আসনের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত চায় বিএনপির মিত্র দলগুলো
, ০২ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৬ সাদিস, ১৩৯৩ শামসী সন , ২৪ নভেম্বর, ২০২৫ খ্রি:, ০৯ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
বিএনপি ২৩৭টি সংসদীয় আসনে ৩ নভেম্বর দলীয় সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করলেও যুগপৎ আন্দোলনের শরিকদের আসনগুলো এখনো চূড়ান্ত করেনি। এব্যাপারে দ্রুত ফয়সালা চায় মিত্র দল-জোটগুলো। আগামী আট-দশ দিনের মধ্যে আসন ছাড়ের বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলে বিএনপির পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে।
আসন সমঝোতার বিষয়ে আলোচনার জন্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সঙ্গে গত মঙ্গলবার বৈঠক করেছেন দুটি মিত্র জোট ‘১২ দলীয় জোট’ ও ‘জাতীয়তাবাদী সমমনা জোট’-এর নেতারা। বৈঠকে মিত্র জোট দুটির নেতারা বলেছেন, এই দুটি জোট থেকে যারা ২০১৮ সালের নির্বাচনেও বিএনপির পক্ষ থেকে আসন-ছাড় পেয়েছিলেন তাদের বিষয়টি ঠিক রেখে নতুন করে যাদের আসনে ছাড় দেওয়া হবে, বিষয়টি দ্রুত ঘোষণা করা উচিত। কারণ, বিষয়টি ঝুলে থাকায় তাদের জোটের সম্ভাব্য প্রার্থীরা পুরোদমে নিজেদের আসনে প্রচারণায় নামতে পারছেন না। তাছাড়া, ওইসব আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা সক্রিয় থাকায় পরিস্থিতি আরো জটিল হচ্ছে।
গত মঙ্গলবারের বৈঠকে যোগ দেওয়া ১২ দলীয় জোটের মুখপাত্র ও ‘বাংলাদেশ এলডিপি’র চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম বলেন, বৈঠকে আমরা আমাদের পক্ষ থেকে সব ধরনের যুক্তি তুলে ধরেছি। সৃষ্ট নানা সমস্যার কথাও জানিয়েছি। বিএনপি মহাসচিব জানিয়েছেন-বিষয়টি নিয়ে দ্রুতই তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনা করবেন। সবমিলিয়ে কয়েকদিনের মধ্যে এটা ফয়সালার বিষয়ে তিনি আশ্বাস দিয়েছেন।
এই বৈঠকে থাকা আরেক মিত্র জোট জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, আমরা আমাদের জোটের পক্ষ থেকে মতামত তুলে ধরেছি। কয়েকদিনের মধ্যে বিষয়টি চূড়ান্ত করা হবে বলে বিএনপির নেতৃদ্বয় আশ্বস্ত করেছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাইবার সুরক্ষা আইনে ‘বাঁশেরকেল্লা’ পেজের বিরুদ্ধে মামলা
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ শেয়ার জালিয়াতির
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘গুনে গুনে ঘুষ’ নেয়ার ঘটনা প্রকাশ্যে, ভূমি কর্মকর্তা বরখাস্ত
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে, তাদের জ্ঞানের অভাব রয়েছে -ফখরুল
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামাত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নেই -এ্যানি
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শাপলা চত্বরের ঘটনায় হাসিনা-আজিজসহ আসামির তালিকায় ‘হেভিওয়েট’ ৪১ জন
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চায়না অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে -অর্থমন্ত্রী
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
টুথপেস্টে প্লাস্টিক ‘গবেষণা’ নিয়ে প্রশ্ন, দেশীয় কোম্পানীকে ‘ক্ষতিকর’ বলে ভারতীয় কোম্পানীকে ‘নিরাপদ’ ঘোষণা!
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গুলিস্তানে আন্তঃজেলা বাস কাউন্টার বন্ধ, চরম দুর্ভোগে যাত্রীরা
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে ১০-১৫ দিন সময় লাগবে
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বন্যায় ক্ষতিগ্রস্ত ২ লাখ ৪৩ হাজার কৃষক
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)