আশ্রয়ণের ৮০ ঘর বিক্রির অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে
, ২৮ শাওওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৯ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ০৮, মে, ২০২৪ খ্রি:, ২৯ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে আশ্রয়ণ প্রকল্পের পুরানো ৮০টি ঘর বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। এদিকে কোনো টেন্ডার বা নিলাম না করেই সাত লাখ টাকায় ঘরগুলো বিক্রি করা হয়েছে।
চেয়ারম্যানের দাবি, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে জায়গা খালি করতে ঘরগুলো ভাঙ্গা হয়েছে। তিনি ঘর বিক্রি করে টাকা নেননি।
খোঁজ নিয়ে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের খোয়াজপুর আশ্রয়ণ প্রকল্পের (গুচ্ছ গ্রামের) ৮০টি ঘর ২০০৫ সালে সেনাবাহিনীর তত্ত্বাবধায়নে নির্মাণ করা হয়। ঘরগুলো লোহার এঙ্গেল দিয়ে ফ্রেম করে তৈরি করা। সেই ঘরগুলো বর্তমানে ব্যবহার অনুপযোগী বলে সেখানে নতুন ঘর নির্মাণ করার সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন। তাই পুরোনো ঘরগুলো সরিয়ে নিতে বলা হয় উপকারভোগীদের। কিন্তু উপকারভোগীরা ভবিষ্যতে ভালো ঘর পাবে সে আশ্বাস দিয়ে তাদের সরিয়ে দেওয়া হয়। সেই টিনসেড ঘরগুলো পানির দামে বিক্রি করার অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান জয়নাল মোল্লার বিরুদ্ধে। ৮০টি ঘর বিক্রি করে ক্রেতার নিকট থেকে নগদ সাত লাখ টাকা নিয়েছে।
স্থানীয় বাসিন্দারা বলেন, ঘরে যারা বসবাস করতেন তাদের কয়েকজন জানিয়েছে, তাদের নতুন ঘর করে দিবে তাই তারা ঘর ছেড়ে দিয়েছে। ঘরগুলো চেয়ারম্যান বিক্রি করে দিয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মাকে হত্যার পর লাশ ঘরে তালাবন্ধ রেখে পালায় কিশোর ছেলে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
টানা কয়েকদিন দেশজুড়ে ঝড়ের পূর্বাভাস
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আমির হামজার বিরুদ্ধে শতকোটি টাকার মানহানি মামলা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিনিয়োগ প্রতারণা, পাচার হওয়া ৪৪ কোটি টাকা ফেরত আনলো সিআইডি
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজবাড়ী রুটে ভালো মানের বাস ঢুকতে না দেয়ার অভিযোগ
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রকল্পে অনিয়ম-দুর্নীতি হলে কাউকে ছাড় নয় -কৃষিমন্ত্রী
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
লাগেজ চুরি, প্রবাসীদের সঙ্গে আচার-ব্যবহার নিয়ে কড়া নির্দেশনা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গণভোটের অধ্যাদেশ উঠছে না সংসদে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘রাজশাহী মেডিকেলে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে পাওয়া যাবে লাখ টাকা পুরস্কার
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, তেলের পর্যাপ্ত মজুত রয়েছে’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাড়তে পারে সাপ্তাহিক ছুটি, ফিরতে পারে অনলাইন ক্লাস ও বাসা থেকে অফিস
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)