ইমরানের দল থেকে পদত্যাগের হিড়িক, দীর্ঘ হচ্ছে তালিকা
, ০৭ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৮ ছানী ‘আশার, ১৩৯০ শামসী সন , ২৮ মে, ২০২৩ খ্রি:, ১৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
গত ৯ মে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তার করে পাকিস্তানের আধাসামরিক বাহিনী রেঞ্জার্স। ওই গ্রেপ্তারের পরপরই তার সংক্ষুব্ধ কর্মীরা পাকিস্তানের সেনাবাহিনীর সদর দপ্তর এবং লাহোরে কর্পস কমান্ডারের বাড়িতে হামলা চালান।
ইমরানকে গ্রেপ্তার এবং সেনাবাহিনীর স্থাপনার ওপর হামলার পর একটি বিষয় পরিলক্ষিত হচ্ছে- ইমরানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) শীর্ষস্থানীয় নেতারা গণহারে দলত্যাগ করছেন। এ তালিকায় রয়েছে তার সরকারের মন্ত্রীর দায়িত্ব পালন করা নেতারাও। আর এ তালিকা প্রতিদিন দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে। পিটিআইকে নিষিদ্ধ এবং দলটিকে কোণঠাসা করতে সেনাবাহিনীর পরোক্ষ ইন্ধনে এসব দলত্যাগের ঘটনা ঘটছে বলে ধারণা করছেন দেশটির রাজনৈতিক ব্লিশ্লেষকরা।
যেসব নেতাই পিটিআই ছাড়ার ঘোষণা দিচ্ছেন তারা আগে ৯ মে সেনাবাহিনীর সদর দপ্তরে হামলার নিন্দা জানাচ্ছেন এরপর বলছেন আর রাজনীতি করবেন না।
পাকিস্তানের রাজনীতিতে ইমরান খানের আর কোনো ভবিষ্যত নেই বলে মন্তব্য করেছেন দেশটির বৃহত্তম রাজনৈতিক দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএলএন) জেষ্ঠ্য ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ।
দু’সপ্তাহ আগে পাকিস্তানের বিভিন্ন শহরে সেনা নিবাস ও সেনা দপ্তরে যে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে, সেটিও পিটিআইয়ের পূর্ব পরিকল্পিত ছিল বলে দাবি করেছেন তিনি।
গত জুমুয়াবার পাঞ্জাব প্রদেশের বেহারি জেলায় পিএমএলএনের এক যুব সমাবেশে দেওয়া বক্তব্যে মরিয়ম বলেন, ‘আপনার খেলা শেষ। কেউ আর পিটিআইয়ের টিকিটে আগামী নির্বাচনে অংশ নেবে না। জাতি আর ইমরান খান ও তার অনুসারীদের ক্ষমতায় দেখতে চায় না। ৯ মে’র হামলা কোনো স্বতঃস্ফূর্ত ঘটনা ছিল না। আগে থেকেই এই হামলার ছক করা হয়েছিল জামান পার্কে (লাহোরে ইমরান খানের বাসভবন ওই এলাকায়)।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মেঘনায় জেগে উঠা চর নিয়ে দখল আতঙ্কে কৃষক
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুই ঘটনায় প্রশ্নবিদ্ধ সৌদির বাংলাদেশ মিশন -সৌদি রাষ্ট্রদূতকে ডেকেছে পররাষ্ট্র মন্ত্রণালয়
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অপহরণ করে বিক্রি, এরপর সাগরপথে পাচার
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ছেলের ছুরিকাঘাতে আহত বাবাকে বাঁচানো গেলো না
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আগে বিদ্যুৎ বিল আসতো ১ হাজার, এখন প্রিপেইড মিটারে ৩ হাজার
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এখনও মামলা বাণিজ্য!
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিপুল বকেয়া ও অবকাঠামোগত দুর্বলতায় ধুঁকছে টেলিটক
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশীয় প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠায় গুরুত্ব দিচ্ছে সরকার -প্রধানমন্ত্রী
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিমান বাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রীর
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেয়ালে আবেগঘন ও স্পর্শকাতর বার্তা, ‘আজ থেকে এই গল্প শেষ’
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












