পশ্চিমবঙ্গের বাংলাদেশ-নেপাল সীমান্তে আরও ৭-৮টি নতুন স্থলবন্দর গড়ছে ভারত
, ২৩ জুন, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ভারত এবং তার প্রতিবেশী দেশগুলোর মধ্যে পণ্য ও যাত্রী পরিবহন আরও সহজ করতে বাংলাদেশ ও নেপাল সীমান্ত সংলগ্ন পশ্চিমবঙ্গে ৭-৮টি নতুন আন্তর্জাতিক স্থলবন্দর তৈরি হতে চলেছে। ভারত সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এই তথ্য জানিয়েছে। এই খবর দিয়েছে টেলিগ্রাফ ইন্ডিয়া।
প্রতিবেদনে বলা হয়, সীমান্তবর্তী এই বন্দরগুলো তৈরি করবে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা ‘ল্যান্ড পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া’ (এলপিএআই)।
বর্তমানে পশ্চিমবঙ্গে ইন্দো-বাংলা সীমান্তের বনগাঁর কাছে পেট্রাপোলে মাত্র একটি স্থলবন্দর রয়েছে।
স্থলবন্দর নির্মাণের জন্য যে জায়গাগুলো চিহ্নিত করা হয়েছে, তার মধ্যে রয়েছে ভারত-নেপাল সীমান্তের উত্তরবঙ্গের পানিট্যাঙ্কি, ভারত-বাংলাদেশ সীমান্তের উত্তর ২৪ পরগনার ঘোজাডাঙ্গা, দিনাজপুরের হিলি এবং আলিপুরদুয়ারের বীরপাড়া।
বর্তমানে এই এলাকাগুলোতে ‘ল্যান্ড কাস্টমস স্টেশন’-এর মাধ্যমে বাণিজ্য চললেও, গত কয়েক মাস ধরেই এলপিএআই এগুলোকে আধুনিক টার্মিনালযুক্ত বন্দর হিসেবে গড়ে তুলতে চাইছে, যাতে যানবাহন চলাচল মসৃণ হয়।
কলকাতায় সিআইআই-এর একটি অনুষ্ঠানের ফাঁকে এলপিএআই-এর চেয়ারম্যান জয়ন্ত বলে, “আমরা বাংলায় ৭-৮টি স্থলবন্দর স্থাপনের পরিকল্পনা করছি। গড়ে প্রতিটির জন্য প্রায় ৫০ একর জমির প্রয়োজন হবে এবং এই জায়গাগুলো অবশ্যই একদম সীমান্ত ঘেঁষে হতে হবে।”
প্রতিবেদনে বলা হয়, ভারতজুড়ে আরও ৭৪টি অতিরিক্ত স্থলবন্দর নির্মাণের যে মহাপরিকল্পনা নেওয়া হয়েছে, পশ্চিমবঙ্গের এই বন্দরগুলো তারই অংশ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতের শিক্ষাব্যবস্থায় ধস নামিয়েছে বিজেপি-আরএসএস : কংগ্রেস
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের কণ্ঠে ‘ফিলিস্তিন মুক্ত হোক’ স্লোগান
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন নিষেধাজ্ঞায় চীনের বিজ্ঞানভিত্তিক উদ্ভাবন বেড়েছে ৭২ শতাংশ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইয়েমেন কারও দর-কষাকষির ঘুঁটি নয় : পররাষ্ট্রমন্ত্রী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইতালিতে নিকাব নিষিদ্ধের উদ্যোগ, সীমিত হচ্ছে বিদেশি শিক্ষার্থী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জন্মহার হ্রাসের ঝুঁকিতে অস্ট্রেলিয়া, সতর্কতা জারি
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি ক্ষেপণাস্ত্র কারখানায় রহস্যময় বিস্ফোরণ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ‘শিকার করার’ যুগ শুরু হয়েছে : গালিবাফ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাব আল-মান্দেব প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ইতালি
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মক্কায় হুথিদের ড্রোন হামলার অভিযোগ নিয়ে সতর্ক করল ইরান
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পশ্চিমবঙ্গের সাহিদাকে বাংলাদেশে পুশইন, কেন্দ্রের জবাব চাইল ভারতের সুপ্রিম কোর্ট
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)