মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম

ইমামুল মুসলিমীন, মুজাদ্দিদে মিল্লাত ওয়াদ দ্বীন, হাকিমুল হাদীছ, ইমামুল আইম্মাহ, মুহ্ইস সুন্নাহ ইমামে আ’যম সাইয়্যিদুনা হযরত ইমাম আবূ হানীফা রহমতুল্লাহি আলাইহি (১৮)

(বিলাদাত শরীফ- ৮০ হিজরী, বিছাল শরীফ- ১৫০ হিজরী)
এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: শুক্রবার, ২৩ জুন, ২০২৩, রাত ২:৪৬
ইমামুল মুসলিমীন, মুজাদ্দিদে মিল্লাত ওয়াদ দ্বীন, হাকিমুল হাদীছ, ইমামুল আইম্মাহ, মুহ্ইস সুন্নাহ  ইমামে আ’যম সাইয়্যিদুনা হযরত ইমাম আবূ হানীফা রহমতুল্লাহি আলাইহি (১৮)
সমঝ ও বিচক্ষণতা (৪)
পূর্ব প্রকাশিতের পর
কুফা শহরে এক ব্যক্তি ছিলো গোঁড়া শিয়া। সে হযরত খুলাফায়ে রাশিদীন আলাইহিমুস সালাম উনাদের তৃতীয় খলীফা, আমীরুল মু’মিনীন, আজওয়াদুন নাস, সাইয়্যিদুনা হযরত উছমান যুন নূরাইন আলাইহিস সালাম উনাকে ইহুদী বলে বেড়াতো। নাঊযুবিল্লাহ! ইমামুল মুসলিমীন, মুজাদ্দিদে মিল্লাত ওয়াদ দ্বীন, সাইয়্যিদুনা হযরত ইমাম আ’যম রহমতুল্লাহি আলাইহি তিনি একদিন তাকে বললেন, “তোমার মেয়ের জন্য কি বর খুঁজছ? আমার সন্ধানে একজন ছেলে আছে। তিনি অত্যন্ত শরীফ বংশের ছেলে। অধিক ধনাঢ্য, পবিত্র কুরআন শরীফ উনার হাফিয, খুবই পরহেযগার, মুত্তাক্বী, সারা রাত জেগে ইবাদত-বন্দেগী, যিকির-ফিকির করেন। কর্তব্য পরায়ন, বড় দানশীল, খুবছূরত মুবারকের অধিকারী।
শিয়া লোকটি বললো- এমন সুযোগ্য ছেলে পাওয়া তো খুবই কঠিন। আপনি দয়া করে বিয়ের ব্যবস্থা করে দিন।
সাইয়্যিদুনা হযরত ইমাম আ’যম রহমতুল্লাহি আলাইহি তিনি তখন বললেন, তবে ছেলেটির একটি মাত্র দোষ আছে। তাহলো তিনি ইহুদী। একথা শুনামাত্র শিয়া লোকটি রেগে গেলো। বললো, “আপনি কি আমাকে ইহুদীর সাথে মেয়ে বিয়ে দেয়ার পরামর্শ দিচ্ছেন?
তিনি বললেন, “তোমার ধারণানুযায়ী যিনি ইহুদী উনার সাথে তো স্বয়ং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার দুজন বানাত আলাইহিমাস সালাম উনাদের শাদী মুবারক দিয়েছেন, তাহলে ইহুদীর সাথে তোমার মেয়ে বিয়ে দেয়াতে আপত্তি কোথায়?
একথা শুনে সেই গোঁড়া শিয়া লোকটির চেতনা ফিরে আসলো। সে তওবা করে নিজের ধারণা ও স্বভাব পরিবর্তন করলো। (সীরাতে নু’মান-৭০)
একবার খারিজী সম্প্রদায়ের অনেক লোক সংঘবদ্ধ হয়ে ইমামুল মুসলিমীন, মুজাদ্দিদে মিল্লাত ওয়াদ দ্বীন, সাইয়্যিদুনা ইমাম আ’যম রহমতুল্লাহি আলাইহি উনার উপর চড়াও হয়। তারা উনাকে উদ্দেশ্য করে বললো, “আপনি কুফরী থেকে তওবা করুন। ” সাইয়্যিদুনা ইমাম আ’যম রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন, হ্যাঁ, আমি তোমাদের কুফরী থেকে তওবা করছি।
উল্লেখ্য যে, খারিজীদের ধারণা, মানুষ গোনাহ করলে কাফির হয়ে যায়। অর্থাৎ গোনাহ ও কুফরী একই বিষয়।
সাইয়্যিদুনা হযরত ইমাম আ’যম রহমতুল্লাহি আলাইহি উনার বক্তব্যের উদ্দেশ্য ছিল, যে কাজকে তোমরা কুফরী মনে করো, আমি তা হতে তওবা করছি। কোন একজন লোক গিয়ে খারিজীদেরকে উস্কে দিয়ে বললো, সাইয়্যিদুনা হযরত ইমাম আ’যম রহমতুল্লাহি আলাইহি তিনি তো তোমাদেরকে বোকা বানিয়েছেন।
