ইরানের প্রেসিডেন্টের সঙ্গে হামাসের টেলিফোন সংলাপ:
ইরানের ন্যায়বিচারকামী অবস্থানগুলো ইতিহাসে চির-স্মরণীয় হয়ে থাকবে
, ১০ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৯ ছানী, ১৩৯২ শামসী সন , ১৭ জুলাই, ২০২৪ খ্রি:, ০২ শ্রাবণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
গত রোববার ইরানের নব-নির্বাচিত প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ফিলিস্তিনের হামাস-প্রধান ইসমাইল হানিয়া ও ইয়েমেনের কেন্দ্রীয় রাজনৈতিক পরিষদের প্রধান মাহদি আল মাশাত।
এইসব টেলিফোন সংলাপে ডাক্তার মাসুদ পেজেশকিয়ান ফিলিস্তিনি জাতি ও ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনের প্রতি ইরানের দৃঢ় সহায়তা অব্যাহত থাকবে বলে জোর দিয়েছেন।
পৃথক পৃথক এইসব সংলাপে পেজেশকিয়ান বলেছেন, ইরান কখনও ফিলিস্তিনি জাতিকে তার কঠিন সময়ে একাকী রাখবে না। ইসমাইল হানিয়ার সঙ্গে সংলাপে তিনি গাজায় দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলি অপরাধযজ্ঞের নিন্দা জানিয়ে বলেছেন, তেহরান গাজায় যুদ্ধ ও গণহত্যা বন্ধ করতে তার সমস্ত প্রচেষ্টা কাজে লাগাবে।
হামাস প্রধান হানিয়া ফিলিস্তিনি জাতি ও প্রতিরোধ ফ্রন্টের প্রতি ইসলামী ইরানের সর্বাত্মক সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন এবং যুদ্ধ-বিরতি প্রতিষ্ঠায় আরও বেশি কূটনৈতিক ও রাজনৈতিক প্রচেষ্টা চালানো হবে বলে আশা প্রকাশ করেছেন।
ইরানের নব-নির্বাচিত প্রেসিডেন্ট ইয়েমেনের কেন্দ্রীয় পর্যায়ের শীর্ষস্থানীয় নেতা মাহদি আল মাশাতের সঙ্গে টেলিফোন সংলাপে মজলুম ফিলিস্তিনি জনগণের প্রতি ইয়েমেনি নেতৃবৃন্দের ও জনগণের সহায়তার সাহসি সিদ্ধান্তের প্রশংসা করে বলেছেন, ফিলিস্তিনি জাতির প্রতি কোনো কোনো সরকারের নিষ্ক্রিয়তা ভবিষ্যৎ প্রজন্মগুলোর নিন্দার মুখোমুখি হবে, কিন্তু মজলুম ফিলিস্তিনিদের প্রতি ইয়েমেনি জাতির সহায়তা উজ্জ্বল প্রস্তরের দ্যুতির মত চির-উজ্জ্বল হয়ে থাকবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)