ইমামে আ’যম সাইয়্যিদুনা হযরত ইমাম আবূ হানীফা রহমতুল্লাহি আলাইহি
রিয়াদ্বত মাশাক্কাতে সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি এবং ৫৫ বার পবিত্র হজ্জ আদায়:
ইমামুল মুসলিমীন, সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি তিনি ৫৫ বার পবিত্র হজ্জ আদায় করেন। মুকাল্লাফ বিশ্শরাহ তথা শরীয়তের হুকুমের আওতাধীন (প্রাপ্ত বয়স্ক) হওয়ার পর থেকে প্রতি বছরই তিনি পবিত্র হজ্জ সুসম্পন্ন করেছেন। সুবহানাল্লাহ!
তিনি নিজেই বর্ণনা করেন, ৮০ হিজরীতে আমার বিলাদত বা জন্ম। ৯৬ হিজরীতে, ষোল বছর বয়সে আমার সম্মানিত পিতার সাথে আমি প্রথমবার হজ্জ করতে যাই। মসজিদে হারাম শরীফ পৌঁছে সেখানে একটি বড় তা’লীমি মজলিস দেখতে পেলাম। আমার পিতাকে জিজ্ঞাসা করলাম, ইহা কার মজলিস? তিনি বললেন, ইনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বিশিষ্ট ছাহাবী সাইয়্যিদুনা হযরত আব্দুল্লাহ ইবনে হারিস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু। ইহা উনারই সম্মানিত তা’লীমি মজলিস।
একথা শুনার সাথে সাথে আমি সেই মজলিসে হাজির হলাম। সাইয়্যিদুনা হযরত আব্দুল্লাহ ইবনে হারিস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি সেই সময় উপস্থিত ছাত্রগণকে এই পবিত্র হাদীছ শরীফখানা শুনাচ্ছিলেন-
مَنْ تَفَقَّهَ فِـىْ دِيْنِ اللهِ كَفَاهُ اللهُ هَـمَّهٗ وَرَزَقَهٗ مِنْ حَيْثُ لَا يـَحْتَسِبُ
অর্থ: নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, যে ব্যক্তি ইলমে ফিকাহ (দ্বীনি ইলিম) শিক্ষা করবে মহান আল্লাহ পাক তিনিই তার সকল সমস্যার সমাধান করে দিবেন। আর এমন স্থান থেকে তাকে রিযিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ! (মুসনাদে আবী হানীফাহ ২৮২, আখবারু আবী হানীফা ওয়া আছহাবিহী ১৭, ইমাম আ’যম আবু হানীফা এর জীবন ও কর্ম ১০৫)
পবিত্র হাদীছ শরীফ মুখস্থ করার ক্ষেত্রে তিনি সকল ইমাম-মুজতাহিদের উপর প্রাধান্য লাভ করেছেন:
ইমামুল মুসলিমীন, সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি উনার পূর্বে ও পরে পবিত্র হাদীছ শরীফ সংরক্ষণের মাধ্যম ছিল মুখস্থকরণ। পবিত্র কুরআন শরীফ যেমন সবার মুখস্থ ছিল তেমনি তা পরিপূর্ণভাবে লিপিবদ্ধও ছিল। কিন্তু পবিত্র হাদীছ শরীফ সংরক্ষণের ক্ষেত্রে তেমন ছিল না। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র যামানায় কিছু কিছু পবিত্র হাদীছ শরীফ লিপিবদ্ধ থাকলেও তা ছিল একেবারে সীমিত। তিনি কাউকে কাউকে কিছু কিছু লিপিবদ্ধ করার অনুমতি মুবারক দিয়েছেন। তা ছিল খাছ। আমভাবে লিখে রাখার অনুমতি দেয়া হয়নি। ফলে মুখস্থ করে রাখাই ছিল পবিত্র হাদীছ শরীফ সংরক্ষণের প্রধান মাধ্যম। আর সে কারণেই এসব যুগের হাদীছ শরীফ বর্ণনাকারী মুহাদ্দিছগণকে যাচাই বাছাই করার এক স্বীকৃত মাপকাঠি হচ্ছে উনাদের স্মরণশক্তি ও আমানতদারী। মহান আল্লাহ পাক উনার অশেষ মেহেরবানী যে, তিনি সে যুগের মুহাদ্দিসীনে কিরামগণ উনাদেরকে এত অস্বাভাবিক স্মরণ শক্তি দান করেছেন যা আমাদের এ যামানায় অবিশ্বাস্য ও অচিন্তনীয় ব্যাপার মনে হয়। আর সে নিয়ামত তথা শক্তিমত্তার কারণে উনারা লক্ষ লক্ষ হাদীছ শরীফ এবং তার রাবী বা বর্ণনাকারীদের সনদ মুখস্থ রাখতে পারতেন। সুবহানাল্লাহ!
ইমামুল মুসলিমীন, সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি তিনি সেই রীতিতেই পবিত্র হাদীছ শরীফ মুখস্থ বা সংরক্ষণ করেছেন। তিনি এতো অধিক সংখ্যক পবিত্র হাদীছ শরীফ মুখস্থ করেছেন যে, সমকালীন সকল ইমাম-মুজতাহিদ রহমতুল্লাহি আলাইহিম উনাদেরকে অতিক্রম করে গেছেন। সুবহানাল্লাহ!
-০-
আরও পড়ুন
সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।