অবশ্য জানায়নি, কি অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
তবে এর আগে তেহরান জানিয়েছিলো, কিছু ইহুদীদের দালাল সন্ত্রাসী ইসরায়েলে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করছিলো বলে সন্দেহ করা হচ্ছে।
অন্যদিকে জুনের শেষ থেকে দখলদার ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত সাতজনের মৃত্যুদ- কার্যকর করেছে ইরান।
আফগানদের ফেরত পাঠানো:
এদিকে দখলদার ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধের প্রেক্ষাপটে আফগান শরণার্থী ও অভিবাসীদের বহিষ্কারের হারও বেড়েছে। সাহায্য সংস্থাগুলো বলছে, অবৈধভাবে ইরানে অবস্থান করা অনেক আফগান নাগরিকের বিরুদ্ধে স্থানীয় কর্তৃপক্ষ সন্ত্রাসী ইসরায়েল ও ভারতের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগও এনেছে।
ইরানি পুলিশের মুখপাত্র বলেছে, ‘আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী দুই হাজার ৭৭৪ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে এবং তাদের মোবাইল ফোন পরীক্ষা করে ৩০টির বিশেষ নিরাপত্তা লঙ্ঘন শনাক্ত করেছে। এ ছাড়া গুপ্তচরবৃত্তির অভিযোগে ২৬১ জন ও অনুমতি ছাড়া চিত্রধারণের অভিযোগে ১৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)