সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটাশিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবেমহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান। তাই, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- ইলমে তাছাউফের তারতীব অনুযায়ী গাইরুল্লাহ হতে বিমুখ হয়ে একাগ্রতার সাথে মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করা বা উনার যিকির করা এবং মহান আল্লাহ পাক উনার দিকেই খালিছভাবে রুজু হওয়া।আজ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ। সুবহানাল্লাহ! মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি “ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ” (সোমবার) মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশ করার কারণে এ মুবারক দিবসকে- সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ বা শ্রেষ্ঠ দিনসমূহেরও সাইয়্যিদ বলা হয়।

ইমামুল মুসলিমীন, মুজাদ্দিদে মিল্লাত ওয়াদ দ্বীন, হাকিমুল হাদীছ, ইমামুল আইম্মাহ, মুহ্ইস সুন্নাহ ইমামে আ’যম সাইয়্যিদুনা হযরত ইমাম আবূ হানীফা রহমতুল্লাহি আলাইহি (১৩)

এ্যাডমিন প্রকাশ: শুক্রবার, ৩ মার্চ, ২০২৩, রাত ১:২৪ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৯:২৯
ইমামুল মুসলিমীন, মুজাদ্দিদে মিল্লাত ওয়াদ দ্বীন, হাকিমুল হাদীছ, ইমামুল আইম্মাহ, মুহ্ইস সুন্নাহ  ইমামে আ’যম সাইয়্যিদুনা হযরত ইমাম আবূ হানীফা রহমতুল্লাহি আলাইহি (১৩)


