ইউক্রেনের খনিজ সম্পদ কব্জা করতে সেনা পাঠানোর পরিকল্পনা ট্রাম্পের
, ১৮ শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২১ তাসি’, ১৩৯২ শামসী সন , ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ০৪ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
সংবাদমাধ্যম এনবিসি নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইউক্রেনে সৈন্য পাঠাতে পারে। যেখানে ওয়াশিংটন সাহায্যের বিনিময়ে দেশটির দুর্লভ খনিজ পদার্থ “রক্ষা” করতে চায়।
মার্কিন ট্রাম্পের ইউক্রেন থেকে ৫০০ বিলিয়ন ডলারের সমতুল্য খনিজ নেয়ার দাবির পর এই প্রতিবেদনটি তৈরি হয়েছে। ২০২২ সালে রাশিয়ার সাথে সংঘাত বৃদ্ধির পর থেকে ওয়াশিংটন কিয়েভকে ৩০০ বিলিয়ন ডলারেরও বেশি সহায়তা করেছে বলে অনুমান করেছে ট্রাম্প।
এই সপ্তাহের শুরুতে কিয়েভে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির কাছে ট্রাম্পের দাবি উপস্থাপন করেছিলো। একাধিক প্রতিবেদন অনুসারে, চুক্তির অধীনে, অব্যাহত সামরিক সহায়তার জন্য প্রতিদান হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রকে ইউক্রেনের খনিজ পদার্থের ৫০% মালিকানা প্রদান করতে হবে।
এনবিসির সাথে কথা বলা চার মার্কিন কর্মকর্তার মতে, প্রস্তাবিত চুক্তিটি ওয়াশিংটনের সুরক্ষার জন্য সাইটগুলিতে আমেরিকান সেনা মোতায়েনের ইচ্ছার ইঙ্গিতও দেয়। সম্ভবত রাশিয়া এবং ইউক্রেন একটি শান্তি চুক্তি স্বাক্ষর করার পরে এই ঘটনা ঘটতে পারে।
ইউক্রেনে সেনা মোতায়েনের বিষয়ে ওয়াশিংটনের অবস্থান বর্তমানে স্পষ্ট নয়। এই সপ্তাহের শুরুতে ব্রাসেলসে কিয়েভের সমর্থকদের এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মার্কিন প্রতিরক্ষা সচিব আমেরিকান সেনা পাঠানোর সম্ভাবনা উড়িয়ে দিয়েছিলো। তবে, বৃহস্পতিবার দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স ইঙ্গিত দিয়েছিলো যে, মস্কো যদি সদিচ্ছার সাথে আলোচনায় অংশ নিতে অস্বীকৃতি জানায় তবে ইউক্রেনে আমেরিকান সেনা পাঠানোর সম্ভাবনা আলোচনার “টেবিলে” রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পশ্চিমবঙ্গের বাংলাদেশ-নেপাল সীমান্তে আরও ৭-৮টি নতুন স্থলবন্দর গড়ছে ভারত
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধে যাবার প্রস্তাব ফিরিয়ে দিলো সিরিয়া
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আমরা মার্কিন হুমকিকে গোনায় ধরি না -কলিবফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জায়নবাদীদের দক্ষিণ লেবানন থেকে তাড়িয়ে দেওয়া হবে -জেনারেল কায়ানি
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইহুদীবাদী ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয় -ইরান
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৩
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তীব্র তাপপ্রবাহে ফ্রান্সজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরাইলী সন্ত্রাসী সেনাদের মানসিক সমস্যা, আত্মহত্যা, পালানোর প্রবণতা বৃদ্ধি
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরাইলী সন্ত্রাসী সেনাদের মানসিক সমস্যা, আত্মহত্যা, পালানোর প্রবণতা বৃদ্ধি
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৩২
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল বলিভিয়া, জরুরি অবস্থা জারি
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)