ইউক্রেনে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সামরিক যান ধ্বংস করলো রাশিয়া
, ২৩ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৪ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ১৩ জুন, ২০২৩ খ্রি:, ৩০ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইউক্রেনকে দেওয়া জার্মানির সাতটি অত্যাধুনিক লেপার্ড ট্যাংক এবং যুক্তরাষ্ট্রের পাঁচ ব্র্যাডলি সামরিক যান ধ্বংসের দাবি করেছে রাশিয়া। মস্কোর ব্লগাররা গত রোববার দাবি করেছে, পাল্টা আক্রমণ প্রতিহতের সময় এসব সামরিক যান ধ্বংস হয়। তবে মস্কোর প্রতিরক্ষা লাইন সামান্য ভেদ করে ইউক্রেন। ইউক্রেনের পূর্ব ও দক্ষিণে রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরুর মধ্যেই এমন খবর এলো।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তিনটি দিক থেকে এক ডজনেরও বেশি ইউক্রেনের আক্রমণ প্রতিহত করা হয়েছে। জাপোরিজ্জিয়া অঞ্চলে ১২৮তম মাউন্টেন অ্যাসল্ট ব্রিগেড সাঁজোয়া যানের একটি সারি ধ্বংস করে দেয় রাশিয়া।
বিবৃতিতে আরও বলা হয়েছে, গত দিনে, ইউক্রেনের সশস্ত্র বাহিনী ডনেস্কের দক্ষিণ ও জাপোরিজ্জিয়ার দিকে ব্যর্থ আক্রমণাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে।
তবে আন্তর্জাতিক গণমাধ্যমে তাৎক্ষণিকভাবে উভয়পক্ষের তীব্র লড়াইয়ের সত্যতা যাচাই করতে পারেনি। রাশিয়ার সামরিক ব্লগাররা বলেছেন, ইউক্রেনীয় বাহিনী ভেলিকা নোভোসিল্কা শহরের দক্ষিণে রুশ প্রতিরক্ষা লাইনের একটি অংশ ভেদ করে কয়েকটি গ্রাম দখলে নেয়। এদিকে কিয়েভ জানিয়েছে, তীব্র লড়াইয়ে রুশ বাহিনীর নিয়ন্ত্রণাধীন ডনেস্কের তিনটি গ্রাম মুক্ত করেছে ইউক্রেনের সেনারা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরাইলি সন্ত্রাসী বাহিনীর সক্ষমতা মারাত্মক হ্রাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৪ মাসে দখলদার ইসরায়েলে ৪ হাজার ৮০০ সাইবার হামলা চালিয়েছে ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ: কোরিয়াও ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের দেশীয় সংস্করণ তৈরি করবে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি আলোচনার পরিকল্পনা নেই -ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উসকানি দিলে রক্ষা নেই, বাহরাইনকে কড়া হুঁশিয়ারি ইরানের
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কারবালা হলো ইরাক ও ইরান এই দুই জাতির মধ্যে সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চুক্তিভঙ্গের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে -আরাঘচি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যানবাহনের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রে প্রতি ঘণ্টায় ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)