মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম

ইমামুল মুসলিমীন, মুজাদ্দিদে মিল্লাত ওয়াদ দ্বীন, হাকিমুল হাদীছ, ইমামুল আইম্মাহ, মুহ্ইস সুন্নাহ ইমামে আ’যম সাইয়্যিদুনা হযরত ইমাম আবূ হানীফা রহমতুল্লাহি আলাইহি (২৪৭)

(বিলাদাত শরীফ- ৮০ হিজরী, বিছাল শরীফ- ১৫০ হিজরী)
এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩, সকাল ৭:১৬ আপডেট: ১৩ নভেম্বর, ২০২৬, রাত ১১:০২
ইমামুল মুসলিমীন, মুজাদ্দিদে মিল্লাত ওয়াদ দ্বীন, হাকিমুল হাদীছ, ইমামুল আইম্মাহ, মুহ্ইস সুন্নাহ  ইমামে আ’যম সাইয়্যিদুনা হযরত ইমাম আবূ হানীফা রহমতুল্লাহি আলাইহি (২৪৭)
রফয়ে ইয়াদাইন সম্পর্কে ইমাম আওযাঈ রহমতুল্লাহি আলাইহি উনার সাথে
মুনাযারা বা বাহাস

(পূর্ব প্রকাশিতের পর)
ইমাম আওযাঈ রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন, আমি আপনাকে হাদীছ শরীফ বর্ণনা করলাম, ইমাম যুহরী রহমতুল্লাহি আলাইহি, ইমাম সালিম রহমতুল্লাহি আলাইহি, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাদের সূত্রে। আর আপনি বর্ণনা করছেন হযরত হাম্মাদ রহমতুল্লাহি আলাইহি, হযরত ইবরাহীম নাখঈ রহমতুল্লাহি আলাইহি, হযরত আলক্বামা রহমতুল্লাহি আলাইহি, হযরত আসওয়াদ রহমতুল্লাহি আলাইহি এবং হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রদ্বিয়াল্লাহ তায়ালা আনহু উনাদের সূত্রে।
আপনি কিসের ভিত্তিতে আমার উপস্থাপিত পবিত্র হাদীছ শরীফখানা উনার উপর আপনার উপস্থাপিত পবিত্র হাদীছ শরীফখানা তারজীহ্ (প্রাধান্য) দিলেন।
ইমামুল মুসলিমীন, মুজাদ্দিদে মিল্লাত ওয়াদ দ্বীন, সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন, আমার উপস্থাপিত পবিত্র হাদীছ শরীফখানার বর্ণনাকারী (রাবীগণ) আপনার পেশকৃত পবিত্র হাদীছ শরীফ বর্ণনাকারী (রাবীগণের) চেয়ে বেশি ছিক্বাহ ও নির্ভরযোগ্য। যা সর্বজন স্বীকৃত ও মান্য।
এ জাওয়াব শুনে ইমাম আওযাঈ রহমতুল্লাহি আলাইহি লা-জাওয়াব (নির্বাক) হয়ে গেলেন। (আল মানাকিব লিল কারদারী-১/১৭৩, মুসনাদুল ইমামিল আ’যম-৫০, ফতহুল ক্বাদীর-১/২৯১, ইমাম আবু হানীফা-এর অবদান-৫৬)
খারিজীদের সাথে মুনাযারা বা বাহাস
খারিজী সম্প্রদায় জাহান্নামী বা বাতিল ৭২ ফিরক্বার অন্তর্ভুক্ত। তাদের অন্যতম ভ্রান্ত আক্বীদা-বিশ্বাস হচ্ছে- “কবীরা গুনাহকারী ব্যক্তি কাফির হয়ে যায়।” হক বা নাজীহ সম্প্রদায় তথা আহলে সুন্নত ওয়াল জামায়াত উনাদের ছহীহ বা বিশুদ্ধ আক্বীদা- বিশ্বাস হচ্ছে- কবীরা গুনাহকে জায়িয মনে করে করলে কাফির হবে। কিন্তু যদি নাজায়িয বা হারাম মনে করতঃ নফসের বশবর্তী হয়ে করে তাহলে কাফির হবে না, তবে ফাসিক হবে। খারিজী সম্প্রদায় তাদের ভ্রান্ত মতকে ছহীহ বা সঠিক প্রমাণ করার জন্য সদা তৎপর। সে লক্ষ্যে একদিন ইমামুল মুহাদ্দিসীন, মুজাদ্দিদে মিল্লাত ওয়াদ দ্বীন, সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি তিনি যে পবিত্র মসজিদে তা’লীম-তরবিয়ত দিতেন সেই পবিত্র মসজিদে অবস্থান নিলো। তিনি পবিত্র মসজিদে গেলেন ও তা’লীম তরবিয়তে মনোনিবেশ করলেন। খারিজীরা দরসগাহে প্রবেশ করলো। মুনাযারা বা বাহাস শুরু হলো। তারা তাদের ভ্রান্ত মতকে ছহীহ প্রমাণ করার জন্য উনাকে প্রশ্ন করলো, পবিত্র মসজিদ উনার দরজার সামনে দুটি জানাযা হাযির হয়েছে। একটি হলো একজন শরাবপায়ী ব্যক্তির, যে অধিক শরাব পানের কারণে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছে। আর দ্বিতীয়টি হলো এক বদ চরিত্র মহিলার। যে ব্যাভিচারে লিপ্ত হয়েছিল। সন্তান সম্ভবা হওয়ার ভয়ে আত্মহত্যা করেছে। তাদের ব্যাপারে আপনি কি ফায়সালা দিবেন?
সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি তিনি খারিজীদেরকে জিজ্ঞাসা করলেন, এরা দুজন কোন ধর্ম ও দলের সাথে সম্পৃক্ত ছিল? এরা কি ইহুদী?
তারা বললো- না, তারা দুজন ইহুদী নয়। তিনি জিজ্ঞাসা করলেন, তারা কি খ্রিস্টান? তারা বললো- না, তারা খ্রিস্টানও নয়। তিনি বললেন, তারা তো অগ্নিপুজক ও নয়? খারিজীরা বললো- না, তারা অগ্নিপূজকও নয়।
তিনি বললেন- তাহলে সে ব্যক্তিদ্বয় সর্বশেষ কোন ধর্মের সাথে সম্পৃক্ত ছিলো?
খারিজীরা বললো-
لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم
এই পবিত্র কালিমা শরীফ উনার স্বাক্ষ্যদাতা মিল্লাতের সাথে সম্পৃক্ত ছিলো।
তিনি বললেন, তাহলে এবার বলুন তো, এই পবিত্র কালিমা শরীফ উনার শাহাদাত বা স্বাক্ষ্য কি পবিত্র ঈমান উনার এক তৃতীয়াংশ, না এক চুতর্থাংশ, না এক পঞ্চমাংশ?
খারিজীরা বললো, সম্মানিত ঈমান উনাকে তো বিভিন্ন ভাগে ভাগ করা যায় না।
তিনি বললেন, তাহলে এই স্বাক্ষ্যের সাথে পবিত্র ঈমান উনার সম্পর্ক কি?
তারা বললো, পূর্ণাঙ্গ ঈমান।
তিনি বললেন, তাহলে এমন ব্যক্তিদের সম্পর্কে প্রশ্নের কি অর্থ থাকতে পারে, যাদের মু’মিন হওয়ার বিষয়ে স্বয়ং তোমরা নিজেরাই স্বাক্ষ্য দিচ্ছ?
খারিজীরা কোন সদুত্তর দিতে পারলো না। বললো, যাক এখন বলুন এরা কি জান্নাতী না জাহান্নামী?
সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন, আমি তাদের ব্যাপারে সে কথাই বলবো, যা হযরত ইবরাহীম খলীলুল্লাহ আলাইহিস সালাম তিনি এদের চেয়ে আরো জঘন্য অপরাধী সম্প্রদায়ের ব্যাপারে বলেছিলেন যে-
مَن تَبِعَنِي فَإِنَّهُ مِنِّي. وَمَنْ عَصَانِي فَإِنَّكَ غَفُورٌ رَّحِيمٌ
অর্থ: “কাজেই যে ব্যক্তি আমার অনুসরণ করবে, সে আমার দলভুক্ত। আর যে ব্যক্তি আমার অবাধ্য হবে তার ব্যাপারে আপনি অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়ালু।” (পবিত্র সূরা ইবরাহীম শরীফ: পবিত্র আয়াত শরীফ ৩৬) (চলবে)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): ১৭ ঘণ্টা আগে ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ১৭ ঘণ্টা আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১৭ ঘণ্টা আগে ‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩) অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে … ১ দিন আগে পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম ১ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা… ১ দিন আগে মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“… ১ দিন আগে দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) ১ দিন আগে দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব) গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি… ১ দিন আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ৪ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৪ দিন আগে