আ’লীগ সরকারের আমলে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে
-প্রতিটি নদী-নালা দখলমুক্ত করতে কঠোর নির্দেশ
, ০২ এপ্রিল, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ থেকে আনুমানিক ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) জাতীয় সংসদে প্রধানমন্ত্রী এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত শে^তপত্র প্রণয়ন কমিটির তথ্যমতে, ২০০৯ থেকে ২০২৩ সালের মধ্যে বাংলাদেশ থেকে অবৈধ অর্থপ্রবাহের পরিমাণ আনুমানিক ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার, যা বছরে গড়ে ১৬ বিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১.৮ লাখ কোটি টাকা)।
পাচার হওয়া বিপুল এ অর্থ একাধিক দেশে স্থানান্তরিত হওয়ার অভিযোগ থাকায় তা উদ্ধারে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে তথ্য বিনিময়, সম্পদ শনাক্তকরণ এবং পারস্পরিক আইনগত সহায়তা জোরদার করা হচ্ছে বলেও জানান সরকারপ্রধান।
তারেক রহমান বলেন, অর্থপাচারের গন্তব্য হিসেবে প্রাথমিকভাবে ১০টি দেশকে (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং হংকং-চীন) চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে তিনটি দেশের (মালয়েশিয়া, হংকং-চীন ও আরব আমিরাত) সঙ্গে পারস্পরিক আইনগত সহায়তা চুক্তি (এমএলএটি) সইয়ের বিষয়ে সম্মতি মিলেছে। অন্য সাতটি দেশের সঙ্গে চুক্তি সইয়ের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
এ লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থার সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে।
পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এরই মধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সভাপতিত্বে একটি আন্তঃসংস্থা টাস্কফোর্স গঠন করা হয়েছে। এই টাস্কফোর্সের চিহ্নিত ও অগ্রাধিকারপ্রাপ্ত ১১টি মামলায় পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। মামলাগুলোর অনুসন্ধান ও তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনের (দুদক) নেতৃত্বে এবং পুলিশের সিআইডি, এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল ও শুল্ক গোয়েন্দা এবং তদন্ত অধিদপ্তরের সমন্বয়ে ১১টি যৌথ অনুসন্ধান ও তদন্ত দল (জেআইটি) গঠন করা হয়েছে।
সম্পদ জব্দের পরিসংখ্যান তুলে ধরে সংসদ নেতা বলেন, বিজ্ঞ আদালত দেশে মোট ৫৭ হাজার ১৬৮ কোটি ৯ লাখ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করেছেন। আদালতের নির্দেশে বিদেশে মোট ১৩ হাজার ২৭৮ কোটি ১৩ হাজার ১৩ লাখ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করা হয়েছে। সব মিলিয়ে দেশে-বিদেশে সর্বমোট প্রায় ৭০ হাজার ৪৪৬ কোটি ২২ লাখ টাকার সম্পদ সংযুক্ত ও অবরুদ্ধ করা হয়েছে।
মামলার হালনাগাদ তথ্য তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, পাচার অর্থ পুনরুদ্ধারের লক্ষ্যে এরই মধ্যে ১৪১টি মামলা রুজু করা হয়েছে। যার মধ্যে ১৫টি মামলার চার্জশিট দাখিল করা এবং ৬টি মামলার রায় দেওয়া হয়েছে।
প্রতিটি নদী-নালা দখলমুক্ত করতে কঠোর নির্দেশ :
দেশের প্রতিটি নদী, খাল ও নালাকে দখলমুক্ত করতে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সচিবালয়ে খাল খনন কর্মসূচি নিয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ সভায় সভাপতিত্বকালে তিনি এই নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী স্পষ্ট করে জানিয়েছেন, উন্নয়নের স্বার্থে প্রাকৃতিক জলাধার রক্ষায় কোনো ধরনের আপোস করা হবে না। সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ প্রধানমন্ত্রীর এই নির্দেশনার কথা গণমাধ্যমকে জানান।
পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, এখন যে খাল খনন কর্মসূচি শুরু করেছি, এটা কিন্তু আমরা শক্তভাবে এবং স্ব-স্ব এলাকার জনগণকে সম্পৃক্ত করে বাস্তবায়ন করার চেষ্টা করছি। বিগত দিনের মতো কেউ যেন আর খাল, নদী, নালা দখল করে আবার ভরাট করতে না পারে। এটার জন্য আজকে প্রধানমন্ত্রী আমাদেরকে স্টেটমেন্ট দিলেন, আমাদের দিক-নির্দেশনা দিলেন। মন্ত্রীসহ আমরা সেটা ধারণ করলাম।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দ্রুত জনসংখ্যা হারাচ্ছে যুক্তরাষ্ট্রের যে ১০ শহর
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
টানা তাপপ্রবাহে বিপর্যস্ত কুড়িগ্রামের জনজীবন, গরমে গলছে সড়কের পিচ
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘ভ্যানিটি ব্যাগে করে পদত্যাগপত্র নিয়ে গেছেন শেখ হাসিনা’!
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজধানীতে ভাইয়ের হাতে ভাই খুন, ছোট ভাই গ্রেফতার
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী ব্যাংকের চেয়ারম্যান থাকছেন খুরশীদ, বাংলাদেশ ব্যাংকের সাফ কথা
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পদত্যাগ করলো পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মৃত্যুবরণ করেছেন
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৬ দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুগের মওদূদী সাদিক কায়েম, মন্তব্য পাটওয়ারীর
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাধ্য হয়েই সরকার তেলের দাম বাড়িয়েছে -জ্বালানি প্রতিমন্ত্রী
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গুপ্ত-চাঁদাবাজরা জামাতে আশ্রয় নিয়েছে -রিজভী
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জনতুষ্টিবাদী সিদ্ধান্ত গ্রহণ সরকারের একমাত্র কাজ নয় -তথ্যমন্ত্রী
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












