ইমামে আ’যম সাইয়্যিদুনা হযরত ইমাম আবূ হানীফা রহমতুল্লাহি আলাইহি
সম্মানিত নামায ও মহাসম্মানিত ও মহাপবিত্র কুরআন শরীফ তিলাওয়াত:
খতীব বাগদাদী রহমতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেন, হযরত যায়েদ রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি একদিন সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি উনার সাথে পবিত্র ইশার নামাযে শরীক হলাম। পবিত্র নামায শেষে লোকেরা মসজিদ থেকে বের হয়ে গেলেন। আমি যে মসজিদ অবস্থান করছি, তিনি তা জানতেন না। আমার ইরাদা (ইচ্ছা) ছিল উনাকে একটি মাসয়ালা জিজ্ঞাসা করবো, যেন কেউ আমাকে দেখতে না পায়। লোকজন বের হয়ে যাওয়ার পর তিনি নামায আদায়ের জন্য দাঁড়ালেন। ক্বিরায়াত শুরু করলেন। ক্বিরায়াতের এক পর্যায়ে যখন এই মহাসম্মানিত ও মহাপবিত্র আয়াত শরীফে পৌঁছলেন-
فَمَنَّ اللهُ عَلَيْـنَا وَوَقَانَا عَذَابَ السَّمُوْمِ
অর্থ: অতঃপর মহান আল্লাহ পাক তিনি আমাদের প্রতি অনুগ্রহ করেছেন। আর আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করেছেন। (পবিত্র সূরা তূর শরীফ: পবিত্র আয়াত শরীফ ২৭)
তখন তিনি এই মহাসম্মানিত ও মহাপবিত্র আয়াত শরীফ পুনঃ পুনঃ তিলাওয়াত করতে লাগলেন। মুয়াজ্জিন ফজরের আযান দেয়ার পূর্ব পর্যন্ত তিনি এই তিলাওয়াতে ব্যাপৃত ছিলেন। আর আমি উনার নামায ও দোয়া শেষ হওয়ার অপেক্ষায় পবিত্র মসজিদে অবস্থান করছিলাম। (তারীখে বাগদাদ-১৩/৩৪৭)
অন্য এক রাতের ঘটনা। তিনি পবিত্র নামাযে কিরায়াতের মধ্যে যখন তিলাওয়াত করলেন-
بَلِ السَّاعَةُ مَوْعِدُهُمْ وَالسَّاعَةُ أَدْهٰى وَأَمَرُّ
অর্থ: বরং কিয়ামত (গুনাহগারদের) প্রতিশ্রুত জায়গা। আর কিয়ামত অত্যন্ত কঠিন ও অসহনীয়। (পবিত্র সূরা ক্বমার শরীফ: পবিত্র আয়াত শরীফ-৪৬)
কি জানি সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি উনার কি হলো! তিনি থর থর করে কাঁপতে লাগলেন। সুবহানাল্লাহ!
বিশিষ্ট মুহাদ্দিছ হযরত শারীক রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি হযরত ইমাম হাম্মাদ ইবনে আবি সুলাইমান রহমতুল্লাহি আলাইহি, হযরত আলকামা ইবনে মারছাদ রহমতুল্লাহি আলাইহি, হযরত মাহারিব ইবনে দিছার রহমতুল্লাহি আলাইহি, হযরত আউন ইবনে আব্দিল্লাহ রহমতুল্লাহি আলাইহি, আব্দুল মালিক ইবনে উমায়ের রহমতুল্লাহি আলাইহি, আবু হুসাম সালূলী রহমতুল্লাহি আলাইহিসহ আরো অনেক ইমাম মুজতাহিদ ও আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহি উনাদেরকে দেখেছি। উনাদের ছোহবত মুবারক ইখতিয়ার করেছি। উনাদের মধ্যে সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি উনার থেকে অধিক সুন্দরভাবে রাত অতিবাহিত করতে কাউকে দেখিনি। আমি সুদীর্ঘ এক বছর উনার ছোহবত মুবারকে কাটিয়েছি। এ দীর্ঘ সময় কখনো উনাকে রাতে ঘুমাতে দেখিনি।
হযরত আবু নাঈম রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি হযরত আ’মাশ রহমতুল্লাহি আলাইহি, হযরত মিসআর রহমতুল্লাহি আলাইহি হযরত হামযা রহমতুল্লাহি আলাইহিসহ অসংখ্য ইমাম মুজতাহিদ, আলিম-উলামা রহমতুল্লাহি আলাইহিম উনাদের ছোহবত মুবারক ইখতিয়ার করেছি। কিন্তু উনাদের কাউকে ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি উনার থেকে উত্তমভাবে নামায আদায় করতে দেখিনি। তিনি সম্মানিত নামায উনার পূর্বে কান্নাকাটি ও দোয়া করতেন। ইমামুল মুসলিমীন সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি তিনি স্বয়ং নিজেই বলেছেন যে, মহাসম্মানিত ও মহাপবিত্র কুরআন শরীফ উনার এমন মহাসম্মানিত ও মহাপবিত্র আয়াত শরীফ নেই যা আমি নফল নামাযে তিলাওয়াত করিনি। সুবহানাল্লাহ!
হযরত কাশিম ইবনে মা’আন রহমতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেন, এক রাতে সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি তিনি নামায আদায় করতে দাঁড়ালেন। সারা রাত তিনি এই মহাসম্মানিত ও মহাপবিত্র আয়াত শরীফ বার বার তিলাওয়াত করতেছিলেন আর কাঁদতে ছিলেন।
وَامْتَازُوا الْيَوْمَ أَيُّـهَا الْمُجْرِمُوْنَ
অর্থ: “হে পাপীর দল! তোমরা আজ (নেককার থেকে) পৃথক হয়ে যাও। ” (পবিত্র সূরা ইয়াসীন শরীফ: পবিত্র আয়াত শরীফ ৫৯)
-০-
আরও পড়ুন
সব ›
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ…
ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
যে বা যারা কাফিরদের সাথে সম্পর্ক রাখবে সে দ্বীন ইসলাম থেকে খারিজ হবে
মহান আল্লাহ পাক তিনি কুরআন শরীফে ইরশাদ মুবারক করেন- يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا عَدُوِّيْ و…
কদমবুছী করা খাছ সুন্নত মুবারক
প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।