ইনানীর গ্যাস খনির মুখ বন্ধের অপারেশন শুরু করেছে বাপেক্স!
কক্সবাজার সংবাদদাতা:
টানা ৩০ দিন ধরে জ্বলতে থাকা কক্সবাজারের ইনানীর ছোটখাল এলাকার পরিত্যক্ত নলকূপ থেকে নির্গত গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এনে গর্তের মুখ বন্ধের চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) বিকালের পর আগুনের চাপ কমিয়ে ধাপে ধাপে গর্তের মুখ বন্ধের কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে সংস্থাটি। সকালে আগুনের মুখবন্ধের ৭ মিনিটের মাথায় আবারও আগুন ধরে যায়।
বাপেক্সের ড্রিলিং টিমের কর্মকর্তা রকিবুল হাসান বলেন, আমরা প্রথমে আগুনের তীব্রতা নিয়ন্ত্রণে আনবো। এরপর পর্যায়ক্রমে কেসিং পাইপ, ড্রিলিং পাইপ এবং বিশেষ ভেন্ডনিক্স কেমিক্যাল ব্যবহার করে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণের চেষ্টা করা হবে। সফল হলে শেষ ধাপে সিমেন্টিংয়ের মাধ্যমে গর্তের মুখ স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে।
তিনি আরও বলেন, এটি শুধু একটি পকেট গ্যাসের ঘটনা নাও হতে পারে। আমাদের প্রাথমিক মূল্যায়নে এখানে একটি গ্যাসক্ষেত্র থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। আগুন নিয়ন্ত্রণে এলে ইনানী ও আশপাশের কয়েক কিলোমিটার এলাকায় ভূতাত্ত্বিক জরিপ শুরু করা হবে। জরিপ শেষ করতে প্রায় এক বছর সময় লাগতে পারে। এরপর পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে সম্ভাব্য গ্যাসের মূল কাঠামো বা রিজার্ভের অবস্থান নির্ধারণ করা হবে।
জানা গেছে, গত ২৭ অক্টোবর কক্সবাজারের ইনানী ইউনিয়নের ছোটখাল এলাকায় একটি ভাড়াবাসার পাশে থাকা পরিত্যক্ত নলকূপ থেকে প্রথমে পানি এবং পরে গ্যাসের সঙ্গে আগুন বের হতে শুরু করে। শুরুতে ঘটনাটিকে সীমিত পরিসরের ‘পকেট গ্যাস’ মনে করে প্রায় ১৫ দিন আগুন জ্বলতে দেওয়া হয়। তবে নির্ধারিত সময়ের পরও আগুন না নিভে অব্যাহতভাবে জ্বলতে থাকায় বাপেক্সের বিশেষজ্ঞরা বড় ধরনের গ্যাসের উপস্থিতির সম্ভাবনা বিবেচনায় নেন।
আরও পড়ুন
সব ›
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধ করে সরকার ভুল করেনি -আইনমন্ত্রী
সীমান্ত ষড়যন্ত্রে প্রতিবেশী দেশের অপরাজনীতি জড়িত -পানিসম্পদমন্ত্রী
‘জনগণের জানমালের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর হবে আইনশৃঙ্খলা বাহিনী’
হাসিনার নির্দেশে রক্তাক্ত পরিস্থিতির চেষ্টা চলছে -রিজভী
‘জিয়াউলের অপরাধ সমুদ্র সমান, মৃত্যুদন্ড কেবল শিশির কণা’
আকস্মিক পরিদর্শনে শিক্ষামন্ত্রী, শ্রেণিকক্ষে মাত্র একজন শিক্ষার্থী
আমদানি-রপ্তানির মূল্য যাচাইয়ে আলাদা সেল
নিজস্ব প্রতিবেদক: আমদানি-রপ্তানিসহ আন্তঃসীমান্ত লেনদেনে পণ্য ও সেবার মূল্য যাচাইয়ে নিজস্ব কেন্দ্রীয় নজরদারি ইউ…
পোশাক শ্রমিকদের সুরক্ষায় বাড়িভাড়া নিয়ন্ত্রণ ও বিশেষ প্যাকেজ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: পোশাকশ্রমিকদের বর্ধিত মজুরির সুফল নিশ্চিত করতে বাড়িভাড়া ও পরিবহন ভাড়া বৃদ্ধি নিয়ন্ত্রণে কঠোর…
বাংলাদেশের সঙ্গে বিশ্ববাজারের সোনার দামের পার্থক্য কত?
অ্যাপ ইনস্টল করলেই টাকা, এরপর ব্যক্তিগত ছবি নিয়ে হুমকি
গোপালগঞ্জে সহিংসতা : গোয়েন্দা জালে ১০১ জনের লেনদেন
নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় অর্থের জোগানদাতার খোঁজে আ…
৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।