লক্ষ্য ছিল মার্কিন ঘাঁটিতে হামলা
ইরানি যুদ্ধবিমান বিধ্বস্তের পর কাতারের হাতে আটক ৩ পাইলট
, ১৫ আগস্ট, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের নিখোঁজ ব্যক্তিদের অনুসন্ধান কমিটির প্রধান মোহাম্মদ বাঘেরজাদেহ জানিয়েছেন, মার্চে যুদ্ধের সময় দুটি এসইউ-২৪ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর ওই তিন পাইলটকে জীবিত আটক করা হয়।
তিনি বলেন, ‘মার্চের হামলার সময় এসইউ-২৪ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর তিন ইরানি পাইলটকে জীবিত আটক করেছিল কাতারি বাহিনী।’ টাইমস অব ইসরায়েল বলছে, এ ঘটনার পর তাদের মুক্তির জন্য আন্তর্জাতিক রেড ক্রস কমিটির কাছে আবেদন জানিয়েছে তেহরান।
আন্তর্জাতিক রেড ক্রস কমিটিকে লেখা এক চিঠিতে বলা হয়, ‘জাভেদ সালেহি, আব্দুলমাজিদ দাশতিয়ান এবং ওমরান বেহরাভেশিয়ান ছয় মাস ধরে কাতারি বাহিনীর হেফাজতে রয়েছেন।’ চিঠিতে বাঘেরজাদেহ তাদের মুক্তির আহ্বান জানিয়ে বলেন, ‘পাইলটদের তাদের পরিবারের সঙ্গে দেখা করতে বা যোগাযোগ করতে দেয়া হয়নি।’
গত মাসে ইরানের সেনাবাহিনী জানিয়েছিল, তারা ইরানি পাইলট মাজিদ কাজেমির মরদেহ উদ্ধার করেছে, যিনি মার্চের শুরুতে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে এক হামলায় নিহত হয়েছিলেন। ইরান এর আগে জানিয়েছিল যে অন্য পাইলটরা নিখোঁজ, কিন্তু তাদের আটকের খবর সে সময় প্রকাশ করা হয়নি।
তবে ইরানের এই দাবির বিষয়ে কাতারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। যুদ্ধ চলাকালে ইরানি যুদ্ধবিমান দুটি কীভাবে বিধ্বস্ত হয়েছিল এবং পাইলটদের কাতারি বাহিনী কী পরিস্থিতিতে আটক করেছিল, সে বিষয়েও ইরানি কর্মকর্তা বিস্তারিত কিছু জানাননি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রাখাইনে ‘নিরাপত্তা পরিস্থিতি উন্নত হলে’ তিন লাখ রোহিঙ্গাকে ফেরত নেওয়া হবে: মিয়ানমার সরকার
১৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
প্রধানমন্ত্রী কিশোরগঞ্জে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর অর্থ বিতরণ করবেন রোববার
১৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লোহিত সাগর রক্ষায় সৌদি জোটের যাত্রা শুরু, কতটা কার্যকর হবে?
১৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আগামী বছর তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে: ত্রাণমন্ত্রী
১৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লালমনিরহাটে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
১৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
তেজগাঁওয়ে সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার ৭৯
১৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৬ জেলায় ঝড়ের আশঙ্কা, বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণ নিয়ে সংবাদ
১৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জবাবদিহিতা থাকলে জনগণের জন্য ভালো কাজ করা সম্ভব: প্রধানমন্ত্রী
১৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভুয়া নিয়োগ নিয়ে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা
১৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাশিয়ার ২০ অঞ্চলে ইউক্রেনের হামলা
১৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জাসদ কার্যালয়ে পুলিশের অবস্থান
১৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৭.৭ মাত্রার কম্পনের রেশ না কাটতেই ফের ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প
১৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)