মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
সম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রাধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরাবীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা

ইমামুল মুসলিমীন, মুজাদ্দিদে মিল্লাত ওয়াদ দ্বীন, হাকিমুল হাদীছ, ইমামুল আইম্মাহ, মুহ্ইস সুন্নাহ ইমামে আ’যম সাইয়্যিদুনা হযরত ইমাম আবূ হানীফা রহমতুল্লাহি আলাইহি

(বিলাদাত শরীফ- ৮০ হিজরী, বিছাল শরীফ- ১৫০ হিজরী)
এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩, রাত ১:৩৬ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৮:১৪
ইমামুল মুসলিমীন, মুজাদ্দিদে মিল্লাত ওয়াদ দ্বীন, হাকিমুল হাদীছ, ইমামুল আইম্মাহ, মুহ্ইস সুন্নাহ  ইমামে আ’যম সাইয়্যিদুনা হযরত ইমাম আবূ হানীফা রহমতুল্লাহি আলাইহি
বুদ্ধিমত্তা
ইমামুল মুহাদ্দিসীন, মুজাদ্দিদে মিল্লাত ওয়াদ দ্বীন সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি তিনি ছিলেন প্রত্যুৎপন্নমতি। অসাধারণ উপস্থিত বুদ্ধি সম্পন্ন। যে কেউ যখনই কোন প্রশ্ন করতেন তা দুনিয়াবী হউক বা উখরোবী হউক তিনি তৎক্ষণাৎ তার জাওয়াব দিতে পারতেন। সুবহানাল্লাহ!
একদিন শহরে একটি ময়ুর চুরি হয়। ময়ূরের মালিক সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমাতুল্লাহি আলাইহি উনার কাছে অভিযোগ দায়ের করলেন। তিনি নামায শেষ হওয়ার সাথে সাথে মসজিদে দাঁড়িয়ে বললেন, ময়ূর চোরের লজ্জা করে না যে, সে নামায পড়ে আর তার মাথায় ময়ূরের পালক লেগে থাকে? একথা শুনে এক ব্যক্তি মাথায় হাত বুলাতে লাগলো। তখন তিনি উক্ত ব্যক্তিকে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করলেন। সে চুরির কথা স্বীকার করে এবং ময়ূরের মালিককে তা ফিরিয়ে দিল। সুবহানাল্লাহ!
একদিন এক ব্যক্তি এসে উনাকে বললো, শুনেছি, আপনি নাকি সব প্রশ্নেরই তাৎক্ষনিক জাওয়াব দিয়ে থাকেন। ইমামুল মুসলিমীন, মুজাদ্দিদে মিল্লাত ওয়াদ দ্বীন সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, ইহা মহান আল্লাহ পাক রব্বুল আলামীন উনার দয়া, দান, ইহসান। তিনি যাকে ইচ্ছা তাকেই তা দান করেন। তুমিও প্রশ্ন করতে পারো। তখন উক্ত ব্যক্তি বললো, বলুন তো, ইস্তিঞ্জা মিষ্ট নাকি তিক্ত? তিনি ইরশাদ মুবারক করলেন, মিষ্ট।
ঐ ব্যক্তি পূনরায় বললো, আপনি তা কিভাবে জানতে পারলেন? তিনি বললেন, এইভাবে জানতে পারলাম যে, মাছিরা সবসময় মিষ্ট জিনিষের উপর বসে। তিক্ত জিনিষের উপর বসে না।
ঐ ব্যক্তি উনার তাৎক্ষণিক জাওয়াব শুনে আশ্চর্য হয়ে গেল। উনার প্রতি বিদ্বেষ পোষন করা থেকে বিরত রইল। সুবহানাল্লাহ!
