রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
ইমামুল মুসলিমীন, মুজাদ্দিদে মিল্লাত ওয়াদ দ্বীন, হাকিমুল হাদীছ, ইমামুল আইম্মাহ, মুহ্ইস সুন্নাহ

ইমামে আ’যম সাইয়্যিদুনা হযরত ইমাম আবূ হানীফা রহমতুল্লাহি আলাইহি

(বিলাদত শরীফ ৮০ হিজরী, বিছাল শরীফ ১৫০ হিজরী)
এ্যাডমিন প্রকাশ: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪, সকাল ৫:২০ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৮:১৪
ইমামে আ’যম সাইয়্যিদুনা হযরত ইমাম আবূ হানীফা রহমতুল্লাহি আলাইহি

সম্মানিত নামায ও মহাসম্মানিত ও মহাপবিত্র কুরআন শরীফ তিলাওয়াত:

সাইয়্যিদুনা হযরত ইমাম আবু ইউসূফ রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, একদিন আমি সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি উনার সাথে যাচ্ছিলাম। পথের ধারে ছেলেরা উনাকে দেখে পরস্পর বলাবলি করতে ছিলেন যে, তিনি সেই ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি, যিনি সারা রাত ইবাদত-বন্দেগী ও যিকির-ফিকিরে অতিবাহিত করেন। সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি তিনি আমাকে উদ্দেশ্য করে বললেন, আবু ইউসূফ! দেখুন! আমার ব্যাপারে ছেলেরা কি বলছে। আজ থেকে আমাকে আর রাতে ঘুমানো যাবে না।
হযরত আব্দুল মজিদ ইবনে রাওয়াদ রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, পবিত্র হজ্জের সময়ও আমি সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি উনার থেকে তাওয়াফ সম্মানিত নামায এবং ফতওয়া দানের ক্ষেত্রে অধিক ব্যস্ত অন্য কাউকে দেখিনি। সারা দিন ও সারা রাত তিনি ইবাদত বন্দেগী ও যিকির-ফিকিরে নিমগ্ন থাকতেন। আবার তা’লীম-তালকীনও দান করতেন। একটানা দশদিন পর্যন্ত তিনি সম্মানিত নামায, তাওয়াফ এবং তা’লীম দানে ব্যস্ত ছিলেন। রাত-দিন কোন সময়ই তিনি একটুও ঘুমাননি। সুবহানাল্লাহ!
হযরত আব্দুল্লাহ ইবনে লাবীদ রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, পবিত্র রমাদ্বান শরীফ মাস আসলে সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি তিনি মহাসম্মানিত ও মহাপবিত্র কুরআন শরীফ তিলাওয়াতে নিমগ্ন থাকতেন। পবিত্র রমাদ্বান শরীফ মাসে ৬১ বার মহাসম্মানিত ও মহাপবিত্র কুরআন শরীফ খতম করতেন। আর পবিত্র রমাদ্বান শরীফের শেষ দশকে উনার সাথে সাক্ষাতের সুযোগই হতো না। সুবহানাল্লাহ!
হযরত আমর ইবনে হাইছাম রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, একবার আমি সাইয়্যিদুনা হযরত শুবা রহমতুল্লাহি আলাইহি উনার একটি পত্র নিয়ে সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি উনার মুবারক খিদমতে হাজির হলাম। তখন ছিলো পবিত্র আছর নামাযের সময়। তিনি পবিত্র মসজিদেই আছর, মাগরিব এবং ইশার নামায আদায় করলেন। নামায শেষে উনার পবিত্র হুজরা শরীফে চলে গেলেন। খানা খেয়ে আমাকে একটি বিছানায় শুয়ে দিলেন। আর তিনি পবিত্র হুজরা শরীফের এক কোনে পবিত্র নামাযের জন্য দাঁড়িয়ে গেলেন। আর সারা রাত নামাযে কাটিয়ে দিলেন। তিনি এক রাকায়াতে পূর্ণ কুরআন শরীফ খতম করেছেন। (তারীখে বাগদাদ-১৩/৩৫৪, তাহযীবুল কামাল-২৯/৪৯৪, আত্ তাবাকাতুস সুন্নিয়্যাহ-১/৩২, আখবারু আবী হানিফা ওয়া আছহাবিহ-১/৫৩, সিয়ারু আ’লামিন নুবালা-১১/৪৮৪)

সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি উনার দোয়া বা প্রার্থনার স্বরূপ:
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন-
مَنْ فُتِحَ لَهٗ مِنْكُمْ بَابُ الدُّعَاءِ فُتِحَتْ لَهٗ اَبْـوَابُ الرَّحْمَةِ
অর্থ: তোমাদের মধ্যে যার জন্য দোয়া বা প্রার্থনার দরজা খুলে দেয়া হয় তার জন্য সম্মানিত রহমত মুবারক উনার সমস্ত দরজা খুলে দেয়া হয়। অর্থাৎ তার উপর সবসময় অজস্রধারায় রহমত মুবারক বর্ষিত হয়ে থাকে। (তিরমিযী শরীফ)
এই পবিত্র হাদীছ শরীফ উনার পরিপূর্ণ হক্বদার বা মিছদাক্ব হচ্ছেন- ইমামুল মুসলিমীন, মুজাদ্দিদে মিল্লাত ওয়াদ দ্বীন, সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি তিনি। সুবহানাল্লাহ!
তিনি প্রতি রাতেই বিশেষভাবে দোয়া করতেন। দীর্ঘসময় ধরে দোয়া বা প্রার্থনা করতেন।
সাইয়্যিদুনা হযরত ইয়াজিদ ইবনে কুম্মাত রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, ইমামুল মুসলিমীন সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি তিনি মানুষের মধ্যে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ ছিলেন। তিনি মহান আল্লাহ পাক উনাকে খুবই কঠিনভাবে ভয় করতেন।
একদিন সাইয়্যিদুনা হযরত আলী ইবনে হুসাইন রহমতুল্লাহি আলাইহি তিনি আমাদেরকে নিয়ে সম্মানিত ইশার নামায আদায় করলেন। সম্মানিত নামাযে তিনি পবিত্র সূরা যিলযাল শরীফ তিলাওয়াত করছেন। ইমামুল মুসলিমীন, সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি তিনিও সে সময় উনার পিছনে নামায আদায় করেন। নামায শেষে লোকেরা নিজ নিজ বাড়িতে চলে গেলেন। ইমামুল মুসলিমীন, সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি উনাকে দেখলাম তিনি নিজ স্থানে বসে আছেন। তিনি যিকির-ফিকির, মুরাকাবা করছেন। লম্বা লম্বা শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন।
আমি ভাবলাম যে, আমি মসজিদ থেকে চলে যাই। কারণ, আমার দ্বারা উনার একাগ্রতা বিনষ্ট হতে পারে। আমি বাড়ীতে চলে আসলাম। আসার সময় একটি বাতি জ্বালিয়ে রেখে আসলাম। যাতে সামান্য তেল ছিল। ছুবহি ছাদিক হলে আমি মসজিদে এসে দেখলাম, তিনি উনার হাত মুবারক উঠিয়ে দোয়া করছেন, “হে মহান আল্লাহ পাক! আপনি তো বিন্দুতম নেক আমল ও বদ আমলের প্রতিদান দিয়ে থাকেন। এ অধমকে আপনি জাহান্নাম থেকে রক্ষা করুন। ছোট-বড় সকল অনিষ্টতা থেকে নাজাত দান করুন। আর আপনার পবিত্রতম রহমত মুবারকের ছায়াতলে আশ্রয় দান করুন। আমীন।
সাইয়্যিদুনা হযরত ইবনে হুসাইন রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি ইমামুল মুসলিমীন, সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি উনার নিকট গিয়ে দেখতে পেলাম যে, বাতিটি এখনো নিভু নিভু জ্বলছে। তিনি দাঁড়িয়ে আছেন। আমাকে দেখে তিনি বললেন, তুমি কি বাতি নিতে এসেছ? আমি বললাম, রাত তো শেষ হয়ে গেছে। আমি আযান দিয়ে ফেলেছি। তিনি বুঝতে পারলেন যে, রাতের ইবাদত-বন্দেগী, যিকির-ফিকিরের বিষয়টি আমি জেনেছি। তাই তিনি বললেন, “তুমি যা দেখেছ তা গোপন রাখবে। কারো নিকট প্রকাশ করবে না। ”
অতঃপর তিনি দু’ রাকায়াত সুন্নত নামায আদায় করে বসে রইলেন। কিছুক্ষণ পর জামায়াত শুরু হলো। তিনি ইশার নামাযের ওযু দ্বারাই ফযরের নামায আদায় করলেন। সুবহানাল্লাহ! (তাবাকাতুস সুন্নিয়্যাহ ফী তারাজিমিল হানাফিয়্যাহ, ওয়াফিয়াতুল আ’ইয়ান-৫/৪১২, উকদুল জুমান-২২৫, ইমামে আ’যম আবূ হানীফা জীবন ও কর্ম-৮৩৩)
-০-

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ২ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ২ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ… ২ দিন আগে ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ৩ দিন আগে যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা ৩ দিন আগে পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য ৩ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৩ দিন আগে যে বা যারা কাফিরদের সাথে সম্পর্ক রাখবে সে দ্বীন ইসলাম থেকে খারিজ হবে মহান আল্লাহ পাক তিনি কুরআন শরীফে ইরশাদ মুবারক করেন- يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا عَدُوِّيْ و… ৩ দিন আগে কদমবুছী করা খাছ সুন্নত মুবারক কদমবুছী করা খাছ সুন্নত মুবারক ৪ দিন আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ ৪ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৪ দিন আগে পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল ৫ দিন আগে