‘আ’লীগকে বিচারের মুখোমুখি করতে আনুষ্ঠানিক তদন্ত শিগগিরই’
নিজস্ব প্রতিবেদক:
দলের বিচারের সুযোগ তৈরিতে সংশোধন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন। এরপরও আওয়ামী লীগ ও তাদের শরিক দলগুলোর বিচার চেয়ে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজের করা আবেদন এক বছর ধরে ফাইলবন্দি।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) ট্রাইব্যুনালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম জানান, এরই মধ্যে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে, খুব শিগগিরই আনুষ্ঠানিক তদন্তেও নামবেন তারা।
গুমের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। চিফ প্রসিকিউটর জানান, গুমসহ আলোচিত বেশ কয়েকটি মামলার তদন্ত এখন শেষ পর্যায়ে। চলতি সপ্তাহের মধ্যেই তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার আশা তাদের।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।