হযরত বিশর ইবনে ওয়ালিদ রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, ইমামুল মুহাদ্দিছীন, মুজাদ্দিদে মিল্লাত ওয়াদ দ্বীন সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমাতুল্লাহি আলাইহি উনার একজন প্রতিবেশী ছিলেন যুবক। সেই যুবক উনার ছোহবত মুবারক ইখতিয়ার করতেন। উনার ইলিমের মজলিসে হাজির থাকতেন। একদিন সে যুবক সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমাতুল্লাহি আলাইহি উনার খিদমত মুবারকে আরয করলেন, আমি বিবাহের জন্য কুফার অমুক গোত্রের কাছে প্রস্তাব পাঠিয়েছি। কিন্তু তারা আমার নিকট সাধ্যাতীত মহর দাবী করেছে। আর আমার তো বিবাহের খুবই প্রয়োজন।
সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, তুমি তাদের মতের উপর রাজী হয়ে যাও। যুবকটি রাজী হলো। বিবাহ সম্পন্ন হলো। বিবাহের পর যুবকটি আবার সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমাতুল্লাহি আলাইহি উনার নিকট উপস্থিত হয়ে বললেন, আমি তাদেরকে বলেছি, আমার নিকট এখন যে পরিমান মহর আছে তা নিয়ে নিন বাকী অর্থ পরে পরিশোধ করবো। কিন্তু তারা তাতে রাজী না। তারা বলেছে, যখন সম্পূর্ণ মহর আদায় হবে তখন মেয়েকে স্বামীর কাছে পাঠানো হবে। তার পূর্বে পাঠানো হবে না।
সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, বুদ্ধিমত্তার সাথে কাজ করো। কর্জ নিয়ে তাদের মহর আদায় করে দাও তাহলে বিষয়টি সহজ হবে। একথা বলে সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমাতুল্লাহি আলাইহি তিনিই তাকে কর্জ দিলেন। তিনি কর্জকৃত অর্থ দিয়ে মহর আদায় করে স্ত্রীকে ঘরে তুলে নিলেন।
তারপর যুবকটি ইমামে আ’যম রহমাতুল্লাহি আলাইহি উনার নিকট আসলেন। তিনি তাকে বললেন, তুমি তাদেরকে এই কথা জানিয়ে দাও যে, আমি জীবিকা নির্বাহের জন্য অন্য একটি শহরে যেতে যাচ্ছি। স্ত্রীকেও সাথে নিয়ে যাব। পরিকল্পনা মুতাবিক সে দুটি উট ভাড়া করলো যে, স্ত্রীসহ খোরাসানে যাবে। যুবকটির শ্বশুর বাড়ীতে এই সংবাদ পৌঁছে গেল। ফলে তারা পেরেশান হয়ে সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমাতুল্লাহি আলাইহি উনার খিদমত মুবারকে হাজির হলো। তারা অভিযোগ দায়ের করে ফতওয়া চাইলো।
সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, স্ত্রীকে নিয়ে যে কোন জায়গায় যাওয়ার অধিকার তার আছে। সে ইচ্ছে করলে স্ত্রীকে নিয়ে সফরে যেতে পারবে।
তারা বললো, না এটা কখনো হতে পারে না। আমরা তাকে কখনই যেতে দিবো না।
সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, তাহলে তোমরা তাকে রাজী করিয়ে নাও। আর তার কাছ থেকে নেয়া অর্থ তাকে ফেরত দাও। লোকেরা তাতে সম্মত হয়ে চলে গেলো। এদিকে সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমাতুল্লাহি আলাইহি তিনি যুবককে ডেকে বললেন, তারা তোমার কাছ থেকে নেয়া মহর ফেরত দিতে রাজী হয়েছে। অতিরিক্ত মহরের দাবীও ছেড়ে দিয়েছে। যুবক বললো, আমাকে মহর ছাড়া আরো অতিরিক্ত কিছু অর্থ দিতে হবে। অন্যথায় আমি তাদের কথায় সফর থেকে বিরত থাকবো না। সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমাতুল্লাহি আলাইহি তিনি তাকে বললেন, আচ্ছা ঠিক আছে। তুমি এখন বলো, তারা যা কিছু ফেরত দিতে চাচ্ছে তা ফেরত নিতে তুমি সম্মত কিনা? যদি সম্মত না হও তাহলে স্ত্রীর এই দাবী করার অধিকার আছে যে, তুমি তার কাছ থেকে ঋণ নিয়েছ। কাজেই তার ঋণ আদায় করা ব্যতীত তাকে নিয়ে তুমি কোথাও যেতে পারবে না।
তখন যুবকটি বললো, হায় মহান আল্লাহ পাক! তারা তো এখনো আমার একথা শুনতে পারেনি। তারা এ বিষয়ে কিছুই জানে না। যাক আমি তাদের কাছে কিছুই চাবো না। আর ছফর করা থেকেও বিরত থাকলাম। তারপর শ্বশুর বাড়ী থেকে যা কিছু দেয়া হলো সে তা গ্রহণ করলো। এভাবেই বিষয়টি সমাধান হয়ে গেলো। (তাযকিরাতুন নু’মান-৩৩৭)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): ১৯ ঘণ্টা আগে ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ১৯ ঘণ্টা আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১৯ ঘণ্টা আগে ‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩) অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে … ১ দিন আগে পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম ১ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা… ১ দিন আগে মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“… ১ দিন আগে দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) ১ দিন আগে দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব) গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি… ১ দিন আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ৪ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৪ দিন আগে