ইতিহাস শিক্ষাকে অবহেলা করার ফলেই বিধর্মীরা মুসলমানদের ইতিহাসগুলো বিকৃত করে যাচ্ছে
কথিত আছে- “যে জাতি তার ইতিহাস জানে না, সে জাতি কখনো উন্নতি লাভ করতে পারে না। ” আজকের মুসলমানদের হীনম্মন্যতার একটা কারণ হচ্ছে, মুসলমান তাদের ইতিহাস সম্পর্কে ওয়াকিবহাল নয়, এমনকি কাফির-মুশরিকদের দ্বারা প্রভাবিত কোনো মুসলিম দেশেই শিক্ষা ব্যবস্থার মধ্যে মুসলমানদের ইতিহাস নিয়ে অধ্যায়ন করার ভালো কোনো সুযোগ নেই। ৯৮ ভাগ মুসলমান অধ্যুষিত আমাদের এদেশের শিক্ষা ব্যবস্থায়ও ইসলামী সঠিক ইতিহাস সিলেবাসে নেই। কোনো সন্দেহ নেই, এটা মুসলমানদের উত্থান ঠেকানোর জন্য কাফির মুশরিকদের মাস্টার প্ল্যানসমূহের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অংশ। যার কারণে দেখা যায় মুসলমানদের সোনালী যুগের ইতিহাস, বিজয়গাঁথা কোন ইতিহাস সিলেবাসের কোনো বই পুস্তকে পাওয়া যায় না। তবে যে সমস্ত বিষয় খুব বেশি মশহুর সেগুলো বিকৃত করে, অনেক ক্ষেত্রে মিথ্যা কাহিনী রচনা করে প্রকাশ করা হয়। কিন্তু মুসলমানরা ইতিহাস জ্ঞানশূন্য হওয়ায় তা ধরতে পারে না অথবা যারা ধরতে পারে তারা প্রতিবাদ করে না। ফলে মুসলমানদের পরবর্তী প্রজন্ম কাফিরদের বানানো বিকৃত ইতিহাস থেকেই শিক্ষা নিয়ে ঈমানী চেতনাশূন্য হয়েই বড় হয়। নাঊযুবিল্লাহ!
উল্লেখ্য, এ উপমহাদেশে মুসলমানদের ইতিহাস বিকৃতির মূলে রয়েছে অমুসলিম-বিধর্মীরা। তারা এ সব অঞ্চলে মুসলমানদের মধ্যে বিশেষ ব্যক্তিত্ব, যারা তাদের চক্রান্ত ধ্বংস করে দিয়েছিলো তাদের ইতিহাস বিকৃত বেশি করেছে। যেমন:
(১) হযরত মুজাদ্দিদে আলফে ছানী রহমতুল্লাহি আলাইহি। তিনি দ্বিতীয় সহস্রাব্দের মুজাদ্দিদ। (২) হযরত শাহ ওয়ালীউল্লাহ মুহাদ্দিস দেহলবী রহমতুল্লাহি তিনি ওই যামানার মুজাদ্দিদ ছিলেন এবং উনার লিখিত কিতাবের কারণেই এ উপমহাদেশে মুসলমানরা কাফিরদের চক্রান্ত থেকে রক্ষা পায়। (৩) হযরত সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলভী রহমতুল্লাহি আলাইহি তিনি মুজাদ্দিদ ছিলেন। উনার মাধ্যমে এ উপমহাদেশে ব্রিটিশ বিরোধী আন্দোলন শুরু করেন মুসলমানরা। উনাদের নিয়ে বিধর্মীরা অনেক মিথ্যা কাহিনী তৈরি করে ইতিহাস বানিয়েছে। (৩) হযরত মীর নিসার আলী তীতুমীর রহমতুল্লাহি আলাইহি তিনি ব্রিটিশ বিরোধী জিহাদে শহীদ হন। উনাকে নিয়েও ইতিহাস বিকৃতি কম হয়নি। (৪) মোঘল বাদশাহ হযরত আলমগীর আওরঙ্গজেব রহমতুল্লাহি আলাইহি তিনি একজন ওলীআল্লাহ এবং মুসলমানদের মধ্যে বিশেষ ব্যক্তিত্ব ছিলেন। (৫) ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বিন বখতিয়ার খলজী তিনি হিন্দু শাসক লক্ষণ সেনকে পরাজিত করেন। (৬) সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি তিনি ভারতের যালিম মুশরিকদের বিরুদ্ধে ১৭ বার অভিযান পরিচালনা করেন, ১৭ বারই বিজয় লাভ করেন। (৭) মুহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহি আলাইহি তিনি মাত্র ১৭ বছর (কিশোর) বয়সে ভারতের ক্ষমতাধর অত্যাচারী, লুণ্ঠনকারী শাসক দাহিরকে শোচনীয়ভাবে পরাজিত করেন।
মুসলমানদের উচিত এসকল বিশেষ ব্যক্তিত্ব উনাদের সম্পর্কে বেশি করে জানা এবং উনাদের বিরুদ্ধে যে কোনো অপ্রচারের বিরুদ্ধে শক্ত অবস্থান নেয়া।
-আব্দুর রহমান।
আরও পড়ুন
সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।