ইউনিলিভারের ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
, ০৩ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৫ ছামিন, ১৩৯৩ শামসী সন , ২৩ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ০৯ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অপরাধে করা এক মামলায় ইউনিলিভার বাংলাদেশের ৫ শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত শুনানি শেষে গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) এ আদেশ দেন।
মামলায় বাদীপক্ষের আইনজীবী জাহিদুল ইসলাম হিরণ এসব তথ্য জানিয়েছেন।
মামলার এজাহার ও তদন্ত প্রতিবেদন অনুযায়ী, ২০০৯ সাল থেকে ‘মাসুদ অ্যান্ড ব্রাদার্স’ ঢাকার ওয়ারী, মানিকনগর, সদরঘাট, নবাবপুর, মালিবাগ, শ্যামপুর ও মতিঝিল এলাকায় ইউনিলিভারের পণ্য বাজারজাতকরণের পরিবেশক হিসেবে কাজ করে আসছিল। সর্বশেষ ২০২৩ সালের ২৮ জানুয়ারি এ চুক্তি নবায়ন করা হয়। ব্যবসা পরিচালনার জন্য বাদী প্রতিষ্ঠানটি গোডাউন ভাড়া, যানবাহন ক্রয় ও জনবল নিয়োগে ‘বিপুল’ অর্থ বিনিয়োগ করে।
অভিযোগে বলা হয়, ২০২৫ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত পরিবেশক প্রতিষ্ঠানটি ৩ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের নষ্ট ও মেয়াদোত্তীর্ণ পণ্য ইউনিলিভারের কাছে ফেরত পাঠায়। চুক্তির শর্ত অনুযায়ী, এসব পণ্যের বিপরীতে নতুন পণ্য বা সমপরিমাণ অর্থ ফেরত দেওয়ার কথা থাকলেও বিবাদীরা তা করেননি। উল্টো বাদীকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে বাজারে কম চাহিদা থাকা পণ্যের সরবরাহ বাড়িয়ে দেওয়া হয় এবং অধিক চাহিদাসম্পন্ন পণ্যের সরবরাহ কমিয়ে দেওয়া হয়। এতে পরিবেশক প্রতিষ্ঠানের কমিশন কমে যায় এবং তারা প্রায় ১ কোটি ৬৭ লাখ টাকার আর্থিক ক্ষতির সম্মুখীন হয় বলে অভিযোগে বলা হয়েছে।
তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে ৩ কোটি ৭৫ লাখ টাকা আত্মসাৎসহ মোট ৮ কোটি ৫৩ লাখ টাকার ক্ষতি করেছেন। এছাড়াও তারা বাদীকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদান করেছেন বলে প্রমাণ পাওয়া গেছে। উদ্ভূত পরিস্থিতিতে বাদী পক্ষ উচ্চ আদালতে একটি আরবিট্রেশন মামলাও করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারত সীমান্তে অত্যাধুনিক ২৫০ হাউইটজার মোতায়েন পাকিস্তানের
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তা’মীরুল মিল্লাতের ৩০ শিক্ষার্থী বহিষ্কার
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দক্ষিণ লেবাননে জলপাই ও পাইন বাগানে ফসফরাস বোমা ফেলছে সন্ত্রাসী ইসরাইল
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জামায়াত বছরের পর বছর মগবাজারের অফিসের তালা খুলতে পারেনি: রাশেদ খান
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জেলা পরিষদের প্রশাসক-চেয়ারম্যানদের রাষ্ট্রীয় প্রটোকল নিশ্চিতে ডিসিদের নির্দেশ
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আওয়ামী লীগের ভাষায় কথা বলছে বিরোধীদল: মির্জা ফখরুল
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পরিবেশ পরিচ্ছন্ন রাখতে দেশবাসীকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোটরযানে হাইড্রোলিক হর্ন-হুটার ব্যবহারে নিষেধাজ্ঞা, আইনগত ব্যবস্থার সতর্কতা বিআরটিএর
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাসের সুপারভাইজারের কাছে মিললো ৬ হাজার ইয়াবা
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুয়া বিজিবি পরিচয়ে ছিনতাই, পোশাক-ওয়াকিটকিসহ আটক ৩
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)