আড়াই হাজার বছর ডুবে থাকা ‘শহরের’ অবাক করা গুপ্তধন
গ্রিস উপকূলে এথেন্সের কাছে সালামিস নামে একটি দ্বীপে অনুসন্ধান চালাচ্ছিলো গ্রিসের সংস্কৃতি মন্ত্রণালয়ের ১২ জন প্রতœতত্ত্ববিদ। উদ্দেশ্য ছিল, দ্বীপের বিভিন্ন এলাকায় খনন কাজ চালিয়ে ঐতিহাসিক নিদর্শন খুঁজে বের করা। তবে পানির নিচে সন্ধান মিলল প্রাচীন গুপ্তধন। আর তা নিয়ে গ্রিস জুড়ে হইচই পড়ে গেছে।
অনুসন্ধানে পানির নিচে মিলেছে ডুবে যাওয়া এক ভবনের। আর সেই ভবনে দীর্ঘদিন ধরে লুকিয়ে থাকা গুপ্তধনেরও। গুপ্তধন এবং সমুদ্রের তলায় ডুবে থাকা ভবন নজর কেড়েছে বিশ্বের অন্যান্য দেশের ইতিহাসবিদদের।
এই গুপ্তধনের মধ্যে রয়েছে প্রায় ২ ডজন ব্রোঞ্জের মুদ্রা, ফুলদানি, মার্বেল টুকরো এবং সিরামিক টুকরা। মার্বেল শিল্পকর্মের মধ্যে দুটি বিশেষভাবে উল্লেখযোগ্য।
তবে দুটি মার্বেল পাথরই দীর্ঘদিন ধরে পানির নিচে থাকার কারণে অনেকটাই ক্ষতিগ্রস্ত। ওই প্রাচীন ডুবে যাওয়া ভবন কোন সময়ে তৈরি হয়েছিল এবং কারা সেই বাড়ি তৈরি করেছিল, তা নিয়ে গ্রিসজুড়ে কৌতূহল তৈরি হয়েছে।
গত বুধবার ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া যায়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, প্রতœতাত্ত্বিকরা যে ভবনটি খুঁজে পেয়েছে, তাতে এক সময়ে বহু মানুষ বসবাস করত বলে মনে করা হচ্ছে। ২০২২ সাল থেকেই সালামিস দ্বীপে খোঁজ চালাচ্ছিলো গ্রিসের সংস্কৃতি মন্ত্রকের গবেষকরা। খোঁজ চালাতে চালাতে সালামিসের পূর্ব তীরে ডুবুরিদের দল ওই প্রাচীন ভবনের অবশিষ্টাংশের খোঁজ পায়।
প্রাথমিকভাবে প্রতœতাত্ত্বিকরা সালামিস শহরের চারপাশে সমুদ্রের নিচে একটি প্রাচীরের ভগ্নাংশ আবিষ্কার করেন। মনে করা হয়েছিল, গ্রিসের প্রাচীন এই শহরকে শত্রুদের হাত থেকে রক্ষা করতে একসময় তা প্রাচীর দিয়ে ঘেরা ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে, সেই প্রাচীর সমুদ্রগর্ভে চলে গিয়েছে। আবার ইতিহাসবিদদের একাংশের মতে, ওই প্রাচীরটি কোনো প্রাচীন দুর্গের অংশ ছিল। পরবর্তী সময়ে আরও খোঁজ চালিয়ে ওই বিশাল ভবনটি খুঁজে পায় প্রতœতাত্ত্বিকরা। প্রাচীন গ্রিসে এই ধরনের ভবনকে ‘স্টোয়া’ বলা হতো।
এই ধরনের ভবনগুলি সমুদ্রের তীরে তৈরি করা হতো। স্টোয়ার ছাদ মূলত খোলা এবং বিস্তৃত থাকত। সমুদ্রের ধারে এই ধরনের ভবনের ছাদগুলিতে বাজার বসত। বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে জনসমাবেশের জন্যও ব্যবহৃত হত ভবনগুলি।
সালামিস দ্বীপ ইতিহাসের ঐতিহাসিক গুরুত্ব বহন করে। ৪৮০ খ্রিস্টপূর্বাব্দে গ্রিক-পার্সিয়ানদের মধ্যে যুদ্ধ বাঁধে এই সালামিস দ্বীপেই, যা ইতিহাসে ‘সালামিসের যুদ্ধ’ নামে পরিচিত। সেই যুদ্ধে জয় পেয়েছিল গ্রিস।
গ্রিসের সংস্কৃতি মন্ত্রকের মতে, সে দেশের প্রাচীন শহরের বিন্যাস এবং আবাসিক সংগঠন বোঝার জন্য স্টোয়ার গুরুত্ব অপরিসীম। সালামিসে যে স্টোয়া ভবনটির খোঁজ পাওয়া গিয়েছে সেটির দৈর্ঘ্য ১০৫ ফুট এবং প্রস্থ ২০ ফুট। সেই ভবনের মধ্যে সাতটি কক্ষের অবশিষ্টাংশ রয়েছে। কক্ষগুলির প্রত্যেকটিতে এখনও প্রবেশ করা সম্ভব হয়নি। এই কক্ষগুলির এক একটির ক্ষেত্রফল ১৫ বর্গ ফুটেরও বেশি।
আংশিকভাবে নিমজ্জিত ওই ভবন খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দীর বলে মনে করছে ইতিহাসবিদদের একাংশ। তবে তা নিয়ে আরও পরীক্ষা নিরীক্ষা চলছে। ওই ভবনের পাশাপাশি কোনো শহর উদ্ধার হয় কি না, তা নিয়েও গবেষণা চলছে।
আরও পড়ুন
সব ›
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
ডাঙায় হাঁটে, গাছেও চড়ে যে মাছ
চোখের পলক ফেলে যে মাছ! বেশিরভাগ মাছের চোখ মাথার দুই পাশে থাকলেও মাডস্কিপারের চোখ থাকে মাথার ঠিক ওপরের দিকে-সাব…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।