ইউরোপে মাদক পাচারের বৃহত্তম কেন্দ্র দখলদার ইসরায়েল
, ৩০ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৬ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ২৫ আগস্ট, ২০২৫ খ্রি:, ১০ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
দখলদার ইসরায়েলের এক প্রতিবেদন বলা হয়েছে, ইসরায়েল ক্রমশ ইউরোপীয় দেশগুলোতে মাদক পাচারের প্রধান কেন্দ্রে পরিণত হয়েছে।
সূত্রটি আরো জানিয়েছে, ইউরোপে মাদকের ক্রমবর্ধমান চাহিদার সাথে সাথে দখলদার ইসরায়েল থেকে ইউরোপীয় দেশগুলোতে মাদক পাচারের ঘটনাও বেড়েছে।
পার্সটুডে জানিয়েছে, অধিকৃত অঞ্চলের নেটওয়ার্কগুলো এ থেকে বছরে লাখ লাখ শেকেল (ইসরায়েলি মুদ্রা) আয় করে এবং এ কাজে অনভিজ্ঞ যুবক, বেকার এবং অবসরে যাওয়া ইসরায়েলি সৈন্যদের নিয়োগ করে থাকে।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, চোরাকারবারীরা বিদেশ ভ্রমণ, হোটেলে থাকার এবং প্রতিটি ভ্রমণের জন্য হাজার হাজার শেকেলের প্রতিশ্রুতি দিয়ে তাদের সাথে প্রতারণা করছে। চোরাকারবারীদের এই প্রতারণামূলক প্রতিশ্রুতির পেছনে থাকে ভয়াবহ বিপদ। মাদকপাচার থেকে নেটওয়ার্কের প্রধানরা বিপুল মুনাফা অর্জন করলেও সকল ঝুঁকি থাকে চোরাচালানকারী কুরিয়ারদের ওপর। কুরিয়াররা বিদেশে গ্রেফতার হয়ে কখনো কখনো দীর্ঘ কারাদ-ে দ-িত হয়। সামান্য লাভের আশায় তাদের চড়া মূল্য দিতে হয়।
দক্ষিণ ইসরায়েলের শেফেলাহ অঞ্চলের একটি গ্রামের একজন পেশাদার মাদক পাচারকারী বলেছে, সাম্প্রতিক মাসগুলোতে সে ইংল্যান্ড, সুইজারল্যান্ড, জার্মানি, চেক প্রজাতন্ত্র এবং ডেনমার্কে শত শত কিলোগ্রাম মাদক পাচার করেছে এবং প্রতিটি চোরাচালান অভিযানের জন্য সে প্রায় ৮ হাজার শেকেল, বিমান ভাড়া, হোটেল খরচ মেটাতে কয়েকশ’ ইউরো পেয়েছে। মাদক নিয়ে যাওয়ার আগে নেটওয়ার্কের প্রধান তাকে দিয়েছিলো।
ইসরায়েলি এক সংবাদমাধ্যম বলেছে, সাম্প্রতিক বছরগুলোতে মাদক পাচারের অভিযোগে বেশ কয়েকজন ইসরায়েলিকে গ্রেফতার করা হয়েছে।
ওষুধ পাচার:
ইউরোপে ইথিওপিয়ার ওষুধের চাহিদা সর্বকালের সর্বোচ্চ। বর্তমানে প্রায় পাঁচটি প্রধান ব্যবসায়ী অধিকৃত অঞ্চলে সক্রিয় রয়েছে যারা ইথিওপিয়া থেকে ওষুধ আমদানি করে এবং ইউরোপে পাচার করে। স্থানীয় কৃষকরা এই পদার্থ উৎপাদনে কম মূল্যে বিক্রি করে। ইউরোপে প্রতি কিলোগ্রাম ওষুধ প্রায় ২০০ ইউরোতে বিক্রি হয়। এ থেকেও ইসরায়েলি ব্যবসায়ীর বছরে লাখ লাখ শেকেল লাভ করে থাকে।
মাদক নেটওয়ার্কের মালিকরা বেকার যুবক, সাবেক সেনা সদস্যদের থেকে কয়েক ডজন কুরিয়ার নিয়োগ করে এবং প্রতিটি ভ্রমণের জন্য ৫ হাজার থেকে ৯ হাজার শেকেল অফার করে। আর ইউরোপীয় পাসপোর্টধারীরা অতিরিক্ত বোনাস পেয়ে থাকে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












