আ’লীগ আমলের নির্বাচনগুলোর দায়িত্বে থাকা কর্মকর্তাদের তথ্য নিচ্ছে ইসি
, ২২ জুলাই, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের অধীনে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচনে বিভিন্ন পর্যায়ের দায়িত্বে থাকা কর্মকর্তাদের তথ্য চেয়ে সব বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের (ডিসি) কাছে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ভোটে অনিয়ম নিয়ে রাজধানীর শেরেবাংলা নগর থানায় গত ২২ জুন দায়ের হওয়া মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ইসির কাছে এসব তথ্য চেয়েছে। পিবিআইকে সরবরাহ করার জন্য ইসি মাঠপর্যায় থেকে এসব তথ্য সংগ্রহ করছে।
নির্বাচন কমিশন সূত্র জানায়, এই তিন নির্বাচনে দায়িত্ব পালনকারী রিটার্নিং কর্মকর্তা, প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসারদের বিস্তারিত তথ্য চেয়ে ইসিকে চিঠি দেয় পিবিআই।
চিঠিতে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের নাম, ঠিকানা, পিতার নাম, মাতার নাম, স্থায়ী/বর্তমান ঠিকানা, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট নম্বর, মোবাইল নম্বর ও ভোটকেন্দ্রভিত্তিক তথ্য সরবরাহের জন্য অনুরোধ করা হয়।
এর পরিপ্রেক্ষিতে এসব তথ্য ইসি সচিবালয়ে পাঠাতে বিভাগীয় কমিশনার ও ডিসিদের রোববার চিঠি দেয় ইসি।
জাতীয় নির্বাচনে ৬৪ ডিসি এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন। আর উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন। অবশ্য চিঠিতে সহাকারী রিটার্নিং কর্মকর্তাদের বিষয় উল্লেখ করা হয়নি।
এর বাইরে জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাও ভোটের দায়িত্বে থাকেন। প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং অফিসার মিলিয়ে প্রায় দুই লাখ ভোট গ্রহণ কর্মকর্তা দায়িত্ব পালন করে থাকেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সীমান্তে বিজিবির বাধায় ৩ জনকে ফেরত, মধ্যরাতে আরও ৬ জনের পুশইন
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৪ বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীদের পেশাগত নিবন্ধনের দাবিতে মানববন্ধন
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভারতীয় খাসিয়াদের গুলিতে সিলেটের যুবক নিহত
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একাধিক অনৈতিক সম্পর্কের জেরে বাবা-মা’র হাতেই খুন হয় মেয়ে
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চিকিৎসকের হাসিমুখে কথা বলা রোগীকে অর্ধেক সুস্থ করে দিতে পারে -স্বাস্থ্যমন্ত্রী
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ-অভ্যুত্থান হবে না -রুমিন
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই দেশে ফিরে আসুন
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শিক্ষায় বিনিয়োগই দেশের ভবিষ্যতের বিনিয়োগ -ভূমিমন্ত্রী
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘পাকিস্তান ভাঙার ইচ্ছা ছিলো না শেখ মুজিবের, তাই স্বাধীনতার ঘোষণা দেননি’
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বদলে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা, যেসব পরিবর্তন আসছে
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চলতি বছর ৩২০ সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)