ইএসি সদস্য হয়েই রক্তাক্ত সোমালিয়া, চার বিদেশী সেনা নিহত
, ০২ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৫ তাসি’, ১৩৯১ শামসী সন , ১৩ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি:, ২৯ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
সোমালিয়া সংসদে স্থানীয় সময় শনিবার পূর্ব আফ্রিকান কমিউনিটি বা ইএসি-তে যোগদানের সিদ্ধান্ত পাস হয়েছে। সোমালিয়ার তথ্য, সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী দাউদ আওয়েস বলেন, এটি সোমালিয়া ও আঞ্চলিক সংস্থার একীকরণে গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ এবং ইএসি’র প্রতি প্রতিশ্রুতি বাস্তবায়ন করল সোমালিয়া।
এর পরদিনই রোববার সোমালিয়ায় সন্ত্রাসী হামলায় সংযুক্ত আবর আমিরাতের তিন সেনাসদস্য ও বাহরাইনের এক সেনাসদস্য নিহত হয়েছেন। হামলার দায় স্বীকার করেছে আল-শাবাব। সোমালিয়া সরকারকে সহযোগিতা করার জেরে সংযুক্ত আরব আমিরাতকে ‘শত্রু’ বিবেচনা করে এ হামলা চালানো হয় বলে দাবি করেছে তারা।
সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে একটি সামরিক ঘাঁটিতে প্রশিক্ষণ চলাকালে ওই হামলার ঘটনা ঘটে। সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের ওই সেনাসদস্যরা সোমালিয়া সেনাবাহিনীকে প্রশিক্ষণের কাজে নিয়োজিত ছিলেন।
২০২৩ সালের নভেম্বর মাসে ইএসি’র অষ্টম সদস্য দেশ হিসেবে সংস্থায় যোগ দেয় সোমালিয়া। ইএসি’র অন্য সদস্যরা হল কেনিয়া, বুরুন্ডি, রুয়ান্ডা, দক্ষিণ সুদান, তানজানিয়া, গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো ও উগান্ডা। তানজানিয়ার আরুশায় সদস্য রাষ্ট্রের প্রধানদের বৈঠকের পর সোমালিয়াকে সদস্য করার সিদ্ধান্ত নেয়া হয়।
সোমালিয়া ১৯৯১ সাল থেকে সংঘাতে জর্জরিত এবং দেশের অনেক অংশ সশস্ত্রগোষ্ঠী আল-শাবাব গোষ্ঠী দ্বারা নিয়ন্ত্রিত। কয়েকটি প্রতিবেশী দেশ সোমালিয়াকে আল-কায়েদার সাথে জড়িত গোষ্ঠীটির বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করার জন্য সৈন্য পাঠিয়েছে।
ইএসি-তে সোমালিয়ার একীভূত হওয়া হর্ন অফ আফ্রিকা জাতিগুলোর জন্য একটি বিশাল পদক্ষেপ, কিন্তু এটি সহজে আসেনি। আঞ্চলিক ব্লকে যোগদানের জন্য তাদেরকে কয়েক মাস ধরে লবিং করতে এবং কিছু সদস্য রাষ্ট্রের গুরুতর প্রশ্ন ও দ্বিধার মুখোমুখি হতে হয়েছিলো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












