ইউক্রেনে পাঠানো পশ্চিমা অস্ত্রের ৩০ শতাংশ বিকল
, ০২ যিলহজ্জ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২২ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ২১ জুন, ২০২৩ খ্রি:, ০৭ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
অস্ত্র কিনতে ঠিকাদারদের কয়েক কোটি ডলার দিয়েছে ইউক্রেন। কিন্তু এসব অস্ত্র এখনও দেশটি হাতে পায়নি। সংবাদমাধ্যমে ব্যাপক আলোচিত মিত্র দেশগুলোর পক্ষ থেকে নিরাপত্তা সহযোগিতার নামে পাঠানো সমরাস্ত্রগুলো শুধু অতিরিক্ত যন্ত্রাংশ হিসেবে ব্যবহারের যোগ্য। গত সোমবার (১৯ জুন) মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে।
লন্ডনের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ-এর স্থলযুদ্ধ বিশেষজ্ঞ বেন বেরি বলেছে, ইউক্রেনে অস্ত্র সহযোগিতা পাঠানো কোনও সেনাবাহিনীর প্রধান যদি আমি হলে খুব বিব্রত অবস্থায় পড়তাম এগুলো খারাপ অবস্থায় থাকার কারণে।
সম্প্রতি ৩৩টি স্বচালিত হাউইটজার ইউক্রেনকে দিয়েছে ইতালি। দেখা গেছে, একটির ইঞ্জিন থেকে ধোঁয়া বেরুচ্ছে এবং অপর একটি ইঞ্জিনের যন্ত্রাংশ ছিদ্র হয়ে গেছে।
ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলা হয়েছে, কয়েক বছর আগে এগুলোর ব্যবহার বাতিল করা হয়েছে। কিন্তু ইউক্রেন এগুলো চেয়েছে। রুশ আক্রমণের কারণে জরুরি তাগাদার কারণে এগুলো অভিযানে ব্যবহার করতে চেয়েছে কিয়েভ।
ইউক্রেন সরকারের নথিতে দেখা গেছে, প্রতিরক্ষা মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের একটি অস্ত্র বিক্রেতাকে ১৯.৮ মিলিয়ন ডলার দিয়েছে হাউইটজার মেরামতের জন্য। টাম্পাভিত্তিক আল্ট্রা ডিফেন্স করপোরেশনকে এই অর্থ দেওয়া হয় ৩৩টি হাউইটজার মেরামত করতে। জানুয়ারিতে এর মধ্যে ১৩টি ইউক্রেনে পাঠানো হয়। কিন্তু সেগুলো লড়াইয়ে ব্যবহারের উপযোগী অবস্থায় ছিল না।
তবে ইউক্রেনীয় কর্মকর্তারা বেশিরভাগ সময় নষ্ট সরঞ্জাম নিয়ে অভিযোগ করা থেকে বিরত থেকেছে। যাতে করে দাতারা বিব্রত অবস্থায় না পড়ে।
ইউক্রেন সরকার ক্রমশ উদ্বিগ্ন হয়ে পড়ছে বলে উল্লেখ করেছে আরেক সিনিয়র ইউক্রেনীয় কর্মকর্তা। কারণ বলা হচ্ছে, তাদেরকে পর্যাপ্ত পশ্চিমা অস্ত্র সরবরাহ করা হয়েছে। অথচ এগুলোর অনেকাংশ এসেছে খারাব বা ব্যবহার অনুপযোগী অবস্থায়। লড়াইয়ে ব্যবহার করা যায়নি, যন্ত্রাংশ হিসেবে কাজে লাগাতে হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রাজধানীতে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এক নজরে মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিক্ষা প্রতিষ্ঠানে জাল সনদ, ভুয়া নিয়োগসহ বিস্তর আর্থিক অনিয়ম
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গত মাসে কমেছে রপ্তানি, আয়ও কমেছে ১২ শতাংশ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানে হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সমালোচনার মুখে নতুন বিবৃতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের!
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত, আহত ৭
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানের হামলায় তেল আবিবে ৪০ ভবন ধ্বংস
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আপনি কার সঙ্গে কথা বলেন জানেন? গভীর রাতে গুলশান ডিসিকে হুমকি
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আমি দায়িত্বে থাকাকালে কতজন গুম হয়েছিল, তা বলতে পারব না’
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্তে হত্যার কথা যেন আর শুনতে না হয়, ভারতীয় হাইকমিশনারকে স্বরাষ্ট্রমন্ত্রী
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)