(বিলাদাত শরীফ- ৮০ হিজরী, বিছাল শরীফ- ১৫০ হিজরী
হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি উনার তাক্বওয়া ও পরহেযগারীতা
(পূর্ব প্রকাশিতের পর)
হযরত মক্কী ইবনে ইবরাহীম রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, ‘আমি কুফাবাসীদের সাথে ওঠা-বসা করেছি অনেক; কিন্তু আমি হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি উনার চেয়ে অধিক মুত্তাকী কাউকে দেখিনি।’ হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি তিনিও এরূপই বলেছেন। (আল-কামার : পৃষ্ঠা ৩৫৮)
হযরত ইয়াহইয়া ইবনে কাত্তান রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন- ‘আমি হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি উনার মুবারক ছোহবত ইখতিয়ার করেছি এবং উনার কাছ থেকে পবিত্র হাদীছ শরীফ শুনেছি। মহান আল্লাহ পাক উনার কসম করে বলছি, যখনই আমি উনার চেহারা মুবারক উনার মধ্যে তাকিয়েছি, তখনই দেখেছি যে, তিনি মহান আল্লাহ পাক উনার ভয়ে অত্যন্ত কাতর আছেন।’ (আল-কামার : পৃষ্ঠা ৩৫৯)
আমীরুল মু’মিনীন ফিল হাদীছ হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন- ‘আমি হযরত সুফিয়ান সাওরী রহমতুল্লাহি আলাইহি উনাকে বললাম, হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি তিনি গীবত করা থেকে কত দূরে অবস্থান করেছেন, আমি তো উনাকে উনার দুশমনেরও গীবত করতে শুনিনি।’ তখন তিনি বললেন, ‘মহান আল্লাহ পাক উনার কসম! তিনি অত্যন্ত জ্ঞানী ও সমঝদার ছিলেন। সুতরাং এমন মূর্খতা কেন করবেন, যা উনার নেক আমলসমূহকে খতম করে দিবে?’ (আল-কামার : পৃষ্ঠা ৩৬৩)
আমীরুল মু’মিনীন ফিল হাদীছ হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি, হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি উনার আলোচনা মুবারক করতে গিয়ে একথাও বলেছেন- ‘এরূপ ব্যক্তির তাক্বওয়া সম্পর্কে কত আর বলা যাবে, যাঁর মুবারক সামনে দুনিয়ার ধন-সম্পদ পেশ করা সত্ত্বেও তিনি তা প্রত্যাখ্যান করেছেন। এমনকি সরকারি সর্বোচ্চ পদ গ্রহণের জন্য উনাকে আহ্বান করা হয়েছে, কিন্তু তাক্বওয়ার প্রয়োজনে তাও প্রত্যাখ্যান করেছেন। সেজন্য অন্যায়ভাবে উনাকে দোররা মারা হয়েছে, তাতেও তিনি ছবর ইখতিয়ার করেছেন তবুও সেই পদ গ্রহণ করেননি।’ (উকূদুল জিমান : পৃষ্ঠা ২৩৯)
হযরত হাসান ইবনে ছালেহ রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, ‘হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি তিনি অনেক বড় মুত্তাক্বী ছিলেন, হারাম ও সন্দেহজনক বস্তু থেকে বিরত থাকতেন। আমি কখনও কোন ফক্বীহকেও এত বেশি নিজের নফস এবং পবিত্র ইলম উনার হিফাযতকারী হিসেবে দেখিনি। উনার সকল প্রস্তুতিই ছিল কবরের জন্য।’ (উকূদুল জিমান : পৃষ্ঠা ২৩৯)
হযরত সাহল ইবনে মাযাহিম রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন- ‘আমরা হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি উনার নিকট যেতাম, কিন্তু উনার গৃহে চাটাই ছাড়া আর কিছুই দেখতে পেতাম না।’ (উকূদুল জিমান : পৃষ্ঠা ৩০৪)
হযরত মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, “আমি কথিত খলীফা হারুনুর রশীদের দরবারে অবস্থান করছিলাম। হঠাৎ হযরত আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি তিনি সেখানে প্রবেশ করলেন। কথিত খলীফা হারুনুর রশীদ উনাকে বললেন, ‘আপনি আমার কাছে হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি উনার আখলাক বয়ান করুন।’ তিনি বললেন, ‘মহান আল্লাহ পাক উনার কসম! তিনি মহান আল্লাহ পাক উনার হারাম করা বিষয় থেকে অনেক দূরে অবস্থান করেন। দুনিয়াদার লোকদের সংস্পর্শ থেকে দূরে থাকেন। গভীর নীরবতায় তিনি সর্বদা নিমজ্জিত এবং সর্বদা ধ্যান ও চিন্তায় রত থাকেন। তিনি অনর্থক ও নিষ্ফল কোন কথা বলেন না। যখন উনাকে কোন মাসয়ালা জিজ্ঞাসা করা হয়, তখন জানা থাকলে তিনি জাওয়াব দেন নতুবা নয়। আমীরুল মু’মিনীন! উনার সম্পর্কে আমার জানা আছে যে, তিনি উনার নফস এবং পবিত্র দ্বীন উনাকে হিফাযত করেন। মানুষের দোষ থেকে মুখ ফিরিয়ে নিজের সংশোধনের প্রতি মনোনিবেশ করেন। যার আলোচনা করেন, তার ভালো দিকটাই আলোচনা করেন।’ কথিত খলীফা হারুনুর রশীদ বললেন- এটাই ছালিহীন উনাদের আখলাক্ব মুবারক। (মানাকিবে হযরত আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি : পৃষ্ঠা ৯)
হযরত কাজী শারীক রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, ‘হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তিনি অধিকাংশ সময় নীরবে ধ্যানমগ্ন থাকতেন। ফিকাহ উনার গভীর দৃষ্টি ছিল। পবিত্র ইলম ও আমলের আলোচনায় অনেক সূক্ষ্ম পবিত্র দলীল উনার মাধ্যমে সূক্ষ্ম ফলাফল গ্রহণ করতেন। যারা উনার নিকট শিক্ষা লাভ করতো, তিনি নিজেকে তাদের মধ্যে সর্বদা নিয়োজিত রাখতেন। যদি কোন ছাত্র গরীব হতো, তবে তিনি ওই ছাত্র এবং ওই ছাত্রের পরিবারের জন্য উনার ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক খরচ বহন করতেন এবং মাসিক ভাতা বরাদ্দ করতেন, যেন সে একাগ্রচিত্তে ইলম হাছিল করতে পারে। অতঃপর যখন সে শিক্ষা সমাপ্ত করতো, তখন তিনি ওই ছাত্রকে বলতেন, ‘হালাল ও হারামের ইলম হাছিল করে তুমি অনেক সম্পদ অর্জন করেছো।’ হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি তিনি অনেক জ্ঞানের অধিকারী ছিলেন। তিনি মানুষের সঙ্গে ঝগড়া-বিবাদ করতেন না। মানুষের সঙ্গে কথাবার্তাও কম বলতেন।’ (উকূদুল জিমান : পৃষ্ঠা ২০৬)
সংকলিত।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): ৯ ঘণ্টা আগে ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ১০ ঘণ্টা আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১০ ঘণ্টা আগে ‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩) অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে … ১ দিন আগে পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম ১ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা… ১ দিন আগে মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“… ১ দিন আগে দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) ১ দিন আগে দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব) গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি… ১ দিন আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ৪ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৪ দিন আগে