খারিজীরা এসে সাইয়্যিদুনা হযরত ইমাম আ’যম রহমতুল্লাহি আলাইহি উনাকে বললো, আপনি আমাদের সাথে চালাকি করলেন কেন? তিনি বললেন, তা তোমাদের নিশ্চিত বিশ্বাস নাকি ধারণা যে, আমি তোমাদের সাথে চালাকি করেছি?
তারা বললো, ধারণা। তিনি বললেন, তাহলে তোমাদেরই তো তওবা করা উচিত। কেননা, মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
ان بعض الظن اثم
অর্থ: “নিশ্চয়ই কোন কোন ধারণা পাপ। ” (পবিত্র সূরা হুজুরাত শরীফ: পবিত্র আয়াত শরীফ ১২)
একথা শুনে তারা সবাই লা-জাওয়াব হয়ে ফিরে গেলো। (সীরাতে নু’মান-৬৯)
একদিন ইমামুল মুসলিমীন, মুজাদ্দিদে মিল্লাত ওয়াদ দ্বীন, সাইয়্যিদুনা হযরত ইমাম আ’যম রহমতুল্লাহি আলাইহি তিনি পবিত্র মসজিদে বসা ছিলেন। সেখানে উনার অনেক মুরীদ-মু’তাকিদ, ত্বালিবুল ইলিম ছিলেন। হঠাৎ একদল খারিজী সেই মসজিদে প্রবেশ করলো। সবাই সেখান থেকে চলে গেলো। কিন্তু সাইয়্যিদুনা হযরত ইমাম আ’যম রহমতুল্লাহি আলাইহি অবিচলভাবে সেখানে বসে রইলেন। আর মুরীদ-মু’তাকিদ সবাইকে নির্ভয়ে বসে থাকতে বললেন।
খারিজী নেতা সাইয়্যিদুনা হযরত ইমাম আ’যম রহমতুল্লাহি আলাইহি উনাকে বললো, আপনি কোন্ লোক? তিনি বললেন, আমি মুসতাজীর তথা আশ্রয়প্রার্থী। মহান আল্লাহ পাক তিনি যার সম্পর্কে ইরশাদ মুবারক করেন-
وان احد من الـمشركين استجارك فاجره حتى يسمع كلام الله ثم ابلغه مامنه.
অর্থ: “যদি কোন মুশরিক ব্যক্তি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করে, তবে তাকে আশ্রয় দাও, যাতে সে মহান আল্লাহ পাক উনার কালাম মুবারক শুনতে পায়। তারপর তাকে নিরাপদ স্থানে পৌঁছে দাও। ” (পবিত্র সূরা তওবা শরীফ: পবিত্র আয়াত শরীফ ০৬)
উল্লেখ্য যে, খারিজীরা নিজেদের ছাড়া সবাইকে কাফির ও মুশরিক মনে করতো। সবাইকে হত্যার যোগ্য বিবেচনা করতো। সে সময় তারা সাইয়্যিদুনা হযরত ইমাম আ’যম রহমতুল্লাহি আলাইহি ও উনার সাথীগণকে শহীদ করার জন্যই মসজিদে ঢুকেছিল। কিন্তু উনার জাওয়াব শুনে তারা লা-জাওয়াব হয়ে গেল। কিছুক্ষণ পর তাদের নেতা বললো, উনাকে পবিত্র কুরআন শরীফ থেকে কিছু আয়াত শরীফ তিলাওয়াত শুনাও এবং উনার ঘরে নিরাপদে পৌঁছে দাও। সুবহানাল্লাহ!

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): ১৭ ঘণ্টা আগে ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ১৭ ঘণ্টা আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১৭ ঘণ্টা আগে ‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩) অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে … ১ দিন আগে পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম ১ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা… ১ দিন আগে মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“… ১ দিন আগে দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) ১ দিন আগে দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব) গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি… ১ দিন আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ৪ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৪ দিন আগে