আষাঢ়-শ্রাবণেও বৃষ্টির খরা, আমন ক্ষেতে সেচ দিতে বাধ্য হচ্ছেন কৃষক
, ১৫ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৪ ছালিছ, ১৩৯১ শামসী সন , ০৩ আগস্ট, ২০২৩ খ্রি:, ১৯ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
বাংলা পঞ্জিকা অনুসারে আষাঢ়-শ্রাবণ ভরা বর্ষার মৌসুম। জুনে স্বাভাবিকের চেয়ে বৃষ্টি হয়েছে ১৬ শতাংশ কম। জুলাইয়ে হয়েছে ৫০.৮ শতাংশ কম। এমন পরিস্থিতিতে অনেক কৃষক দেশের দ্বিতীয় বৃহত্তম ফসল আমন চাষের জন্য সেচ দিতে বাধ্য হচ্ছেন।
আমন মৌসুমে ধান চাষের জন্য কৃষকরা বৃষ্টির ওপর নির্ভর করেন। তাই, সেচের বাড়তি খরচ তাদের ফসল উৎপাদনের খরচ বাড়িয়ে দিচ্ছে।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার প-িতপুরের কৃষক হযরত আলী রুবেলের কথা ধরা যাক।
৩৬ বছর বয়সী এই কৃষক প্রায় ৩ সপ্তাহ ধরে ২ বিঘা জমিতে আমনের চারা রোপণ করেছেন।
তিনি বলেন, 'খরায় মাঠ পুড়ছে। উল্লেখ করার মতো বৃষ্টি হয়নি। সেচ পাম্প অপারেটর এখন ১ বিঘা জমিতে সেচের জন্য ৩০০ টাকা দাবি করছেন।'
একই উপজেলার কৃষক রফিকুল ইসলাম জানান, বৃষ্টির অপেক্ষা করায় চারা রোপণে তার ১০-১৫ দিন দেরি হয়ে গেছে।
তিনি বলেন, 'এখন খরচ বেশি হলেও বাড়তি সেচ দিয়ে চারা রোপণ শুরু করেছি।'
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুসারে, জুলাইয়ে দেশে ২৫০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তা স্বাভাবিক ৫০৭ মিলিমিটারের তুলনায় অনেক কম।
দেশে সবচেয়ে কম বৃষ্টি হয়েছে চট্টগ্রামে। এরপর বরিশাল, রাজশাহী, ঢাকা ও খুলনায়।
গত বছরের জুলাইয়ে দেশে বর্ষা মৌসুমে স্বাভাবিকের চেয়ে ৫৭.৬ শতাংশ কম বৃষ্টির রেকর্ড হয়। তা গত ৪১ বছরের মধ্যে সর্বনিম্ন ছিল।
অনেক কৃষক আশঙ্কা করে বলেছেন, কম বৃষ্টির কারণে আমনের চারা দেরিতে রোপণ করায় ফলন কম হতে পারে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক তাজুল ইসলাম পাটোয়ারী জানান, গত ৩১ জুলাই পর্যন্ত সার্বিক লক্ষ্যমাত্রার ২৮ শতাংশ অর্জিত হয়েছে।
তিনি বলেন, গত বছরের তুলনায় এ বছর এখন পর্যন্ত চারা রোপণের হার বেশি।
তিনি আরও বলেন, 'আমরা আশাবাদী যে লক্ষ্যমাত্রা অর্জিত হবে। গত কয়েক দিন ধরে কয়েকটি জায়গায় কম বৃষ্টি হয়েছে। তবে প্রয়োজনে সেচের ব্যবস্থা করা হবে।'
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে বিতর্কিত বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসিকে কার্যকর ভূমিকা নেয়ার প্রস্তাব স্পিকারের
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দশ বছর যুদ্ধ করার প্রস্তুতি রয়েছে ইরানের
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঢামেক হাসপাতাল থেকে অর্ধশত দালাল আটক
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসীরা অপরাধে জড়ালে ব্যবস্থা -স্বরাষ্ট্রমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে শুল্ক ছাড় ও ওয়ান স্টপ সার্ভিসের দাবি
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মৌজা রেটে দিতে হবে সম্পদ কর
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সিলেট অঞ্চলে পতিত জমিতে সবুজ বিপ্লব
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সড়ক উন্নয়নে বড় সমস্যা ভূমি অধিগ্রহণ -মন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রতি মাসে একদিন ডিএসসিসিতে ‘ক্লিনিং ডে’ ঘোষণা
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৭ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের সাড়ে ৭ হাজার টাকা করে দেয়া হবে -কৃষিমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)