ইরানে হামলা করলে খুলে যাবে প্যান্ডোরার বাক্স, নিয়ন্ত্রণ করা যাবে না -বিশ্লেষণ
, ২রা রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২২ তাসি, ১৩৯৩ শামসী সন , ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ০৭ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
মার্কিন রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডের অবস্থান নিয়ে মধ্যপ্রাচ্যের পানি ঘোলাটে। বিশ্লেষকরা সতর্ক করে জানিয়েছে, ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযান শুরু করা মানে হলো প্যান্ডোরার বাক্স খুলে দেওয়া, যা একসময় নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।
যদিও মার্কিন বিমান বাহিনীর বি-২ স্পিরিট বা বি-৫২ স্ট্র্যাটোফোট্রেসের মতো উন্নত যুদ্ধবিমানগুলো দিয়ে ইরানের পারমাণবিক স্থাপনা ও ক্ষেপণাস্ত্র নেটওয়ার্ক গুঁড়িয়ে দেওয়া সামরিকভাবে সম্ভব, তবে এর দীর্ঘমেয়াদী ফলাফল হবে অত্যন্ত ভয়াবহ।
বিশ্লেষকদের মতে, একটি সফল বোমা হামলা হয়তো সাময়িকভাবে তেহরানের পারমাণবিক সক্ষমতাকে পিছিয়ে দেবে কিন্তু এটি মূল সমস্যার সমাধান করবে না। কারণ পারমাণবিক প্রযুক্তি বা বৈজ্ঞানিক জ্ঞান কেবল স্থাপনা ধ্বংস করে মুছে ফেলা সম্ভব নয়। বরং উল্টো ফল হিসেবে ইরান আরও মরিয়া হয়ে উঠবে এবং নিজেদের অস্তিত্ব রক্ষায় দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরির দিকে ধাবিত হতে পারে। ইরাক বা লিবিয়ার পতনের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে তেহরান তাদের পারমাণবিক কর্মসূচিকে আরও মাটির গভীরে বা দুর্ভেদ্য স্থানে সরিয়ে নেবে।
যেকোনো মার্কিন হামলার প্রতিক্রিয়ায় ইরান বিশাল প্রক্সি নেটওয়ার্ক সক্রিয় করে তুলবে, ফলে যুদ্ধের পরিধি আরও বাড়তে পারে। লেবাননের হিজবুল্লাহ থেকে শুরু করে ইয়েমেনের হুথি, সবাই একযোগে মার্কিন স্থাপনা এবং মিত্র দেশগুলোর ওপর আক্রমণ শুরু করতে পারে। এর ফলে লোহিত সাগর থেকে শুরু করে সন্ত্রাসী ইসরায়েল সীমান্ত পর্যন্ত এক বিশাল যুদ্ধক্ষেত্র তৈরি হবে।
এই সম্ভাব্য যুদ্ধের প্রভাব কেবল সামরিক খাতেই সীমাবদ্ধ থাকবে না বরং বিশ্ব অর্থনীতিতে বিশাল ধাক্কা দেবে। পারস্য উপসাগরের হরমুজ প্রণালী যদি যুদ্ধের কারণে সামান্যতম সময়ের জন্যও বন্ধ হয়ে যায়। তবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হবে। এর ফলে বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি দেখা দেবে এবং মিত্র দেশগুলো অর্থনৈতিক সংকটে পড়বে। তেলের দাম বাড়লে রাশিয়ার মতো দেশগুলো আর্থিকভাবে লাভবান হবে।
বিশ্লেষকদের মতে, কৌশলগত দিক থেকে বিচার করলে, ইরানের সাথে যুদ্ধে জড়িয়ে পড়া যুক্তরাষ্ট্রের জন্য এক ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত। এই যুদ্ধ শুরু হলে আমেরিকার প্রতিরক্ষা বাজেটের ওপর অতিরিক্ত চাপ পড়বে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইরানে যুদ্ধে যেতে চায় না অনেক মার্কিন সেনা
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মার্কিন সামরিক বাহিনী ৬টি পারমাণবিক বোমা হারিয়ে ফেলেছে
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এবার ইরান ছুড়ছে ১ টনের মিসাইল, বদলে গেল যুদ্ধক্ষেত্র
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরান যুদ্ধের চড়া মাশুল দিতে হবে এখন সাধারণ মানুষকে
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানগুলোতে হামলার হুঁশিয়ারি ইরানের
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ইন্টারসেপ্টর সংকটে দখলদারগুলো
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রমজানের দোয়ার টাইমার ঘিরে আতঙ্ক, মার্কিন বিমানবন্দরে নিরাপত্তা তোলপাড়
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রতিবেশী দেশে ‘হিমার্স’ ক্ষেপণাস্ত্র মোতায়েন: যুক্তরাষ্ট্রকে কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যুক্তরাষ্ট্র নয়, ইরানই ঠিক করবে যুদ্ধ কখন শেষ হবে -আইআরজিসি
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যুক্তরাষ্ট্র নয়, ইরানই ঠিক করবে যুদ্ধ কখন শেষ হবে -আইআরজিসি
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শায়খ, মুজাহিদ ও আলেমরূপী ইহুদি এজেন্টের হাকীকত ফাঁস!
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গাজায় এসে যোদ্ধাদের হামলার কবলে পড়ে এভাবেই তছনছ অবস্থায় দখলদার ইসরাইলের সামরিক যান।
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)